চট্টগ্রামে ফ্রেশ সিরামিকসের ৩,০০০ বর্গফুটের ফ্ল্যাগশিপ ডিসপ্লে সেন্টার ‘হাউজ অব অ্যাসথেটিকস’ উদ্বোধন।
৩,০০০ বর্গফুটের অত্যাধুনিক প্রদর্শনী কেন্দ্র – নান্দনিক জীবনযাপনের নতুন অভিজ্ঞতা নিয়ে এলো প্রিমিয়াম ব্র্যান্ড ফ্রেশ সিরামিকস।
ঢাকা,২২ নভেম্বর ২০২৫:
বন্দরনগরী চট্টগ্রামে উদ্বোধন হলো ফ্রেশ সিরামিকসের এক্সক্লুসিভ ফ্ল্যাগশিপ ডিসপ্লে সেন্টার ‘হাউজ অব অ্যাসথেটিকস’। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রিমিয়াম ব্র্যান্ড ফ্রেশ সিরামিকস দেশের অভিজাত টাইলস বাজারে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করতে শুক্রবার আনুষ্ঠানিকভাবে চালু করেছে এই আধুনিক প্রদর্শনী কেন্দ্রটি।
চট্টগ্রামের টাইলস বাণিজ্যের কেন্দ্রস্থল কাজীর দেউড়িতে নির্মিত এই ৩,০০০ বর্গফুটের ডিসপ্লে সেন্টারে রাখা হয়েছে দেশের বাজারে সর্বাধুনিক ডিজাইন ও আন্তর্জাতিক মানের টাইলস সংগ্রহ। শুধু পণ্য প্রদর্শন নয়—এটি গ্রাহকদের জন্য একটি সমন্বিত ডিজাইন অভিজ্ঞতা দেবে, যা টাইলস শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন এমজিআই-এর গ্রুপ ডিরেক্টর তাহমিনা মোস্তফা ও তানজিমা মোস্তফা, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং এক্সপোর্ট প্রধান সামিরা রহমান এবং মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিওও এ. কে. এম. জিয়াউল ইসলামসহ শীর্ষ কর্মকর্তারা।
ফ্রেশ সিরামিকস সারাদেশে ১২০টিরও বেশি ডিলার নেটওয়ার্ক ও ৬৬টি এক্সক্লুসিভ ডিলার শোরুম পরিচালনা করছে। নিজস্ব ব্যবস্থাপনায় এটি ব্র্যান্ডটির দ্বিতীয় স্বনির্ভর ডিসপ্লে সেন্টার, যা গ্রাহকদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের নতুন দ্বার খুলে দিলো।
প্রতিষ্ঠানটির দাবি—উদ্ভাবন, গুণগত মান এবং নান্দনিকতার সমন্বয়ে টাইলস শিল্পে নতুন মাত্রা যোগ করতেই এই উদ্যোগ।
















