আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঘোষিত সূচি অনুযায়ী, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি।
এদিকে একই বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন থেকে। এই পরীক্ষা চলবে ১৩ জুলাই পর্যন্ত।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী পরীক্ষার সময়সূচি ঘোষণা করেন।
বর্তমানে চলমান রয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে।
















