রাত ১১:২৪, বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা

    এবার ফজলুর রহমানকে অশালীন মন্তব্য করায় আমির হামজাকে আইনি নোটিশ

    জুলাই যোদ্ধা ও গুমের শিকার পরিবার আইনি সহায়তা পাবে বিনামূল্যে

    জুলাই যোদ্ধা ও গুমের শিকার পরিবার আইনি সহায়তা পাবে বিনামূল্যে

    রাজধানীতে ১১ হাজার সিসি ক্যামেরা লাগাবে ডিএমপি

    রাজধানীতে ১১ হাজার সিসি ক্যামেরা লাগাবে ডিএমপি

    আ.লীগ নিষিদ্ধের প্রতিবাদে হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারির দাবিটি মিথ্যা

    আ.লীগ নিষিদ্ধের প্রতিবাদে হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারির দাবিটি মিথ্যা

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ

    যে কারণে থমকে আছে জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকড মামলা

    যে কারণে থমকে আছে জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকড মামলা

    সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানির প্রথম দিনে ১৭৭ মামলা নিষ্পত্তি

    সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানির প্রথম দিনে ১৭৭ মামলা নিষ্পত্তি

    বাজুসের নতুন ঘোষণায় কমলো সোনা ও রুপার দাম

    বাজুসের নতুন ঘোষণায় কমলো সোনা ও রুপার দাম

    চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত

    চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

হামাসের সামরিক শাখা মুখপাত্র আবু ওবায়দা ও গাজা নেতা মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করল

Correspondent 1 by Correspondent 1
ডিসেম্বর ৩০, ২০২৫
in আন্তর্জাতিক সংবাদ
0
হামাসের সামরিক শাখা মুখপাত্র আবু ওবায়দা ও গাজা নেতা মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করল

হামাসের সামরিক শাখা মুখপাত্র আবু ওবায়দা ও গাজা নেতা মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করল

ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, তাদের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা এবং গাজায় সংগঠনটির সাবেক শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ার চলতি বছর ইসরায়েলের সামরিক অভিযানে নিহত হয়েছেন। সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

ভিডিও বিবৃতিতে আল কাসাম ব্রিগেডস জানায়, দীর্ঘদিন ধরে সংগঠনের মুখপাত্র হিসেবে পরিচিত আবু ওবায়দা নিহত হয়েছেন এবং তার স্থলে নতুন এক মুখোশধারী মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘোষণার মধ্য দিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি স্বীকার করল হামাস।

নতুন মুখপাত্র জানান, আবু ওবায়দার প্রকৃত নাম ছিল হুদায়ফা সামির আবদুল্লাহ আল কাহলুত। বিবৃতিতে বলা হয়, গর্বের সঙ্গে তারা এই নেতার শাহাদাতের ঘোষণা দিচ্ছেন এবং তার ব্যবহৃত উপাধি তারা উত্তরাধিকার হিসেবে গ্রহণ করেছেন।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, মে মাসে তারা মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছে। তিনি ছিলেন সাবেক হামাস প্রধান ইয়াহইয়া সিনওয়ারের ছোট ভাই। তিন মাস পর ইসরায়েল জানায়, আবু ওবায়দাও নিহত হয়েছেন।

গাজায় যুদ্ধ চলাকালে আবু ওবায়দা হামাসের অন্যতম প্রধান কণ্ঠস্বর ছিলেন। তিনি যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইসরায়েলি বন্দির বিনিময়ে ফিলিস্তিনি বন্দি মুক্তির বিষয়গুলো নিয়মিতভাবে তুলে ধরতেন। তার সর্বশেষ বক্তব্য আসে সেপ্টেম্বরের শুরুতে, যখন গাজা সিটিতে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

আল কাসাম ব্রিগেডস একই সঙ্গে আরও কয়েকজন শীর্ষ কমান্ডারের মৃত্যুর কথাও নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে রয়েছেন রাফাহ ব্রিগেডের প্রধান মোহাম্মদ শাবানাহ, পাশাপাশি হামাক আল ইসা ও রায়েদ সাদ নামের দুই নেতা।

