সকাল ১০:১৩, শনিবার,৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

    কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

    ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের কর্মসূচি

    ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের কর্মসূচি

    বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা

    বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা

    প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী

    প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী

    ৭৫ বছর বয়সী নারীর মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট

    ৭৫ বছর বয়সী নারীর মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট

    চট্টগ্রাম নগরে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

    চট্টগ্রাম নগরে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

    এক ধাক্কায় বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ, কার্যকর জুন থেকেই

    এক ধাক্কায় বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ, কার্যকর জুন থেকেই

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

পাঁচ ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত সরকারের হাতে!

Correspondent 2 by Correspondent 2
মে ১৫, ২০২৬
in দেশীয় সংবাদ
0
পাঁচ ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত সরকারের হাতে!

র্তমানে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। শরিয়াভিত্তিক ৫ ব্যাংককে এক ব্যাংকে রূপান্তর প্রক্রিয়ার বিরোধিতায় এই প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার আবেদন করেছে দুটি ব্যাংক। এদিকে ব্যাংকটি পরিচালনা করতে চাইলে আগামী বাজেটে সরকারকে বড় অঙ্কের বরাদ্দ দিতে হবে–এমন বাস্তবতায় সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সরকার। যদিও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এরই মধ্যে ব্যাংক রেজল্যুশন আইনের ১৮(ক) ধারা অনুযায়ী, একীভূতকরণ প্রক্রিয়া থেকে বের হয়ে যাওয়ার আবেদন জানিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) এবং এক্সিম ব্যাংক। ব্যাংক দুটি আলাদাভাবে পরিচালনা করতে চান শুরুর দিকের বেশ কয়েকজন উদ্যোক্তা। তবে ব্যাংক দুটিকে এই সুযোগ দিতে রাজি নয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে তাদের আবেদন প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার পরিকল্পনা আগের মতোই এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের সাবেক মালিকপক্ষ যে আবেদন জমা দিয়েছে, সেখানে পর্যাপ্ত তথ্য নেই এবং বেশ কিছু অসংগতি রয়েছে। এছাড়া তারা বাংলাদেশ ব্যাংকের অর্থ পরিশোধে ১০ বছর সময় চেয়েছেন, যা নিয়ন্ত্রক সংস্থার কাছে গ্রহণযোগ্য হয়নি। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগ আবেদনটি নাকচ করার পক্ষে মত দিয়েছে। একই সঙ্গে ‘ব্যাংক রেজল্যুশন আইন-২০২৬’ অনুযায়ী একীভূতকরণ কার্যক্রম চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, পাঁচ ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এটা ঠিক যে, অগ্রগতি খুব বেশি হয়নি। যেহেতু এখন পর্যন্ত কোনো দেশি বা বিদেশি বিনিয়োগকারী এগিয়ে আসেনি, ফলে বাংলাদেশ ব্যাংক আগের সিদ্ধান্তেই অটল আছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সংশ্লিষ্ট কর্মকর্তাদের একীভূতকরণ কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানা গেছে।

এই প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ব্যাংক রেজল্যুশন আইনের ১৮(ক) ধারা অনুযায়ী, প্রাথমিকভাবে সাড়ে ৭ শতাংশ অর্থাৎ প্রায় ১২’শ কোটি টাকা দিতে হবে। এরপর আগামী দুই বছরের মধ্যে বাকি সাড়ে ৯২ শতাংশ টাকাও ফেরত দিতে হবে। সেই সঙ্গে ব্যাংকের মোট প্রভিশন ঘাটতির টাকাও দিতে হবে। সব মিলিয়ে প্রায় ২৫-৩০ হাজার কোটি টাকা পরিশোধ করতে পারলেই ব্যাংকটি তারা স্বতন্ত্রভাবে পরিচালনার দায়িত্ব নিতে পারবে। যদিও এসআইবিএল এবং এক্সিম ব্যাংকের আবেদনে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো কর্ম পরিকল্পনা নেই। ফলে বাংলাদেশ ব্যাংক তাদের আবেদন যাচাই-বাছাই করে সেটি সম্ভব নয় বলে জানিয়েছে।

তাহলে সম্মিলিত ইসলামী ব্যাংক এখন সরকারি মালিকানায় চলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকারি মালিকানায় চালাতে হলে আগামী বাজেটে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দিতে হবে। সেটি সম্ভব কিনা তা সরকার বিবেচনা করবে।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশকে সংশোধিত আকারে আইনে রূপান্তরের সময় ১৮ (ক) ধারা যুক্ত করা হয়েছে। যেখানে সাড়ে ৭ শতাংশ টাকা দিয়ে ব্যাংকের আগের পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগ রয়েছে। এই ধারাটি বিলুপ্ত করা হতে পারে বলে জানা গেছে।

আগামী সপ্তাহেই এমডি নিয়োগের সম্ভাবনা

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের কাজও শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে এমডি নিয়োগে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছে। দুই দফায় প্রায় ১১ জন ব্যাংক কর্মকর্তা এই সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছেন। আগামী সপ্তাহেই এমডি নিয়োগের সম্ভাবনা রয়েছে।

ব্যাংক খাত সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ অনুমোদন করে। পরে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর সেটি সংশোধন করে ‘ব্যাংক রেজল্যুশন আইন-২০২৬’ হিসেবে কার্যকর করা হয়।

