, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক সংহতির আহ্বান প্রধানমন্ত্রীর

    জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক সংহতির আহ্বান প্রধানমন্ত্রীর

    শাহজালালের নতুন এটিসি টাওয়ারে রাজস্বে ঊর্ধ্বগতি, তিন মাসে আয় প্রায় ২০০ কোটি টাকা

    শাহজালালের নতুন এটিসি টাওয়ারে রাজস্বে ঊর্ধ্বগতি, তিন মাসে আয় প্রায় ২০০ কোটি টাকা

    বৈদেশিক ঋণের ৮৯% গেছে ঋণ পরিশোধে

    বৈদেশিক ঋণের ৮৯% গেছে ঋণ পরিশোধে

    মাদকেই সৃষ্টি কিশোর গ্যাং

    মাদকেই সৃষ্টি কিশোর গ্যাং

    নওগাঁ সীমান্তে ৯ জনকে ‘পুশইনের’ চেষ্টা, রুখে দিল বিজিবি

    নওগাঁ সীমান্তে ৯ জনকে ‘পুশইনের’ চেষ্টা, রুখে দিল বিজিবি

    ১০ হাজার ফেরত পাঠিয়েছি, অপেক্ষায় ১,৮০০ জন

    ১০ হাজার ফেরত পাঠিয়েছি, অপেক্ষায় ১,৮০০ জন

    কর্ণফুলীতে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ

    কর্ণফুলীতে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ

    বনানী থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেফতার

    বনানী থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেফতার

    জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় যৌথ অঙ্গীকারের ডাক প্রধানমন্ত্রীর

    জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় যৌথ অঙ্গীকারের ডাক প্রধানমন্ত্রীর

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

লাখো মুসল্লির ‘আমিন’ ধ্বনিতে শেষ হলো চরমোনাইয়ের মাহফিল

Correspondent 2 by Correspondent 2
April 4, 2026
in দেশীয় সংবাদ
0
লাখো মুসল্লির ‘আমিন’ ধ্বনিতে শেষ হলো চরমোনাইয়ের মাহফিল

লাখো মুসল্লির ‘আমিন’ ধ্বনিতে আখেরি মুনাজাতের মাধ্যমে ঐতিহাসিক চরমোনাই মাদ্রাসা ময়দানে আয়োজিত তিন দিনব্যাপী ফাল্গুনের মাহফিলের সমাপ্তি হয়েছে।

গত ১ এপ্রিল (বুধবার) বাদ জোহর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিল শুরু হয়। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় সমাপনী অধিবেশন ও আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয় মুসল্লিদের এ বিশাল আধ্যাত্মিক মিলনমেলা।

সমাপনী বয়ানে চরমোনাই পীর বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানিতে লিপ্ত হচ্ছে। একজন মানুষকে কবরের জীবনের কথা স্মরণ রেখে আল্লাহর ভয় অর্জন করতে হবে এবং তার সন্তুষ্টি নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আল্লাহভীতি যার অন্তরে নেই, সে ব্যক্তি আলেম, মুফতি বা পীর হলেও তার কোনো মূল্য নেই বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আমিত্ব ও তাকাব্বুর পরিত্যাগ করে নিজেকে ছোট মনে করতে হবে। হিংসা-বিদ্বেষ থেকে দূরে থাকতে হবে এবং রাগ নিয়ন্ত্রণ করতে হবে। সকাল-সন্ধ্যা জিকিরের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করা, গিবত থেকে বেঁচে থাকা, পরিবারে দ্বীনি শিক্ষা ও পর্দা নিশ্চিত করা এবং নেশাজাত দ্রব্য থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি আল্লাহওয়ালাদের কিতাব অধ্যয়ন, সাপ্তাহিক হালকায়ে জিকির ও তালিমে অংশগ্রহণ এবং সহিহভাবে কোরআন তিলাওয়াতের আহ্বান জানান।

মাহফিল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান চরমোনাই পীর। আখেরি মুনাজাতে অংশগ্রহণকারী প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, ওলামায়ে কেরাম ও গণমাধ্যমকর্মীদেরও মোবারকবাদ জানান তিনি।

