সকাল ৯:৪১, শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    বাংলাদেশি শিক্ষার্থীদের টার্গেট করে গুপ্তচরবৃত্তির ফাঁদে জড়ানোর অভিযোগ

    বাংলাদেশি শিক্ষার্থীদের টার্গেট করে গুপ্তচরবৃত্তির ফাঁদে জড়ানোর অভিযোগ

    বাংলাদেশ-ভারত সীমান্তে মানবিক সংকট, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

    বাংলাদেশ-ভারত সীমান্তে মানবিক সংকট, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

    বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান 

    বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান 

    একদিনের সফরে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

    একদিনের সফরে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

    বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

    ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

    ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

    বাংলাদেশের কারাগার: বৈষম্য, অতিরিক্ত ভিড় ও মানবাধিকার সংকট নিয়ে প্রশ্ন

    বাংলাদেশের কারাগার: বৈষম্য, অতিরিক্ত ভিড় ও মানবাধিকার সংকট নিয়ে প্রশ্ন

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় জার্মানি

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় জার্মানি

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

ঢাকা-চট্টগ্রাম রেলপথ: ট্রেনের গতি বাড়াতে ডুয়েলগেজ

Correspondent 2 by Correspondent 2
এপ্রিল ৭, ২০২৬
in দেশীয় সংবাদ
0
ঢাকা-চট্টগ্রাম রেলপথ: ট্রেনের গতি বাড়াতে ডুয়েলগেজ

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনের গতি বাড়াতে নতুন পরিকল্পনা নিয়েছে রেলওয়ে। দেশের সবচেয়ে ব্যস্ত এই রেল করিডরকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরের মাধ্যমে ট্রেন চলাচলের গতি, সক্ষমতা ও সময়ানুবর্তিতা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলযাত্রার সময় প্রায় ৪ ঘণ্টায় নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্ট ব্যক্তিদের।

৩২৫ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে বর্তমানে যেখানে দৈনিক ৫২ জোড়া ট্রেন চলাচল করে, সেখানে সক্ষমতা বাড়িয়ে ৬৫ জোড়া ট্রেন চালানো সম্ভব হবে বলে মনে করছেন পরিকল্পনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা।

বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে দ্রুতগতির আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের যাত্রায় সময় লাগে ৪ ঘণ্টা ৫০ মিনিটের মতো।

রেলের কর্মকর্তারা বলছেন, পুরো করিডর ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরিত হলে ট্রেনগুলো ব্রডগেজ হিসেবে চালানো যাবে, যা মিটারগেজের তুলনায় উচ্চগতিতে চলতে সক্ষম। ফলে ক্রসিংজনিত বিলম্ব কমবে এবং লাইনের সক্ষমতা বাড়বে। এই উন্নয়নের ফলে যাত্রার সময় ধাপে ধাপে কমে সাড়ে তিন ঘণ্টা থেকে চার ঘণ্টার মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে।

রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার এবং ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশ ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত হয়েছে। তবে ঢাকা-চট্টগ্রাম করিডরের বাকি প্রায় ২৩০ কিলোমিটার অংশ এখনো মিটারগেজ ডাবল লাইনের কাঠামোয় রয়েছে। এই অংশগুলোকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরের জন্য দুটি পৃথক প্রকল্প নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

উন্নয়ন প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) অনুযায়ী, লাকসাম থেকে চিনকি আস্তানা হয়ে চট্টগ্রাম পর্যন্ত প্রায় ১৩২ কিলোমিটার রেলপথ ডুয়েলগেজে রূপান্তরের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৭২২ কোটি টাকা। অন্যদিকে প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (পিডিপিপি) অনুসারে, টঙ্গী থেকে ভৈরব বাজার হয়ে আখাউড়া পর্যন্ত ৯৮ কিলোমিটার রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করতে ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৫৮৭ কোটি টাকা। দুটি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৩৩ হাজার ৩০৯ কোটি টাকা। তবে এই ব্যয় এখনই চূড়ান্ত নয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এ দুটি প্রকল্পে অর্থায়নে আগ্রহ দেখিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি শুরুতে লাকসাম-চট্টগ্রাম অংশ বাস্তবায়নে অগ্রাধিকার দিতে চাইলেও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ পুরো করিডরের উন্নয়ন একসঙ্গে এগিয়ে নেওয়ার পক্ষে মত দিয়েছে। ইতিমধ্যে লাকসাম-চিনকি আস্তানা-চট্টগ্রাম অংশের উন্নয়ন প্রকল্পের ডিপিপি জমা পড়েছে রেলের পরিকল্পনা বিভাগে এবং টঙ্গী-ভৈরব বাজার-আখাউড়া অংশের ডিপিপি প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

ডিপিপি অনুযায়ী, লাকসাম-চট্টগ্রাম অংশ ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত হলে এই করিডরে ভ্রমণের সময় প্রায় ৩৪ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।

একই সঙ্গে ট্রেন চলাচলের সময়সূচি মেনে চলার হার ৫৫ শতাংশ থেকে বেড়ে ৯৫ শতাংশে উন্নীত হবে। বর্তমানে যেখানে দৈনিক ৫২ জোড়া ট্রেন চলাচল করে, সেখানে সক্ষমতা বাড়িয়ে ৬৫ জোড়া ট্রেন চালানো সম্ভব হবে।

