, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    মাদারীপুরে বাড়িতে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের চালা

    মাদারীপুরে বাড়িতে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের চালা

    জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ফের কমে ১০ দিন

    জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ফের কমে ১০ দিন

    প্রিমিয়ার ব্যাংকের আমানত সংগ্রহ ৩ হাজার কোটি টাকা ছাড়াল

    প্রিমিয়ার ব্যাংকের আমানত সংগ্রহ ৩ হাজার কোটি টাকা ছাড়াল

    প্রতিকূলতার মধ্যেও বাটার মুনাফায় রেকর্ড প্রবৃদ্ধি, বেড়েছে ২৩৮ শতাংশ

    প্রতিকূলতার মধ্যেও বাটার মুনাফায় রেকর্ড প্রবৃদ্ধি, বেড়েছে ২৩৮ শতাংশ

    ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে ডব্লিউএফপির সহযোগিতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

    ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে ডব্লিউএফপির সহযোগিতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

    রাখাইনে তীব্র সংঘাত, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

    রাখাইনে তীব্র সংঘাত, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

    নাহিদ ইসলামের সঙ্গে ইউরোপীয় দুই দেশের রাষ্ট্রদূতদের বৈঠক

    নাহিদ ইসলামের সঙ্গে ইউরোপীয় দুই দেশের রাষ্ট্রদূতদের বৈঠক

    নতুন প্রজন্মের হাতেই সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

    নতুন প্রজন্মের হাতেই সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

সংখ্যালঘু নির্যাতন ও বাকস্বাধীনতা নিয়ে তারেক রহমানকে তসলিমা নাসরিনের খোলা চিঠি

TR-C2 /Tuhin by TR-C2 /Tuhin
May 24, 2026
in দেশীয় সংবাদ
0
সংখ্যালঘু নির্যাতন ও বাকস্বাধীনতা নিয়ে তারেক রহমানকে তসলিমা নাসরিনের খোলা চিঠি

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার এবং বাকস্বাধীনতার সংকুচিত পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তারেক রহমানকে খোলা চিঠি লিখেছেন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। চিঠিতে তিনি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা, সাম্প্রদায়িক সহিংসতা এবং ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে সরকারের কার্যকর ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত ওই চিঠিতে তসলিমা নাসরিন অভিযোগ করেন, বাংলাদেশে “ধর্ম অবমাননা”র অভিযোগকে ব্যবহার করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা, সামাজিক নিপীড়ন ও হয়রানি চালানো হচ্ছে। তিনি দাবি করেন, সাতক্ষীরার শিক্ষক গৌরাঙ্গ সরকার, গোপালগঞ্জের কম্পিউটার ল্যাব অপারেটর মিঠু মণ্ডল এবং গৌরীপুর কলেজের শাওন চন্দ্র দাসের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও পরবর্তী ঘটনাগুলো উদ্বেগজনক।

একজন শিক্ষককে অপদস্থ করে জোর করে তাঁর চাকুরি থেকে পদত্যাগ করানো হয়েছে। তিনি নাকি ধর্ম অবমাননা করেছেন! হায়রে ধর্ম!

শিক্ষক মিঠু মণ্ডল কি বলেছিলেন?

পরীক্ষায় সিলেবাস থেকে কি আসতে পারে ছাত্ররা জানতে চাওয়ায় উত্তর দেন মিঠু মন্ডল “স্বয়ং সৃষ্টিকর্তাও জানে না আমি কিভাবে বলবো কি আসবে পরীক্ষায়” তাতেই ধর্ম অবমাননার অভিযোগ!!

পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর মিঠু মন্ডলকে ধর্ম অবমাননার অভিযোগে আটক করা হয়েছে এবং চাকরিচ্যুত করা হয়েছে।

“ধর্ম অবমাননা”র অভিযোগ এখন ভিন্নমত দমন ও সামাজিক সন্ত্রাসের হাতিয়ার হয়ে উঠেছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, বাকস্বাধীনতা রক্ষা করা এবং ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য।

তসলিমা ‘খোলা চিঠি’ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে! আমরা হুবহু তাঁর লেখা চিঠিটি তুলে ধরলাম:

“মাননীয় তারেক রহমান,

আপনি বলেছিলেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবে আমরা দেখছি, হিন্দুদের ওপর আবারও হামলা চলছে, তাদের জমি দখল করা হচ্ছে, এবং গুজবের ভিত্তিতে তাদের জীবন ধ্বংস করে দেওয়া হচ্ছে।

আজ সাতক্ষীরার স্কুলশিক্ষক গৌরাঙ্গ সরকার, গোপালগঞ্জের স্কুলের কম্পিউটার ল্যাব অপারেটর মিঠু মণ্ডল, গৌরীপুর কলেজের শাওন চন্দ্র দাসের বিরুদ্ধে “ইসলাম অবমাননা”-র অভিযোগ তুলে হিন্দুবিদ্বেষী উগ্রবাদীরা হামলা চালিয়েছে।

পুলিশ এসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং আক্রান্ত মানুষকেই গ্রেফতার করেছে। জেল থেকে বেরিয়ে তাঁরা কী করবেন? চাকরি হারিয়ে, সামাজিকভাবে একঘরে হয়ে, চরম নিরাপত্তাহীন অবস্থায় কীভাবে বাঁচবেন? শেষ পর্যন্ত কি তাঁদেরও দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হবে?

