সমতা, পারস্পরিক আস্থা ও গণআকাঙ্ক্ষার প্রতি সম্মানের আহ্বান
কূটনৈতিক ও একাডেমিক মহলে ইতিবাচক বার্তা হিসেবে দেখছে বিশ্লেষকেরা
ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ‘তিন শব্দের বার্তা’ দিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বার্তায় তিনি সম্পর্কের ক্ষেত্রে সমতা, পারস্পরিক আস্থা ও গণআকাঙ্ক্ষার প্রতি গুরুত্বারোপ করেছেন।
মেক্সিকোতে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, সমতা, পারস্পরিক আস্থা ও গণআকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে বাংলাদেশের বন্ধুত্ব হবে বিস্তৃত।
রাষ্ট্রদূতের এই সংক্ষিপ্ত বার্তায় দুই দেশের সম্পর্কের ভিত্তি হিসেবে যেমন সমতার কথা উঠে এসেছে, তেমনি পারস্পরিক আস্থা ও জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার বিষয়টিও স্পষ্ট হয়েছে।
এই পোস্টে লাইক দিয়ে সহমত প্রকাশ করেছেন ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও অধ্যাপক শ্রীরাধা দত্ত। কূটনৈতিক ও একাডেমিক মহলে রাষ্ট্রদূতের এই মন্তব্যকে একটি ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গত সোমবার, ২৬ জানুয়ারি, মেক্সিকোতে আয়োজিত ওই অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী উপস্থিত হলে সেখানে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্স দিপ্তী গানজি তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।
রাষ্ট্রদূত তার পোস্টে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দূতাবাসের আমন্ত্রণে অংশ নেওয়ার বিষয়টিও উল্লেখ করেন।
