শুধু যাত্রী পরিবহন নয়, পণ্য পরিবহনেও বড় ধরনের পরিবর্তন আসবে। বর্তমানে কনটেইনার ট্রেন চলাচলে সময়সূচি অনুসরণের হার প্রায় শূন্যের কোঠায় থাকলেও প্রকল্প বাস্তবায়নের পর তা ৭০ শতাংশে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে চট্টগ্রাম বন্দরের সঙ্গে রেলপথে পণ্য পরিবহন উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং সড়কপথের ওপর চাপ কমবে।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম করিডরটি ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই রুট সম্পূর্ণ ডুয়েলগেজে রূপান্তরিত হলে আখাউড়া হয়ে ভারতীয় রেলের ট্রেন সরাসরি চট্টগ্রাম বন্দর পর্যন্ত চলাচল করতে পারবে। ফলে আঞ্চলিক বাণিজ্য এবং আন্তদেশীয় যোগাযোগে নতুন মাত্রা যুক্ত হবে। এই অংশ ২০৩২ সালের মধ্যে শেষ করার পরিকল্পনার কথা বলা হয়েছে ডিপিপিতে।

অন্যদিকে পিডিপিপিতে বলা হয়েছে, টঙ্গী-ভৈরব বাজার-আখাউড়া অংশের উন্নয়ন ‘গেজ একীকরণ’-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে মিটারগেজ, ব্রডগেজ ও ডুয়েলগেজ—এই তিন ধরনের গেজ ব্যবহৃত হওয়ায় পরিচালনায় জটিলতা তৈরি হয়। পুরো করিডর ডুয়েলগেজে রূপান্তরিত হলে এই জটিলতা কমবে এবং রেল পরিচালনা আরও সহজ ও কার্যকর হবে।

রেলওয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে শুধু ঢাকা-চট্টগ্রাম করিডর নয়, ভবিষ্যতে দেশের পুরো রেল নেটওয়ার্ককেই ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ২০২৫ সালের মধ্যে এই করিডর উন্নয়নের কাজ শেষ করার লক্ষ্য ছিল, যদিও সময়সীমা চলে গেলেও বাস্তবায়িত হয়নি।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন গত বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম রেল করিডরকে পূর্ণাঙ্গ ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। করিডরের যেসব অংশ এখনো এই আওতায় আসেনি, সেগুলোকে ‘মিসিং লিংক’ হিসেবে চিহ্নিত করে টঙ্গী-ভৈরব-আখাউড়া এবং লাকসাম-চিনকি আস্তানা-চট্টগ্রাম অংশে দুটি প্রকল্প নেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ট্রেনের গতি বাড়বে, যাত্রার সময় কমবে এবং করিডরের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি পাবে।’

যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হাদিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম করিডরকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরের উদ্যোগটি সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয়। তবে শুধু অবকাঠামো উন্নয়নই নয়, এর সঙ্গে সমন্বিত সিগন্যাল, অপারেশন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন জরুরি। তা না হলে কাঙ্ক্ষিত সুফল পুরোপুরি পাওয়া যাবে না। এই প্রকল্প বাস্তবায়িত হলে যাত্রী পরিবহনের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সঙ্গে পণ্য পরিবহনও অনেক বেশি দক্ষ হবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।’

Previous Post

চীনে নতুন জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার কথা বললেন সি

Next Post

হরমুজ প্রণালীতে চলাচলে শুল্ক আরোপের ইঙ্গিত ট্রাম্পের, যুদ্ধ-পরবর্তী নতুন পরিকল্পনা

Correspondent 2

Correspondent 2

Related Posts

বাংলাদেশি শিক্ষার্থীদের টার্গেট করে গুপ্তচরবৃত্তির ফাঁদে জড়ানোর অভিযোগ
দেশীয় সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীদের টার্গেট করে গুপ্তচরবৃত্তির ফাঁদে জড়ানোর অভিযোগ

জুন ১৮, ২০২৬
0
বাংলাদেশ-ভারত সীমান্তে মানবিক সংকট, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন
দেশীয় সংবাদ

বাংলাদেশ-ভারত সীমান্তে মানবিক সংকট, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

জুন ১৭, ২০২৬
0
বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান 
দেশীয় সংবাদ

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান 

জুন ১৭, ২০২৬
0
একদিনের সফরে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশীয় সংবাদ

একদিনের সফরে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৭, ২০২৬
0
বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা
দেশীয় সংবাদ

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

জুন ১৭, ২০২৬
0
ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী
দেশীয় সংবাদ

ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

জুন ১৭, ২০২৬
0
Next Post
হরমুজ প্রণালীতে চলাচলে শুল্ক আরোপের ইঙ্গিত ট্রাম্পের, যুদ্ধ-পরবর্তী নতুন পরিকল্পনা

হরমুজ প্রণালীতে চলাচলে শুল্ক আরোপের ইঙ্গিত ট্রাম্পের, যুদ্ধ-পরবর্তী নতুন পরিকল্পনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: অমীমাংসিত রয়ে গেল মূল বিরোধ, সামনে ৩০০ বিলিয়ন ডলারের প্রশ্ন
  • বাংলাদেশি শিক্ষার্থীদের টার্গেট করে গুপ্তচরবৃত্তির ফাঁদে জড়ানোর অভিযোগ
  • রবিন হুডের অন্ধকার অতীত: কীভাবে মুছে গেল মধ্যযুগের সহিংস বিদ্রোহীর পরিচয়?
  • পাখির ফ্লুতে অস্ট্রেলিয়ার দূরবর্তী দ্বীপে সিল শাবকের ৭৫ শতাংশের বেশি মৃত্যু
  • যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025