সকাল ১০:২২, শনিবার,৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

    কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

    ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের কর্মসূচি

    ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের কর্মসূচি

    বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা

    বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা

    প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী

    প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী

    ৭৫ বছর বয়সী নারীর মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট

    ৭৫ বছর বয়সী নারীর মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট

    চট্টগ্রাম নগরে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

    চট্টগ্রাম নগরে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

    এক ধাক্কায় বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ, কার্যকর জুন থেকেই

    এক ধাক্কায় বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ, কার্যকর জুন থেকেই

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

নির্বাচনের আগে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি 

Correspondent 2 by Correspondent 2
জানুয়ারি ২৮, ২০২৬
in দেশীয় সংবাদ
0
নির্বাচনের আগে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি 

মানবাধিকার সুরক্ষা ও জবাবদিহিকে ভোটের কেন্দ্রে আনার আহ্বান

আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি দিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস–এর কাছে একটি খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা Amnesty International–এর মহাসচিব Agnès Callamard। চিঠিতে মানবাধিকার রক্ষা, আইনের শাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

গত সোমবার (২৬ জানুয়ারি) লেখা এই চিঠিটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোটের প্রেক্ষাপটে মৌলিক অধিকার সুরক্ষা নিয়ে সংস্থাটির উদ্বেগ ও সুপারিশ তুলে ধরা হয়।

চিঠিতে ক্যালামার্ড লেখেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া সময়টি একদিকে যেমন বড় দায়িত্বের, তেমনি জনগণের আস্থা পুনরুদ্ধার, সুশাসন জোরদার এবং মানবাধিকার ও আইনের শাসনের প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

তিনি উল্লেখ করেন, অতীতে বিভিন্ন সরকারের আমলে বাংলাদেশে গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্বিচার আটক, নির্যাতন, মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতায় বিধিনিষেধসহ গুরুতর ও ধারাবাহিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব ঘটেছে এমন এক প্রেক্ষাপটে, যেখানে নাগরিক পরিসর সংকুচিত হয়েছে এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দায়মুক্তি গভীরভাবে প্রোথিত ছিল।

চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে—যেমন গুম থেকে সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন এবং নির্যাতনবিরোধী কনভেনশনের ঐচ্ছিক প্রটোকল অনুসমর্থন। তবে মানবাধিকার সুরক্ষায় এখনো বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে।

অ্যামনেস্টির মহাসচিব বিশেষভাবে মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের অধিকারের ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, নাগরিক সমাজ ও সংখ্যালঘুদের যেন ভয়ভীতি বা প্রতিশোধের আশঙ্কা ছাড়া অধিকার প্রয়োগের সুযোগ থাকে—এটি সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য।

চিঠিতে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়ে সাংবাদিকদের গ্রেপ্তারের কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়। পাশাপাশি সাম্প্রতিক সময়ে গণমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাকে মানবাধিকার রক্ষায় গুরুতর ব্যর্থতার উদাহরণ হিসেবে তুলে ধরা হয়।

এই প্রেক্ষাপটে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানায়—নির্বাচনের কেন্দ্রবিন্দুতে মানবাধিকার সুরক্ষাকে অগ্রাধিকার দিতে, নিরাপত্তা আইন অপব্যবহার বন্ধ করতে, আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও আইনসম্মত পদক্ষেপ নিশ্চিত করতে এবং সহিংসতার ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনতে।

চিঠির শেষাংশে বলা হয়, নির্বাচন-পূর্ব এই সময়টি আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতা ও আইনের শাসনের প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের এক কঠিন পরীক্ষা। এই সময়ে নেওয়া সিদ্ধান্তগুলো আগামী বহু বছর ধরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির দিকনির্দেশনা নির্ধারণ করবে।

Tags: অন্তর্বর্তী সরকারঅ্যামনেস্টি ইন্টারন্যাশনালজাতীয় নির্বাচন ২০২৬ড. মুহাম্মদ ইউনূসমানবাধিকার
Previous Post

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

Next Post

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় যুদ্ধ নয়, আলোচনার আহ্বান তুরস্কের শীর্ষ কূটনীতিকের

Correspondent 2

Correspondent 2

Related Posts

বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি
দেশীয় সংবাদ

বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

জুন ৩, ২০২৬
0
সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
দেশীয় সংবাদ

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

জুন ৩, ২০২৬
0
কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার
দেশীয় সংবাদ

কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

জুন ৩, ২০২৬
0
৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের কর্মসূচি
দেশীয় সংবাদ

৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের কর্মসূচি

জুন ৩, ২০২৬
0
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা
দেশীয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা

জুন ৩, ২০২৬
0
প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী
দেশীয় সংবাদ

প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী

জুন ৩, ২০২৬
0
Next Post
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় যুদ্ধ নয়, আলোচনার আহ্বান তুরস্কের শীর্ষ কূটনীতিকের

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় যুদ্ধ নয়, আলোচনার আহ্বান তুরস্কের শীর্ষ কূটনীতিকের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি
  • সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • উচ্চ ফি ও কড়াকড়িতে ঝুঁকিতে জিম্বাবুয়ের গ্রামীণ নারীদের জীবিকা
  • ইরানের ড্রোন হামলায় কুয়েতে নিহত ১, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর উত্তেজনা বৃদ্ধি
  • কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025