, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে ডব্লিউএফপির সহযোগিতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

    ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে ডব্লিউএফপির সহযোগিতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

    রাখাইনে তীব্র সংঘাত, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

    রাখাইনে তীব্র সংঘাত, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

    নাহিদ ইসলামের সঙ্গে ইউরোপীয় দুই দেশের রাষ্ট্রদূতদের বৈঠক

    নাহিদ ইসলামের সঙ্গে ইউরোপীয় দুই দেশের রাষ্ট্রদূতদের বৈঠক

    নতুন প্রজন্মের হাতেই সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

    নতুন প্রজন্মের হাতেই সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

    সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডারের একটি গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ

    সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডারের একটি গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ

    হাসিনার দেশে ফেরার আলোচনার বাস্তবতা নেই: পার্থ

    হাসিনার দেশে ফেরার আলোচনার বাস্তবতা নেই: পার্থ

    খিলগাঁওয়ে ঠিকাদারের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ, অস্ত্র দিয়ে ফাঁসানোর দাবি

    খিলগাঁওয়ে ঠিকাদারের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ, অস্ত্র দিয়ে ফাঁসানোর দাবি

    জানে না কেউ, কবে চালু হবে এফএসআরইউ!

    জানে না কেউ, কবে চালু হবে এফএসআরইউ!

    ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য, অর্থনৈতিক কূটনীতিতে জোর

    ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য, অর্থনৈতিক কূটনীতিতে জোর

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

ইতালিতে ধসে পড়া প্রাচীন টাওয়ারের ধ্বংসস্তুপে আটকে থাকা শ্রমিকের মৃত্যু

Inam Hassan by Inam Hassan
November 4, 2025
in প্রবাসী বার্তা
0
ইতালিতে ধসে পড়া প্রাচীন টাওয়ারের ধ্বংসস্তুপে আটকে থাকা শ্রমিকের মৃত্যু

ইতালিতে ধসে পড়া প্রাচীন টাওয়ারের ধ্বংসস্তুপে আটকে থাকা শ্রমিকের মৃত্যু

ইতালির রাজধানী রোমে ধসে পড়া এক মধ্যযুগীয় টাওয়ারের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা রোমানিয়ান শ্রমিক অক্টাই স্ত্রোয়িচ হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা এই শ্রমিককে সোমবার রাতে মারাত্মক আহত অবস্থায় উমবের্তো প্রথম হাসপাতাল নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ইতালির সংবাদ সংস্থা আনসা জানায়, প্রায় এক ঘণ্টা ধরে অক্টাইয়ের হৃদস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। কিন্তু ব্যর্থ চিকিৎসকরা মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিটে তাঁর মৃত্যুর ঘোষণা দেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গভীর শোক প্রকাশ করে বলেন, “রোমের তোরে দেই কন্তি টাওয়ারে দুর্ঘটনায় প্রাণ হারানো অক্টাই স্ত্রোয়িচের এই মৃত্যু আমাদের জন্য গভীর বেদনার। সরকার ও দেশের পক্ষ থেকে আমি তাঁর পরিবার ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”

২৯ মিটার উচ্চতার তোরে দেই কন্তি টাওয়ারটি সোমবার দুপুরে আংশিকভাবে ধসে পড়ে। পুনর্নির্মাণ কাজ চলাকালীন আকস্মিক ধসের ফলে টাওয়ারের একটি অংশ রাস্তায় ছিটকে পড়ে, বাতাস ভরে যায় ধূলায়, বিশৃঙ্খলায় মোড়া পড়ে সমগ্র এলাকা।

অক্টাই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন, আর তাঁকে উদ্ধার করতে গিয়ে দমকল বাহিনীর সদস্যদের মুখোমুখি হতে হয় জটিল পরিস্থিতির। প্রথমে মই ও জানালার মাধ্যমে তাঁকে পৌঁছানোর চেষ্টা করা হলেও, দেড় ঘণ্টা পর টাওয়ারের আরও একটি অংশ ভেঙে পড়ায় উদ্ধার অভিযান থেমে যায়। পরে আবার ড্রোন ও ক্রেনের সাহায্যে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়, যা চলতে থাকে গভীর রাত পর্যন্ত।

রোমের প্রিফেক্ট লামবের্তো জিয়ানিনি সাংবাদিকদের বলেন, “প্রতিবার দেহের একটি অংশ মুক্ত করার পর নতুন করে ধ্বংসাবশেষ তার ওপর পড়ছিল, তাই অভিযানটি ছিল দীর্ঘ ও কঠিন।”