এর আগেও রসরাজ দাস, টিটু রায়, উৎসব মণ্ডল, দীপু দাস এবং আরও বহু হিন্দুর জীবন ধ্বংস করে দেওয়া হয়েছে। “ধর্ম অবমাননা”-র গুজব ছড়িয়ে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

ঘরবাড়ি পোড়ানো হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, ভিকটিমকে জেলে পাঠানো হয়েছে, দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো বাংলাদেশকে ধীরে ধীরে হিন্দুশূন্য করার এক ভয়ংকর ষড়যন্ত্রের অংশ।

আপনার কাছে প্রশ্ন—হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে এ পর্যন্ত কী কী কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে? হিন্দুবিদ্বেষ ছড়িয়ে যারা মব সন্ত্রাস চালায়, তাদের বিরুদ্ধে কি আদৌ কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে? কেন এই সাম্প্রদায়িক নোংরা রাজনীতি বন্ধ করার উদ্যোগ দেখা যাচ্ছে না?

বাংলাদেশকে যারা ধীরে ধীরে হিন্দুশূন্য রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে রাষ্ট্র যদি দৃঢ় অবস্থান না নেয়, তবে সেই নীরবতা তাদেরই উৎসাহ জোগায়। গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো বাকস্বাধীনতা। অথচ আজ দেশে বাকস্বাধীনতা নেই বললেই চলে।

“ধর্ম অবমাননা”র অভিযোগ এখন ভিন্নমত দমন, সংখ্যালঘু নিপীড়ন এবং সামাজিক সন্ত্রাসের অস্ত্র হয়ে উঠেছে।

আপনি যদি সত্যিই বিশ্বাস করেন যে বাংলাদেশ সবার দেশ, তবে সেই বিশ্বাসের প্রমাণ কাজে দেখান। সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা দিন, বাকস্বাধীনতা রক্ষা করুন, এবং ধর্মের নামে চলা উন্মাদনা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিন।

আমি নির্বাসন জীবন যাপন করতে বাধ্য হচ্ছি। আপনার মা আমাকে দেশছাড়া করেছিলেন। তারপর দীর্ঘ একত্রিশ বছর-না আপনার মা, না শেখ হাসিনা, না মুহম্মদ ইউনুস—কেউ আমাকে দেশে ফিরতে দেননি। আপনিও হয়তো দেবেন না। আমি তাই দেশে ফেরার দাবি জানাচ্ছি না। শুধু এই কথাটি মনে করিয়ে দিতে চাই-বাংলাদেশ যতটুকু আপনার, ততটুকুই আমার।

ইতি

তসলিমা”

Tags: তসলিমা নাসরিনতারেক রহমানবাকস্বাধীনতাসংখ্যালঘু
Previous Post

জাপানে বিবাহবিচ্ছেদের পর সন্তানের অভিভাবকত্বে বড় পরিবর্তন

Next Post

ধর্ষনের মহামারী, কারণ, প্রতিকার বা করনীয় কি?

TR-C2 /Tuhin

TR-C2 /Tuhin

Related Posts

প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
দেশীয় সংবাদ

প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

July 28, 2026
0
মাদারীপুরে বাড়িতে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের চালা
দেশীয় সংবাদ

মাদারীপুরে বাড়িতে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের চালা

July 28, 2026
0
জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ফের কমে ১০ দিন
দেশীয় সংবাদ

জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ফের কমে ১০ দিন

July 28, 2026
0
প্রিমিয়ার ব্যাংকের আমানত সংগ্রহ ৩ হাজার কোটি টাকা ছাড়াল
দেশীয় সংবাদ

প্রিমিয়ার ব্যাংকের আমানত সংগ্রহ ৩ হাজার কোটি টাকা ছাড়াল

July 28, 2026
0
প্রতিকূলতার মধ্যেও বাটার মুনাফায় রেকর্ড প্রবৃদ্ধি, বেড়েছে ২৩৮ শতাংশ
দেশীয় সংবাদ

প্রতিকূলতার মধ্যেও বাটার মুনাফায় রেকর্ড প্রবৃদ্ধি, বেড়েছে ২৩৮ শতাংশ

July 28, 2026
0
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে ডব্লিউএফপির সহযোগিতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
দেশীয় সংবাদ

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে ডব্লিউএফপির সহযোগিতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

July 27, 2026
0
Next Post
ধর্ষনের মহামারী, কারণ, প্রতিকার বা করনীয় কি?

ধর্ষনের মহামারী, কারণ, প্রতিকার বা করনীয় কি?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিছওয়াক ও মাজনে
  • সাহেলে শহরাঞ্চলেও বাড়ছে জঙ্গি হামলা, নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্ক বিশ্লেষকরা
  • প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  • মাদারীপুরে বাড়িতে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের চালা
  • কফির উপাদানে বার্ধক্য ঠেকানোর সম্ভাবনা, বলছে গবেষণা

Recent Comments

No comments to show.

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025