, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

    প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

    গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার

    গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার

    ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের স্বার্থ’

    ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের স্বার্থ’

    দক্ষিণ কোরিয়ার সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তি, বাড়বে রপ্তানি সুবিধা

    দক্ষিণ কোরিয়ার সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তি, বাড়বে রপ্তানি সুবিধা

    বিলুপ্তির ঝুঁকি কাটিয়ে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার

    বিলুপ্তির ঝুঁকি কাটিয়ে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার

    হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    মাদারীপুরে বাড়িতে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের চালা

    মাদারীপুরে বাড়িতে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের চালা

    জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ফের কমে ১০ দিন

    জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ফের কমে ১০ দিন

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে বাংলাদেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল

TR-C2 /Tuhin by TR-C2 /Tuhin
December 14, 2025
in দেশীয় সংবাদ
0
স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে বাংলাদেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল

১৯৭১–এর বিরোধিতাকারীদের বিশ্বাস করার কারণ নেই বলে মন্তব্য বিএনপি মহাসচিবের

শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির আলোচনা সভায় স্বাধীনতা, গণতন্ত্র ও ধর্মের নামে বিভ্রান্তির রাজনীতি নিয়ে কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ১৯৭১ সালে যে শক্তি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, আজ সেই শক্তিই ভোল ও চেহারা পাল্টে নতুন বাংলাদেশ গড়ার কথা বলছে। কিন্তু বাংলাদেশের মানুষ এ কথা বিশ্বাস করতে পারে না।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যে শক্তি আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে—আমি অন্তত তা মনে করি না।’ তিনি বলেন, লড়াই ও যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই ভূখণ্ড স্বাধীনতার পথে থাকবে, নাকি যারা স্বাধীনতাকে নস্যাৎ করতে চেয়েছিল তাদের দিকে যাবে—এই প্রশ্ন আজ আবার সামনে এসেছে। কারণ স্বাধীনতাবিরোধী শক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যেমনটি তারা ১৯৭১ সালেও করেছিল।

তিনি আরও বলেন, ১৯৪৭ সালে এই শক্তি পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, আর এখন তারা ভোল পাল্টে এমন ভাব দেখাচ্ছে যেন তারাই নতুন বাংলাদেশ গড়বে। কিন্তু কেন, সারা দেশের মানুষ এ কথা বিশ্বাস করতে পারে না।

শহীদ বুদ্ধিজীবী দিবসের ইতিহাস তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় সহযোগীরা পরিকল্পিতভাবে এ দেশের শ্রেষ্ঠ সন্তান—বুদ্ধিজীবী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিক ও সাংবাদিকদের হত্যা করেছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়া। কিন্তু সেই ষড়যন্ত্র সফল হয়নি; দুদিন পরই পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

মির্জা ফখরুল বলেন, ষড়যন্ত্র করে কখনো সফলতা আসে না। সফলতা আসে সত্যের পথে থেকে সংগ্রাম ও লড়াইয়ের মাধ্যমে। তিনি বলেন, দেশ এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। কোনো চক্রান্তের কাছে মাথা নত না করে জনগণের ঐক্যের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও উদার বাংলাদেশ গড়ে তোলার সময় এসেছে। জিয়াউর রহমানের স্বপ্ন, বেগম খালেদা জিয়ার স্বপ্ন এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে।

আসন্ন নির্বাচনকে দুটি শক্তির মধ্যে লড়াই হিসেবে বর্ণনা করে তিনি বলেন, একদিকে রয়েছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উদার গণতন্ত্রের পক্ষের শক্তি, অন্যদিকে রয়েছে সেই পশ্চাৎপদ শক্তি যারা অতীতে স্বাধীনতার বিরোধিতা করেছে এবং এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চায়।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে মির্জা ফখরুল বলেন, পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করেছিল। এ ইতিহাস ভুলে যাওয়ার সুযোগ নেই এবং যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের ক্ষমা করার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে, কিন্তু এর অর্থ এই নয় যে নতুন কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ; জোর করে কোনো আদর্শ চাপিয়ে দেওয়া এ দেশের মানুষ কখনো মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল এবং বিএনপির নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীন।

Tags: #একাত্তর#গণতন্ত্র#জাতীয়রাজনীতি#নির্বাচন২০২৫#বাংলাদেশরাজনীতি#বিএনপি#মির্জাফখরুল#শহীদবুদ্ধিজীবীদিবস#সংবাদ#স্বাধীনতাবিরোধীশক্তি
Previous Post

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে নোবেলজয়ী আলেস বিআলিয়াতস্কিসহ ১২৩ বন্দিকে মুক্তি দিল বেলারুশ

Next Post

‘টাক’ বলে অপমান করলেও যৌন হয়রানির অভিযোগে শাস্তি হতে পারে: যুক্তরাজ্যের আদালত

TR-C2 /Tuhin

TR-C2 /Tuhin

Related Posts

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
দেশীয় সংবাদ

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

July 29, 2026
0
গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার
দেশীয় সংবাদ

গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার

July 29, 2026
0
‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের স্বার্থ’
দেশীয় সংবাদ

‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের স্বার্থ’

July 29, 2026
0
দক্ষিণ কোরিয়ার সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তি, বাড়বে রপ্তানি সুবিধা
দেশীয় সংবাদ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তি, বাড়বে রপ্তানি সুবিধা

July 29, 2026
0
বিলুপ্তির ঝুঁকি কাটিয়ে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার
দেশীয় সংবাদ

বিলুপ্তির ঝুঁকি কাটিয়ে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার

July 29, 2026
0
হবিগঞ্জে ১৪৪ ধারা জারি
দেশীয় সংবাদ

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

July 29, 2026
0
Next Post
‘টাক’ বলে অপমান করলেও যৌন হয়রানির অভিযোগে শাস্তি হতে পারে: যুক্তরাজ্যের আদালত

‘টাক’ বলে অপমান করলেও যৌন হয়রানির অভিযোগে শাস্তি হতে পারে: যুক্তরাজ্যের আদালত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • আয়ারল্যান্ডের উপকূলে বিশাল হাঙরের দেখা, বাড়ছে প্রকৃতিপ্রেমীদের আগ্রহ
  • অবরোধে চিকিৎসাসেবা বিপর্যস্ত, পশ্চিম তীরে বাড়ছে রোগীদের দুর্ভোগ
  • প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • পাইরেসি ছাপিয়ে বক্স অফিসে ‘দ্য ওডিসি’র অবিশ্বাস্য জয়জয়কার
  • সুদানের যুদ্ধ থেকে পালিয়ে চাদে পানির সংকটে শরণার্থীরা, বাড়ছে মানবিক দুর্ভোগ

Recent Comments

No comments to show.

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025