আখেরি মুনাজাতে ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়া, ইরান ও লেবাননসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের অবসান এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। এছাড়া গত অগ্রহায়ণ মাহফিল থেকে এ পর্যন্ত চরমোনাইয়ের মুরিদদের মধ্য থেকে মৃত্যুবরণকারী প্রায় দেড় হাজার ব্যক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

এবারের মাহফিলে মূল সাতটি বয়ানের পাশাপাশি দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখগণ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। এদিকে মাহফিলে অংশ নিতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন, নরসিংদীর মাধবদীর কাটালিয়া এলাকার এমদাদুল হাসান (৮৬) এবং টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার মো. তালহা (২২)। জানাজা শেষে মাহফিল হাসপাতালের অ্যাম্বুলেন্সে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

চরমোনাই অস্থায়ী মাহফিল হাসপাতালে এ বছর প্রায় দুই সহস্রাধিক মুসল্লিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া মাহফিলে দুইজন অমুসলিম চরমোনাই পীরের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

Previous Post

ক্ল্যামিডিয়া মহামারিতে বিপন্ন কোয়ালা, এক দ্বীপ হতে পারে টিকে থাকার শেষ আশ্রয়

Next Post

অস্ট্রেলিয়ার শীর্ষ পলাতক নিহত, রহস্য রয়ে গেল বহু প্রশ্নে

Correspondent 2

Correspondent 2

Related Posts

জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক সংহতির আহ্বান প্রধানমন্ত্রীর
দেশীয় সংবাদ

জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক সংহতির আহ্বান প্রধানমন্ত্রীর

June 24, 2026
0
শাহজালালের নতুন এটিসি টাওয়ারে রাজস্বে ঊর্ধ্বগতি, তিন মাসে আয় প্রায় ২০০ কোটি টাকা
দেশীয় সংবাদ

শাহজালালের নতুন এটিসি টাওয়ারে রাজস্বে ঊর্ধ্বগতি, তিন মাসে আয় প্রায় ২০০ কোটি টাকা

June 24, 2026
0
মাদকেই সৃষ্টি কিশোর গ্যাং
দেশীয় সংবাদ

মাদকেই সৃষ্টি কিশোর গ্যাং

June 24, 2026
0
বৈদেশিক ঋণের ৮৯% গেছে ঋণ পরিশোধে
দেশীয় সংবাদ

বৈদেশিক ঋণের ৮৯% গেছে ঋণ পরিশোধে

June 24, 2026
0
নওগাঁ সীমান্তে ৯ জনকে ‘পুশইনের’ চেষ্টা, রুখে দিল বিজিবি
দেশীয় সংবাদ

নওগাঁ সীমান্তে ৯ জনকে ‘পুশইনের’ চেষ্টা, রুখে দিল বিজিবি

June 24, 2026
0
১০ হাজার ফেরত পাঠিয়েছি, অপেক্ষায় ১,৮০০ জন
দেশীয় সংবাদ

১০ হাজার ফেরত পাঠিয়েছি, অপেক্ষায় ১,৮০০ জন

June 24, 2026
0
Next Post
অস্ট্রেলিয়ার শীর্ষ পলাতক নিহত, রহস্য রয়ে গেল বহু প্রশ্নে

অস্ট্রেলিয়ার শীর্ষ পলাতক নিহত, রহস্য রয়ে গেল বহু প্রশ্নে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • হোটেলে অতিথিদের যেসব আচরণ কখনও করেন না একজন শিষ্টাচার বিশেষজ্ঞ
  • অস্ট্রেলিয়ায় আবিষ্কৃত হলো ‘ক্যাটাপল্ট’ জাল ব্যবহারকারী নতুন প্রজাতির মাকড়সা
  • মিয়ানমারের প্রতারণা চক্রের কেন্দ্রে এখনও আটকে পাঁচ হাজারের বেশি মানুষ
  • দুর্বল মৌসুমি বৃষ্টিপাতের আশঙ্কায় জরুরি প্রস্তুতি নিচ্ছে ভারত
  • ইংল্যান্ড-ঘানার ম্যাচে ফুটবলের মাঠে ফিরে আসে উপনিবেশ, পরিচয় ও প্রবাসী বাস্তবতার প্রশ্ন

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025