, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে পাহাড়ধস, সাত শিশু ও এক শিক্ষিকা নিহত

    কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে পাহাড়ধস, সাত শিশু ও এক শিক্ষিকা নিহত

    মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারের বেজমেন্টে আগুন

    মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারের বেজমেন্টে আগুন

    মেহেরপুর সীমান্তে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক

    মেহেরপুর সীমান্তে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক

    ভারতের বাংলাদেশের গ্যাস চুরির সত্যতা নিরূপণ জরুরি

    ভারতের বাংলাদেশের গ্যাস চুরির সত্যতা নিরূপণ জরুরি

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    মিয়ানমার সীমান্তে তীব্র গোলাগুলি, বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

    মিয়ানমার সীমান্তে তীব্র গোলাগুলি, বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

    ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা

    ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা

    ৫ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে নবম পে-স্কেল নিয়ে যে সিদ্ধান্ত এলো

    পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

    জুন মাসে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র

    জুন মাসে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

সিলেটে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Correspondent 2 by Correspondent 2
April 1, 2026
in দেশীয় সংবাদ
0
সিলেটে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর আগামী ৩০ এপ্রিল সিলেট সফরে যাবেন। সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত থেকে তিনি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। একইসঙ্গে দেশের ৬৪ জেলায় একযোগে এ কর্মসূচি উদ্বোধন করবেন তিনি। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেটসহ মোট সাতটি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে এসব তথ্য জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। একটি ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলে সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ নির্মাণই সরকারের লক্ষ্য।’ এ লক্ষ্যে প্রতিভাবান খেলোয়াড়দের জন্য ক্রীড়া বৃত্তির ব্যবস্থাও রাখা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা বলেও জানান তিনি।

বিগত সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আমিনুল হক বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে। এ কারণে সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে ব্যবস্থাপনা দেখলাম, জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটা দুঃখজনক। পূর্ববর্তী সময়ে জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থেকে উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। এর ফলেই স্টেডিয়ামের বর্তমান নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সিলেটসহ সারা দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকার ইতোমধ্যে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করেছে। সম্মানী হিসেবে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে এবং গত এক বছরে দেশের হয়ে পদকজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। এছাড়া প্রথম ধাপে ১২৯ খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় আনা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে আরও প্রায় ৫০০ জনকে এ সুবিধার আওতায় আনা হবে।

এর আগে, প্রতিমন্ত্রী খুদে ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বুধবার দুপুর ১টায় তিনি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও স্টেডিয়ামের মাঠ-ভবনগুলো পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন— সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বিসিবি পরিচালক রাহাত শামস, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ, সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান নাচন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মকসুদ আহমদসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও বিএনপির নেতাকর্মীরা।

Previous Post

সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রস্তাব দেন: প্রশ্ন সারোয়ার তুষারের

Next Post

আন্দোলনে যাচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

Correspondent 2

Correspondent 2

Related Posts

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে পাহাড়ধস, সাত শিশু ও এক শিক্ষিকা নিহত
দেশীয় সংবাদ

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে পাহাড়ধস, সাত শিশু ও এক শিক্ষিকা নিহত

July 9, 2026
0
মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারের বেজমেন্টে আগুন
দেশীয় সংবাদ

মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারের বেজমেন্টে আগুন

July 7, 2026
0
মেহেরপুর সীমান্তে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক
দেশীয় সংবাদ

মেহেরপুর সীমান্তে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক

July 6, 2026
0
ভারতের বাংলাদেশের গ্যাস চুরির সত্যতা নিরূপণ জরুরি
দেশীয় সংবাদ

ভারতের বাংলাদেশের গ্যাস চুরির সত্যতা নিরূপণ জরুরি

July 6, 2026
0
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু
দেশীয় সংবাদ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

July 6, 2026
0
মিয়ানমার সীমান্তে তীব্র গোলাগুলি, বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
দেশীয় সংবাদ

মিয়ানমার সীমান্তে তীব্র গোলাগুলি, বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

July 5, 2026
0
Next Post
আন্দোলনে যাচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

আন্দোলনে যাচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • বিশ্বকাপের ফাইনালের বিরতিতে প্রথমবারের মতো সংগীতানুষ্ঠান, অংশ নিচ্ছেন জাস্টিন বিবারসহ বিশ্বখ্যাত তারকারা
  • ইউক্রেনকে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প
  • ব্যবহারকারীর প্রকাশ্য প্রোফাইল ছবি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ছবি তৈরির সুবিধা, সমালোচনার মুখে মেটা
  • মালির জঙ্গি হামলা নাইজেরিয়ার জন্যও সতর্কবার্তা, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
  • চার দশক ধরে তাইওয়ানকে ‘পর্যাপ্ত’ অস্ত্র সহায়তা, নির্ভরশীলতাই যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি কৌশল: বিশ্লেষণ

Recent Comments

No comments to show.

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025