, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে ডব্লিউএফপির সহযোগিতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

    ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে ডব্লিউএফপির সহযোগিতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

    রাখাইনে তীব্র সংঘাত, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

    রাখাইনে তীব্র সংঘাত, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

    নাহিদ ইসলামের সঙ্গে ইউরোপীয় দুই দেশের রাষ্ট্রদূতদের বৈঠক

    নাহিদ ইসলামের সঙ্গে ইউরোপীয় দুই দেশের রাষ্ট্রদূতদের বৈঠক

    নতুন প্রজন্মের হাতেই সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

    নতুন প্রজন্মের হাতেই সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

    সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডারের একটি গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ

    সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডারের একটি গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ

    হাসিনার দেশে ফেরার আলোচনার বাস্তবতা নেই: পার্থ

    হাসিনার দেশে ফেরার আলোচনার বাস্তবতা নেই: পার্থ

    খিলগাঁওয়ে ঠিকাদারের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ, অস্ত্র দিয়ে ফাঁসানোর দাবি

    খিলগাঁওয়ে ঠিকাদারের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ, অস্ত্র দিয়ে ফাঁসানোর দাবি

    জানে না কেউ, কবে চালু হবে এফএসআরইউ!

    জানে না কেউ, কবে চালু হবে এফএসআরইউ!

    ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য, অর্থনৈতিক কূটনীতিতে জোর

    ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য, অর্থনৈতিক কূটনীতিতে জোর

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

Inam Hassan by Inam Hassan
November 4, 2025
in আন্তর্জাতিক সংবাদ
0
সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

আবারও অস্থিরতায় কাঁপছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। সাবেক প্রধানমন্ত্রী বেটসি শাভেজকে রাজনৈতিক আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে পেরুর সরকার।

সোমবার এক সংবাদ সম্মেলনে পেরুর পররাষ্ট্রমন্ত্রী হুগো দে জেলা বলেন, “আমরা গভীর দুঃখ ও বিস্ময়ের সঙ্গে জেনেছি যে সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর তথাকথিত অভ্যুত্থান পরিকল্পনার সহলেখক বেটসি শাভেজকে মেক্সিকোর দূতাবাসে আশ্রয় দেওয়া হয়েছে। এটি এক অনাকাঙ্ক্ষিত ও অমৈত্রীপূর্ণ পদক্ষেপ।”

তিনি আরও বলেন, “মেক্সিকোর বর্তমান ও সাবেক প্রেসিডেন্টরা দীর্ঘদিন ধরে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছেন। এই প্রেক্ষাপটে আজ থেকেই পেরু সরকার মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।”

মেক্সিকোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

বেটসি শাভেজ, যিনি একসময় সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, ২০২২ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী হন। তখন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো ও কংগ্রেসের মধ্যে চলছিল তীব্র রাজনৈতিক সংঘাত।

ডিসেম্বরে কাস্তিলো যখন সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন, তখনই আইনপ্রণেতারা তাকে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে impeach করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়, এবং অভিযোগ আনা হয় বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের।

কাস্তিলোর সঙ্গে শাভেজের বিরুদ্ধেও মামলা চলে, আর এই মামলাতেই তিনি বর্তমানে আদালতের মুখোমুখি। তবে গত সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।

সাম্প্রতিক দিনগুলোতে শাভেজের আইনজীবী রাউল নোব্লেসিয়া জানান, কয়েক দিন ধরে তিনি তার মক্কেলের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারেননি। এখন জানা গেছে, তিনি পালিয়ে মেক্সিকোর দূতাবাসে আশ্রয় নিয়েছেন।

পেরু-মেক্সিকো সম্পর্কের টানাপোড়েন কিন্তু নতুন নয়। ২০২২ সালের ডিসেম্বরে মেক্সিকো কাস্তিলোর স্ত্রী ও সন্তানদের রাজনৈতিক আশ্রয় দিলে পেরু তখন মেক্সিকোর রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল। পরে প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে মেক্সিকোর তৎকালীন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাদরের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তিনি কাস্তিলোর পক্ষে কথা বলে পেরুর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন।

বর্তমানে পেদ্রো কাস্তিলো ও বেটসি শাভেজ উভয়ের বিচার চলছে। কাস্তিলোর বিরুদ্ধে প্রসিকিউশন ৩৪ বছরের কারাদণ্ড দাবি করেছে, আর শাভেজের বিরুদ্ধে ২৫ বছরের শাস্তির প্রস্তাব দিয়েছে। তবে তারা দুজনই অভিযোগ অস্বীকার করেছেন।

এক সময় যিনি ছিলেন পেরুর “দরিদ্র জনগণের কণ্ঠস্বর”, সেই কাস্তিলো আজ বন্দি, আর তার একসময়ের ঘনিষ্ঠ সহযোগী শাভেজ বিদেশি দূতাবাসে আশ্রয়প্রার্থী। এই ঘটনাই যেন আবার মনে করিয়ে দিল, লাতিন আমেরিকার রাজনীতি এখনো উত্তাল, অনিশ্চিত, আর ক্ষমতার খেলার মঞ্চে মানবিকতা প্রায়শই নির্বাসিত।

Tags: কূটনৈতিক সম্পর্ক ছিন্নপেরুমেক্সিকো
Previous Post

বাংলাদেশে ঢুকে স্থাপনা ভাঙচুর, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটল বিএসএফ

Next Post

উত্তর কোরিয়ার প্রাক্তন রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নাম আর নেই

Inam Hassan

Inam Hassan

Related Posts

ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে ত্রৈমাসিকে ৯ কোটি ৯০ লাখ ডলার লোকসানে শেইন
আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে ত্রৈমাসিকে ৯ কোটি ৯০ লাখ ডলার লোকসানে শেইন

July 27, 2026
0
ইউক্রেন যুদ্ধের প্রভাবে কাজাখস্তানের তেল রপ্তানি ব্যাহত, যুদ্ধবিরতির আহ্বান তোকায়েভের
আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেন যুদ্ধের প্রভাবে কাজাখস্তানের তেল রপ্তানি ব্যাহত, যুদ্ধবিরতির আহ্বান তোকায়েভের

July 27, 2026
0
আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর
আন্তর্জাতিক সংবাদ

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

July 27, 2026
0
দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধ, কূটনৈতিক তৎপরতা জোরদার
আন্তর্জাতিক সংবাদ

দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধ, কূটনৈতিক তৎপরতা জোরদার

July 27, 2026
0
বার্লিন প্রাইডে গাড়ি হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত
আন্তর্জাতিক সংবাদ

বার্লিন প্রাইডে গাড়ি হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত

July 27, 2026
0
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান জোরদার, বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি
আন্তর্জাতিক সংবাদ

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান জোরদার, বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি

July 27, 2026
0
Next Post
উত্তর কোরিয়ার প্রাক্তন রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নাম আর নেই

উত্তর কোরিয়ার প্রাক্তন রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নাম আর নেই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে ত্রৈমাসিকে ৯ কোটি ৯০ লাখ ডলার লোকসানে শেইন
  • ইউক্রেন যুদ্ধের প্রভাবে কাজাখস্তানের তেল রপ্তানি ব্যাহত, যুদ্ধবিরতির আহ্বান তোকায়েভের
  • ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে ডব্লিউএফপির সহযোগিতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
  • রাখাইনে তীব্র সংঘাত, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
  • আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

Recent Comments

No comments to show.

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025