, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    ৫ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে নবম পে-স্কেল নিয়ে যে সিদ্ধান্ত এলো

    পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

    জুন মাসে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র

    জুন মাসে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র

    যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনবে সরকার

    যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনবে সরকার

    সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

    সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

    রাজধানীর কলাবাগানে আবাসিক ভবনের সেফটি ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩

    রাজধানীর কলাবাগানে আবাসিক ভবনের সেফটি ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩

    পেট্রোবাংলার সংকট ও ভবিষ্যৎ অনিশ্চয়তা

    পেট্রোবাংলার সংকট ও ভবিষ্যৎ অনিশ্চয়তা

    আ.লীগ আমলে বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার পুনর্বাসন ও বিশেষ সুবিধা

    আ.লীগ আমলে বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার পুনর্বাসন ও বিশেষ সুবিধা

    মিয়ানমারে জান্তা-আরাকান আর্মির সংঘর্ষ, বিস্ফোরণে কাঁপছে টেকনাফ

    মিয়ানমারে জান্তা-আরাকান আর্মির সংঘর্ষ, বিস্ফোরণে কাঁপছে টেকনাফ

    বিষখালী নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু

    বিষখালী নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

Correspondent 2 by Correspondent 2
April 9, 2026
in দেশীয় সংবাদ
0
গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

গণভোটের রায় বাস্তবায়নের জন্য বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনীতে তিনি এ অভিযোগ করেন।

জুলাই আন্দোলনে ছাত্রদের ত্যাগের কথা স্মরণ করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে বিএনপিকে এ সময় আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে। গণভোটে দেশের ৭০ শতাংশ জনগণের রায় মেনে না নিয়ে বিএনপি জনগণের সঙ্গে শুধু প্রতিশ্রুতি ভঙ্গ করছে না, জনগণের সঙ্গে প্রতারণাও করছে। 

জামায়াতের এ নেতা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বর্তমান সরকারের মন্ত্রীরাও গণভোটে হ্যাঁ ভোট চেয়েছে। কিন্তু গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পর বিএনপি গণভোট মানছে না। 

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান আজকের প্রধানমন্ত্রী যদি গণভোটে হ্যাঁ ভোট দিয়ে থাকেন তবে তিনি কেন গণভোটের রায় বাস্তবায়ন করছে না। ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে বিএনপি যেসব প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়েছে গণভোট জয়যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেই নোট অব ডিসেন্ট বাতিল হয়ে গেছে। এজন্যই বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তারা ছলে-বলে কৌশলে ফ্যাসিবাদের পথে ফিরে যেতে চায়।  

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোট বাতিল করার অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী নিজের দেওয়া ভোটকে নিজে অস্বীকার করছেন। 

তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি সংসদে দাঁড়িয়ে বলেন, আপনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন নাকি ‘না’ ভোট দিয়েছেন। যদি হ্যাঁ ভোট দিয়ে থাকেন তবে গণভোট বাতিল করার অর্থ হচ্ছে আপনি (প্রধানমন্ত্রী) নিজের দেওয়া ভোটকে নিজে অস্বীকার করছেন।  

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকার আমাদেরকে রাজপথে ঠেলে দিচ্ছে। আমরা ৭০ শতাংশ জনগণের রায় বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এসেছি। সংসদে সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ না নিলে রাজপথেই সমাধান হবে। সরকারের যাত্রা দেখে মনে হয় সরকার ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করছে। তিনি জনগণের মুখোমুখি না হতে সরকারের প্রতি আহ্বান জানান।

রাজধানীর শাহবাগে গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন বলেন, ১২ ফেব্রুয়ারি একই দিনে একই তফসিলে দুটি নির্বাচন হয়েছে। কিন্তু নির্বাচনের পর বিএনপি একটি নির্বাচনকে বৈধ বলছে আরেকটি নির্বাচনকে অবৈধ বলছে। বিএনপির দ্বিচারিতা আচরণ জনগণের সঙ্গে বিশ্বাস ঘাতকতার সামিল। 

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বিএনপি জনগণের গণভোটের রায়কে অস্বীকার করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। 

