দেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। রোমান্টিক নাটকগুলোতে ইদানিং তারা জায়গা করে নিয়েছে। আরশ-সুনেরাহ জুটিকে পছন্দ করছেন ভক্তরাও। সম্প্রতি এই জুটির রোমান্টিক একটি ছবি প্রকাশ্যে আসে। এরপর থেকে প্রশংসা আর সমালোচনা তাদের ঝুলিতে ভর করেছে। তবে এসব গুঞ্জনের মাঝেই আরশের জন্মদিনে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন সুনেরাহ।
আজ ২ ফেব্রুয়ারি অভিনয়শিল্পী আরশ খানের জন্মদিন। এই দিনে সুনেরাহ লিখেছেন, ‘শুভ জন্মদিন, স্বপ্নবাজ। তোমার দিনটি যেন তোমার মতোই বিশেষ হয়। এমন একজন মানুষকে খুঁজে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি, তিনি ভালোবাসতে জানেন, যত্ন নিতে জানেন এবং সবাইকে গুরুত্বপূর্ণ বলে অনুভব করাতে পারেন।’
আরশের মঞ্চ ও টেলিভিশন মিলিয়ে এক যুগের বেশি সময়ের ক্যারিয়ার। এ সময়ে তিনি একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি হয়ে কাজ করে প্রশংসিত হয়েছেন। তবে এক বছর ধরে তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সুনেরাহর সঙ্গে জুটি বেঁধে।
এই জুটি থেকেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব। সেই বন্ধুর জন্মদিনে সুনেরাহ আরও লিখেছেন, ‘তোমার সব পরিশ্রম ও নিষ্ঠা যেন তোমার প্রতিই বিশ্বস্ত থাকে। রইল ভালোবাসা ও আশীর্বাদ। সামনে আসা বছরটি তোমার জন্য হোক সুন্দর ও সফল।এর আগে গত ডিসেম্বরে একসঙ্গে তাদের রোমান্টিক একটি ছবি পোস্ট করেন সুনেরাহ। তখনো এই নিয়ে গুঞ্জন শুরু হয়। সেই ছবি দেখে অনেকেই অভিনন্দন জানান।
