এই আইনের আওতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংককে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়। পরে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ নামে নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক, যা দেশের সবচেয়ে বড় শরিয়াহভিত্তিক রাষ্ট্রীয় ব্যাংকে পরিণত হওয়ার কথা। সম্মিলিত ইসলামী ব্যাংক ৩৫ হাজার কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করে। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। আর বাংলাদেশ ব্যাংক আমানত বিমা তহবিল থেকে ১৫ হাজার কোটি টাকার শেয়ার দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত দিয়েছে ১২ হাজার কোটি টাকা। আর সরকার যে ২০ হাজার কোটি টাকা দিয়েছে, সেখান থেকে আবার ১০ হাজার কোটি টাকা সরকার ঋণ হিসেবে গ্রহণ করেছে। এ ছাড়া ব্যাংকটিতে সরকারি তহবিল রাখা, আকর্ষণীয় মুনাফা দিয়ে সাধারণ আমানতকারীদের অর্থ রাখতে উদ্বুদ্ধ করা এবং ঋণ আদায়সহ বিভিন্নভাবে তারল্য প্রবাহ বাড়ানোর কথা থাকলেও এখন পর্যন্ত কোনো কিছুই বাস্তবায়ন হয়নি।

আমানতকারীরা কবে টাকা পাবেন!

পাঁচ ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারী রয়েছেন। এসব আমানতকারীর প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা আছে। বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে একটি স্কিম ঘোষণা করেছে। এই স্কিমের আওতায় প্রাথমিকভাবে আমানত বিমা সুরক্ষা আইনে যেকোনো আমানতকারীকে সর্বোচ্চ ২ লাখ টাকা ফেরত দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এরপর যাদের আমানত দুই লাখ টাকার বেশি, তাদের ক্ষেত্রে অর্থ তোলা যাবে কিস্তিতে। শুধু চলতি ও সঞ্চয়ী আমানত নির্দিষ্ট মেয়াদে তুলতে পারবেন গ্রাহকরা। এ ক্ষেত্রে পুরো টাকা তুলতে ২৪ মাস পর্যন্ত সময় লেগে যাবে।

সাধারণ আমানতকারীদের চলতি ও সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে পরবর্তী এক লাখ টাকা পর্যন্ত স্কিম কার্যকর হওয়ার তিন মাস পর তোলা যাবে। এরপর ১ লাখ টাকা করে স্কিম কার্যকরের পরের ৬ মাস, ৯ মাস, ১২ মাস, ১৫ মাস, ১৮ মাস, ২১ মাস পর তোলা যাবে। বাকি পুরো অর্থ তোলা যাবে ২৪ মাস পর। এদিকে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের চলতি, সঞ্চয়ী আমানতের ক্ষেত্রেও একই সূচি প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংকের ঘোষিত স্কিম অনুযায়ী টাকা ফেরত পাচ্ছেন না আমানতকারীরা। তার ওপর সাবেক গভর্নর আহসান মনসুর যে হেয়ার কাট পদ্ধতির মাধ্যমে আমানতকারীদের ২০২৩-২০২৪ সালের সুদহার কেটে রাখার ঘোষণা দিয়েছেন, সেটিও এখন পর্যন্ত বাতিল করেনি সরকার বা বাংলাদেশ ব্যাংক। এতে ভুক্তভোগী আমানতকারীরা নানাভাবে বিক্ষোভ প্রকাশ করে আসছেন।

এই প্রসঙ্গে জানতে চাইলে ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আলিফ রেজা বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী আমরা আমানত পাচ্ছি না। ফলে আমরা সাধারণ আমানতকারীরা নিজেদের টাকা ব্যাংকে থাকার পরও অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছি। অথচ সরকার বা বাংলাদেশ ব্যাংক তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না। তাই আগামী মাসে আমরা আবার ব্যাংক ঘেরাওসহ বেশকিছু কর্মসূচি পালন করব।

Previous Post

হামে আক্রান্তদের চিকিৎসা সহযোগিতায় হেল্পলাইন চালু এনসিপির

Next Post

দেশের রিজার্ভ কত, জানালো কেন্দ্রীয় ব্যাংক

Correspondent 2

Correspondent 2

Related Posts

বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি
দেশীয় সংবাদ

বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

জুন ৩, ২০২৬
0
সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
দেশীয় সংবাদ

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

জুন ৩, ২০২৬
0
কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার
দেশীয় সংবাদ

কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

জুন ৩, ২০২৬
0
৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের কর্মসূচি
দেশীয় সংবাদ

৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের কর্মসূচি

জুন ৩, ২০২৬
0
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা
দেশীয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা

জুন ৩, ২০২৬
0
প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী
দেশীয় সংবাদ

প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী

জুন ৩, ২০২৬
0
Next Post
দেশের রিজার্ভ কত, জানালো কেন্দ্রীয় ব্যাংক

দেশের রিজার্ভ কত, জানালো কেন্দ্রীয় ব্যাংক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি
  • সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • উচ্চ ফি ও কড়াকড়িতে ঝুঁকিতে জিম্বাবুয়ের গ্রামীণ নারীদের জীবিকা
  • ইরানের ড্রোন হামলায় কুয়েতে নিহত ১, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর উত্তেজনা বৃদ্ধি
  • কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025