চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে বরিশাল নগরী, নলছিটি ও ঝালকাঠি।
পিক আওয়ারে যেখানে বিদ্যুতের চাহিদা ৯৫ মেগাওয়াট, সেখানে জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হচ্ছে মাত্র ৫০ মেগাওয়াট। একইভাবে অফপিক সময়ে ৭৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে মাত্র ৪০ মেগাওয়াট। ওজোপাডিকো বরিশাল-১-এর নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার এবং ওজোপাডিকো বরিশাল-২-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জুরুল ইসলাম জানান, বিদ্যুৎ ঘাটতি না কমা পর্যন্ত এ পরিস্থিতির উন্নতি কঠিন।
















