মালয়েশিয়ার ই-ভিসা পোর্টালে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এ কারণে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকায় মালয়েশিয়ার দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দূতাবাস জানায়, malaysiavisa.imi.gov.my ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের কাজ চলমান আছে। চলমান সিস্টেম রক্ষণাবেক্ষণ এবং স্থিতিশীলতার কাজের কারণে ১০ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সাইটটি অস্থায়ীভাবে অকার্যকর থাকবে।
এতে আরও বলা হয়, সিস্টেম রক্ষণাবেক্ষণ সম্পন্ন হওয়ার পরে যে কোনও ভিসা আবেদন এবং অনুমোদনের প্রক্রিয়া পুনরায় শুরু হবে এবং সে অনুযায়ী একটি অফিশিয়াল ঘোষণা দেওয়া হবে।
















