বিকাল ৩:৪১, শনিবার,৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

    কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

    ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের কর্মসূচি

    ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের কর্মসূচি

    বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা

    বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা

    প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী

    প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী

    ৭৫ বছর বয়সী নারীর মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট

    ৭৫ বছর বয়সী নারীর মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট

    চট্টগ্রাম নগরে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

    চট্টগ্রাম নগরে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

    এক ধাক্কায় বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ, কার্যকর জুন থেকেই

    এক ধাক্কায় বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ, কার্যকর জুন থেকেই

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

প্রবাসী আয়ে কর আরোপের প্রস্তাব আইএমএফের, লোকসানি ব্যবসায় বাড়তে পারে কর

Correspondent 1 by Correspondent 1
অক্টোবর ৭, ২০২৫
in প্রবাসী বার্তা
0
প্রবাসী আয়ে কর আরোপের প্রস্তাব আইএমএফের, লোকসানি ব্যবসায় বাড়তে পারে কর

বিদেশে কর্মরত প্রায় এক কোটি প্রবাসীর পাঠানো অর্থ বা রেমিট্যান্সের ওপর কর আরোপের প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশে ঋণের কিস্তি ছাড়ের শর্ত হিসেবে এই কর আরোপের বিষয়টি বিবেচনা করতে হবে। তবে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এটি হবে আত্মঘাতী সিদ্ধান্ত, কারণ এত দিন ধরে হুন্ডি রোধ ও প্রবাসীদের উৎসাহিত করতে আড়াই শতাংশ প্রণোদনা দেওয়া হলেও এখন উল্টো কর বসানো হলে রেমিট্যান্সপ্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এনবিআরের একটি সূত্র জানিয়েছে, রাজস্ব ঘাটতি মেটাতে আইএমএফ শুধু রেমিট্যান্সেই নয়, লোকসানি ব্যবসার ক্ষেত্রেও অতিরিক্ত কর আরোপের প্রস্তাব দিয়েছে। সংস্থাটির মতে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান লোকসান করলেও তাকে ন্যূনতম কর দিতে হবে।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে। আড়াই শতাংশ প্রণোদনার কারণে এ প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে এসেছে ৩০.৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা আগের অর্থবছরের তুলনায় ২৬.৮০ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৩.৯১ বিলিয়ন ডলার।

এই প্রেক্ষাপটে রেমিট্যান্সে কর আরোপের প্রস্তাব নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এনবিআরের করনীতি বিভাগের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, “আইএমএফের এই প্রস্তাব গ্রহণের কোনো পরিকল্পনা নেই। তারা অনেক বিষয় প্রস্তাব করে, কিন্তু সব কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। জাতীয় স্বার্থই এখানে মুখ্য।”

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “এই প্রস্তাব সম্পর্কে আমি অবগত নই। তবে আমাদের মতো দেশে এটি এখন সম্ভব নয়। ব্যালান্স অব পেমেন্ট ও রিজার্ভে এখনো সমস্যা আছে। এগুলো স্থিতিশীল না হলে এমন প্রস্তাবে আমরা রাজি হতে পারি না।”

অন্যদিকে লোকসানি ব্যবসার ওপর ন্যূনতম কর আরোপের প্রস্তাব নিয়েও বিতর্ক চলছে। বর্তমান বাজেট অনুযায়ী, বছরে তিন কোটি টাকার বেশি টার্নওভার থাকলে প্রতিষ্ঠানকে ন্যূনতম ০.৬০ শতাংশ কর দিতে হবে—যদিও ব্যবসা লোকসানেও পড়তে পারে। ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, এটি আয়কর আইনের মূলনীতির পরিপন্থী এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এটি আরও চাপের কারণ হবে।

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, “ন্যূনতম করহার বাড়ালে ব্যবসায়ীদের উপর করের বোঝা আরও বাড়বে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।”

এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, “আন্তর্জাতিক ট্যাক্স নীতিতে ন্যূনতম কর বৈধ হলেও সবার আগে কর ব্যবস্থায় শৃঙ্খলা আনা প্রয়োজন। দেশে এখনো করফাঁকি, সুশাসনের অভাব ও ডিজিটাল ব্যবস্থার সীমাবদ্ধতা রয়েছে। সবাই নিয়ম মেনে কর দিলে রাজস্ব ঘাটতির সমস্যা থাকত না।”

আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তি ছাড়ের আগে এই মাসেই ঢাকায় আসছে সংস্থাটির নতুন প্রতিনিধি দল। মিশনের আগেই সংস্থাটি রাজস্ব আহরণ বাড়াতে বিভিন্ন সংস্কারের পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে সব ধরনের পণ্য ও সেবায় একক ভ্যাটহার (১৫ শতাংশ), আয়কর-ভ্যাট-কাস্টমস বিভাগে পূর্ণাঙ্গ অটোমেশন, তথ্য আদান-প্রদান সহজীকরণ এবং মাঠপর্যায়ে তদারকি জোরদার করা।

আইএমএফের রেমিট্যান্সে কর আরোপ
Tags: আইএমএফকরপ্রবাসীবাংলাদেশরেমিট্যান্স
Previous Post

মিশরে ইসরায়েল-হামাস পরোক্ষ আলোচনা ইতিবাচকভাবে শেষ, দ্বিতীয় দফায় বসছে আজ

Next Post

বাংলাদেশে অবাধ ও দ্রুত নির্বাচনের পক্ষে ভারতের দৃঢ় অবস্থান, হাসিনার প্রত্যার্পণ বিষয়ে সতর্কতা

Correspondent 1

Correspondent 1

Related Posts

দক্ষিণ আফ্রিকায় কেন বাড়ছে অভিবাসীবিরোধী হামলা?
প্রবাসী বার্তা

দক্ষিণ আফ্রিকায় কেন বাড়ছে অভিবাসীবিরোধী হামলা?

মে ২৩, ২০২৬
0
লন্ডনে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
প্রবাসী বার্তা

লন্ডনে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন

মে ১৫, ২০২৬
0
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
প্রবাসী বার্তা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

মে ১৫, ২০২৬
0
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে স্বনির্ভর করা হবে: বাণিজ্যমন্ত্রী
প্রবাসী বার্তা

বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে স্বনির্ভর করা হবে: বাণিজ্যমন্ত্রী

মে ১৩, ২০২৬
0
শেনজেনে প্রবেশ করতে ভ্রমণকারীদের সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ
প্রবাসী বার্তা

শেনজেনে প্রবেশ করতে ভ্রমণকারীদের সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ

মে ১১, ২০২৬
0
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী
প্রবাসী বার্তা

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

মে ১০, ২০২৬
0
Next Post
বাংলাদেশে অবাধ ও দ্রুত নির্বাচনের পক্ষে ভারতের দৃঢ় অবস্থান, হাসিনার প্রত্যার্পণ বিষয়ে সতর্কতা

বাংলাদেশে অবাধ ও দ্রুত নির্বাচনের পক্ষে ভারতের দৃঢ় অবস্থান, হাসিনার প্রত্যার্পণ বিষয়ে সতর্কতা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি
  • সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • উচ্চ ফি ও কড়াকড়িতে ঝুঁকিতে জিম্বাবুয়ের গ্রামীণ নারীদের জীবিকা
  • ইরানের ড্রোন হামলায় কুয়েতে নিহত ১, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর উত্তেজনা বৃদ্ধি
  • কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025