, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    মেহেরপুর সীমান্তে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক

    মেহেরপুর সীমান্তে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক

    ভারতের বাংলাদেশের গ্যাস চুরির সত্যতা নিরূপণ জরুরি

    ভারতের বাংলাদেশের গ্যাস চুরির সত্যতা নিরূপণ জরুরি

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    মিয়ানমার সীমান্তে তীব্র গোলাগুলি, বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

    মিয়ানমার সীমান্তে তীব্র গোলাগুলি, বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

    ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা

    ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা

    ৫ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে নবম পে-স্কেল নিয়ে যে সিদ্ধান্ত এলো

    পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

    জুন মাসে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র

    জুন মাসে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র

    যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনবে সরকার

    যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনবে সরকার

    সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

    সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

Correspondent 2 by Correspondent 2
July 6, 2026
in দেশীয় সংবাদ
0
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারি বৃষ্টির ফলে পৃথক তিনটি পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫নম্বর জামতলী ক্যাম্পের ডি/৬ ব্লকে আশ্রিত রোহিঙ্গা যুবক মোহাম্মদ কামাল হোসাইনের (৪৪) বসতঘরের পাহাড় ধসে পড়ে।

এ ঘটনায় কামাল হোসাইন ও তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং পুত্র মোহাম্মদ আনাসের (৪) লাশ উদ্ধার করা হয়েছে।,উখিয়া ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ারসার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়, তিন জনকে মৃত ও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৭ ব্লকে রাত ১ টা ৪৫ এর দিকে পাহাড়িঢলে আসা মাটি চাপায় একরাম নামে ৭ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়।

নিহত একরাম ঐ ক্যাম্পের মোহাম্মদ রশিদের ছেলে। ক্যাম্পের মাঝি এনায়েত উল্লাহ জানান, খবর পেয়ে রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরা শিশুটির লাশ উদ্ধার করে।

সর্বশেষ রাত ৩টার দিকে ক্যাম্প প্রশাসন সংশ্লিষ্ট সূত্রে উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১১ ব্লকে পাহাড়ধসে নারী ও শিশু সহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে আহত হয়েছেন একজন।

এ ঘটনায় নিহতরা হলেন- ঐ ক্যাম্পের বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে উম্মে হাবিবা (২৭) ও তার বোন তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ রিহান (৫) ও তার ভাই হারুনুর রশিদ (৩)।

উখিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ভারি বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করা হচ্ছে। সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

এদিকে কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে এবং আরও দুইদিন ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে।

Tags: বাংলাদেশরোহিঙ্গা
Previous Post

অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারে বদলে যেতে পারে শরীর, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

Next Post

ভারতের বাংলাদেশের গ্যাস চুরির সত্যতা নিরূপণ জরুরি

Correspondent 2

Correspondent 2

Related Posts

মেহেরপুর সীমান্তে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক
দেশীয় সংবাদ

মেহেরপুর সীমান্তে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক

July 6, 2026
0
ভারতের বাংলাদেশের গ্যাস চুরির সত্যতা নিরূপণ জরুরি
দেশীয় সংবাদ

ভারতের বাংলাদেশের গ্যাস চুরির সত্যতা নিরূপণ জরুরি

July 6, 2026
0
মিয়ানমার সীমান্তে তীব্র গোলাগুলি, বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
দেশীয় সংবাদ

মিয়ানমার সীমান্তে তীব্র গোলাগুলি, বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

July 5, 2026
0
ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
দেশীয় সংবাদ

ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা

July 5, 2026
0
৫ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে নবম পে-স্কেল নিয়ে যে সিদ্ধান্ত এলো
দেশীয় সংবাদ

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

July 2, 2026
0
জুন মাসে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র
দেশীয় সংবাদ

জুন মাসে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র

July 2, 2026
0
Next Post
ভারতের বাংলাদেশের গ্যাস চুরির সত্যতা নিরূপণ জরুরি

ভারতের বাংলাদেশের গ্যাস চুরির সত্যতা নিরূপণ জরুরি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • মেহেরপুর সীমান্তে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক
  • যৌথ নৌমহড়া শুরু করছে চীন ও রাশিয়া, পরে হবে প্রশান্ত মহাসাগরে টহল
  • জ্বালানি সংকটের পর দেশীয় তেল অনুসন্ধানে জোর দিচ্ছে ভারত
  • খামেনির জানাজা ঘিরে ধর্মীয় ও রাজনৈতিক বার্তা জোরদার করছে ইরান: বিশ্লেষণ
  • বিশ্বকাপ থেকে বিদায়ের পর জাতীয় দলকে বিদায় বললেন নেইমার

Recent Comments

No comments to show.

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025