গত দুই বছরে হামাসের বহু শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংগঠনটি। তাদের মধ্যে রয়েছেন রাজনৈতিক প্রধান ইয়াহইয়া সিনওয়ার, সামরিক কমান্ডার ও কাসাম ব্রিগেডসের অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ দেইফ এবং রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া, যিনি তেহরানে নিহত হন।

বিবৃতিতে বলা হয়, মোহাম্মদ দেইফের মৃত্যুর পর মোহাম্মদ সিনওয়ার আল কাসাম ব্রিগেডসের চিফ অব স্টাফের দায়িত্ব নেন এবং অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে সংগঠনকে নেতৃত্ব দেন। পরে তিনিও নিহত হন।

নতুন মুখপাত্র বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, দুই মাসের বেশি সময় আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রতি হামাস এখনও প্রতিশ্রুতিবদ্ধ, যদিও ইসরায়েলের পক্ষ থেকে বারবার তা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, দখলদারিত্ব চলতে থাকলে হামাস অস্ত্র ত্যাগ করবে না এবং আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন তারা ইসরায়েলকে যুদ্ধবিরতি মানতে চাপ দেয়। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দেওয়ার অধিকার হামাসের সংরক্ষিত থাকবে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ৪১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। যুদ্ধ শুরুর পর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ২৬৬ জনে, আহত হয়েছেন এক লাখ ৭১ হাজারের বেশি।

Tags: গাজা নেতা মোহাম্মদ সিনওয়ারসামরিক শাখা মুখপাত্র আবু ওবায়দাহামাস
Previous Post

নির্বাচন ঘিরে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি

Next Post

নির্বাচন আয়োজনে আমরা পুরোপুরি প্রস্তুত: ড. ইউনূস

Correspondent 1

Correspondent 1

Related Posts

আন্তর্জাতিক সংবাদ

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

এপ্রিল ২৩, ২০২৬
0
আন্তর্জাতিক সংবাদ

বিধানসভা নির্বাচনের প্রথম দিন উত্তপ্ত মুর্শিদাবাদ, দফায় দফায় সংঘর্ষ

এপ্রিল ২৩, ২০২৬
0
গাজায় খাদ্যসংকট প্রয়োজনের অর্ধেকও মিলছে না আটা
আন্তর্জাতিক সংবাদ

গাজায় খাদ্যসংকট প্রয়োজনের অর্ধেকও মিলছে না আটা

এপ্রিল ২৩, ২০২৬
0
ফিলিস্তিনিদের ঘরছাড়া করতে ইসরায়েলিদের অস্ত্র এখন ‘যৌন সহিংসতা’: নতুন প্রতিবেদনে ভয়াবহ তথ্য
আন্তর্জাতিক সংবাদ

ফিলিস্তিনিদের ঘরছাড়া করতে ইসরায়েলিদের অস্ত্র এখন ‘যৌন সহিংসতা’: নতুন প্রতিবেদনে ভয়াবহ তথ্য

এপ্রিল ২৩, ২০২৬
0
ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর ইরানে যুদ্ধ নাকি সংলাপ—নতুন বিতর্ক
আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর ইরানে যুদ্ধ নাকি সংলাপ—নতুন বিতর্ক

এপ্রিল ২৩, ২০২৬
0
মধ্যপ্রাচ্য সংঘাতে তেলের বাজারে ঝড়, ব্রেন্ট ১৩% লাফিয়ে ৮২ ডলার ছুঁয়েছে
আন্তর্জাতিক সংবাদ

বিশ্ববাজারে ফের তেলের দাম চড়া

এপ্রিল ২৩, ২০২৬
0
Next Post
নির্বাচন আয়োজনে আমরা পুরোপুরি প্রস্তুত: ড. ইউনূস

নির্বাচন আয়োজনে আমরা পুরোপুরি প্রস্তুত: ড. ইউনূস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • এবার ফজলুর রহমানকে অশালীন মন্তব্য করায় আমির হামজাকে আইনি নোটিশ
  • জুলাই যোদ্ধা ও গুমের শিকার পরিবার আইনি সহায়তা পাবে বিনামূল্যে
  • রাজধানীতে ১১ হাজার সিসি ক্যামেরা লাগাবে ডিএমপি
  • ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
  • বিধানসভা নির্বাচনের প্রথম দিন উত্তপ্ত মুর্শিদাবাদ, দফায় দফায় সংঘর্ষ

Recent Comments

No comments to show.

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025