দমকল বিভাগের মুখপাত্র লুকা কারি জানান, প্রাথমিক ধসের পর তিন শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। আরও এক শ্রমিক, ৬৪ বছর বয়সী এক ব্যক্তি, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তবে দমকল বাহিনীর কেউ আহত হননি।

রোমের ঐতিহাসিক কেন্দ্রের ব্যস্ত এলাকায়, কলোসিয়ামের কাছেই অবস্থিত এই তোরে দেই কন্তি টাওয়ারটি ১৩শ শতকে পোপ ইনোসেন্ট তৃতীয় তাঁর পরিবারের জন্য নির্মাণ করেন। টাওয়ারটি ১৩৪৯ সালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় এবং ১৭শ শতকে আবার আংশিকভাবে ধসে পড়ে।

২০০৭ সাল থেকে বন্ধ থাকা এই স্থাপনাটি সম্প্রতি প্রায় ৮০ লাখ মার্কিন ডলারের এক পুনর্নির্মাণ প্রকল্পের আওতায় সংস্কার হচ্ছিল। এতে বিদ্যুৎ, পানি ও আলোকসজ্জা ব্যবস্থার পাশাপাশি নতুন এক জাদুঘর স্থাপনের পরিকল্পনাও ছিল।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের জুনে কাজ শুরুর আগে টাওয়ারটির স্থিতিশীলতা যাচাই করা হয় এবং নিরাপত্তা মান নিশ্চিত করেই সংস্কার শুরু করা হয়েছিল। দুর্ঘটনার সময় প্রায় সব কাজই সম্পন্ন হয়ে গিয়েছিল।

এদিকে, এই দুর্ঘটনাকে ঘিরে কূটনৈতিক বিতর্কও ছড়িয়ে পড়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাখারোভা টেলিগ্রামে এক মন্তব্যে বলেন, “যতদিন ইতালি ইউক্রেনের পেছনে জনগণের অর্থ অপচয় করবে, ততদিন তাদের টাওয়ার থেকে শুরু করে অর্থনীতি—সবই ধসে পড়বে।”

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি এ মন্তব্যকে “লজ্জাজনক” ও “অগ্রহণযোগ্য” বলে নিন্দা জানিয়েছেন এবং রোমে রুশ রাষ্ট্রদূতকে তলব করেছেন।

Tags: ইতালিরোমরোমানিয়াশ্রমিক
Previous Post

৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন: হেডকোয়ার্টার্স

Next Post

মেসিকে নিজের চেয়ে সেরা মানেন না রোনালদো

Inam Hassan

Inam Hassan

Related Posts

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত
প্রবাসী বার্তা

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত

June 21, 2026
0
বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখনও উদ্বেগজনক, তবে বাড়ছে নিজভূমিতে ফেরার প্রবণতা
প্রবাসী বার্তা

বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখনও উদ্বেগজনক, তবে বাড়ছে নিজভূমিতে ফেরার প্রবণতা

June 21, 2026
0
ইউরোপের অভিবাসন নীতির কড়া সমালোচনা মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
প্রবাসী বার্তা

ইউরোপের অভিবাসন নীতির কড়া সমালোচনা মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

June 7, 2026
0
দক্ষিণ আফ্রিকায় কেন বাড়ছে অভিবাসীবিরোধী হামলা?
প্রবাসী বার্তা

দক্ষিণ আফ্রিকায় কেন বাড়ছে অভিবাসীবিরোধী হামলা?

May 23, 2026
0
লন্ডনে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
প্রবাসী বার্তা

লন্ডনে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন

May 15, 2026
0
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
প্রবাসী বার্তা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

May 15, 2026
0
Next Post
মেসিকে নিজের চেয়ে সেরা মানেন না রোনালদো

মেসিকে নিজের চেয়ে সেরা মানেন না রোনালদো

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে ত্রৈমাসিকে ৯ কোটি ৯০ লাখ ডলার লোকসানে শেইন
  • ইউক্রেন যুদ্ধের প্রভাবে কাজাখস্তানের তেল রপ্তানি ব্যাহত, যুদ্ধবিরতির আহ্বান তোকায়েভের
  • ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে ডব্লিউএফপির সহযোগিতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
  • রাখাইনে তীব্র সংঘাত, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
  • আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

Recent Comments

No comments to show.

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025