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন দুর্বার গতিতে চালিয়ে যেতে হবে। বিএনপি সহজ ভাষা বুঝবে না। গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলনের মাধ্যমে বিএনপিকে বাধ্য করতে হবে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, বিএনপি জাতীয় নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল তারা গণভোটে জনগণের রায় মেনে নেবে। তারা ৫১ শতাংশ জনগণের ভোটে নির্বাচিত হয়ে গণভোটে ৭০ শতাংশ জনগণের রায়কে মেনে নিচ্ছে না। বিএনপি ৭০ শতাংশ জনগণের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে ৫১ শতাংশ জনগণের রায়কেও আমরা বৈধ বলতে পারি না। 

তিনি বিএনপিকে বিগত ১৭ বছরের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ আপনাদের পক্ষে ছিল। কিন্তু আপনাদের গণবিরোধী কর্মকাণ্ডে আগামীতে জনগণকে পাশে পাবেন না। জনগণকে পাশে পেতে হলে গণবিরোধী কর্মকাণ্ড পরিহার করে জনরায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে তিনি বিএনপি সরকারের প্রতি আহ্বান জানান।  

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ বলেন, আমরা জনগণের কাছে ক্লিয়ার করে দিতে চাই বিএনপি কীভাবে জনগণের সাথে প্রতারণা করেছে। নির্বাচনের আগে গোয়েন্দা রিপোর্ট বিএনপিকে জানানো হয়েছে। গণভোটের পক্ষে অবস্থান না নিলে জনগণ বিএনপিকে ভোট দেবে না। পরবর্তীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণভোটের পক্ষে অবস্থান নিয়ে জনগণকে গণভোটে হ্যাঁ ভোট দিতে অনুরোধ জানিয়েছিল। কিন্তু তারা ক্ষমতায় গিয়ে গণভোটে ৭০ শতাংশ জনগণের রায় উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণা করছে।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে উচ্ছেদ করতে জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে। আজ এবং আগামীতেও কেউ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করতে চাইলে জনগণ আবারও একইভাবে ঐক্যবদ্ধ হয়ে নব্য ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করবে।

এবি পার্টির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা বলেন, শুধুমাত্র সংসদে সংখ্যাগরিষ্টতার জোরে যারা ৭০ শতাংশ জনগণের গণভোটের রায় উপেক্ষা করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথে হাঁটছে তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হতে পারে।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি’র (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেন, শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতা এসে ২০১৪ সালে ফ্যাসিবাদী হিসেবে আবির্ভাব হয়েছে। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় বসে এক মাস হতে না হতেই ফ্যাসিবাদের পথে হাঁটছে।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় উপেক্ষা করে নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে আরেকটি ৫ আগস্টের জন্য প্রস্তুতি নিতে হবে। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এইচ এম হামিদুর রহমান আযাদের পরিচালনায় গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির সভাপতি এডভোকেট আনোয়ারুল হক চাঁন, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নিয়ামুল বশির সহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে উপস্থিত নেতৃবৃন্দ, রাজধানীর শাহবাগে বিভিন্ন শ্রেণীপেশার লোকজনের মাঝে লিফলেট বিতরণ করেন। 

উল্লেখ, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণসংযোগ অভিযান কর্মসূচি পরিচালিত হবে।

Previous Post

ক্লাস্টার মিউনিশনসহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

Next Post

ইসরায়েলি ড্রোন হামলায় গাজায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত

Correspondent 2

Correspondent 2

Related Posts

৫ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে নবম পে-স্কেল নিয়ে যে সিদ্ধান্ত এলো
দেশীয় সংবাদ

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

July 2, 2026
0
জুন মাসে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র
দেশীয় সংবাদ

জুন মাসে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র

July 2, 2026
0
যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনবে সরকার
দেশীয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনবে সরকার

July 2, 2026
0
সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী
দেশীয় সংবাদ

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

July 2, 2026
0
রাজধানীর কলাবাগানে আবাসিক ভবনের সেফটি ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
দেশীয় সংবাদ

রাজধানীর কলাবাগানে আবাসিক ভবনের সেফটি ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩

July 2, 2026
0
পেট্রোবাংলার সংকট ও ভবিষ্যৎ অনিশ্চয়তা
দেশীয় সংবাদ

পেট্রোবাংলার সংকট ও ভবিষ্যৎ অনিশ্চয়তা

July 2, 2026
0
Next Post
ইসরায়েলি ড্রোন হামলায় গাজায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত

ইসরায়েলি ড্রোন হামলায় গাজায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • হোয়াইট হাউসে ফিরে নজিরবিহীন সম্পদ অর্জন, বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট
  • দীর্ঘ প্রেমের পরিণতি, বিয়ের আয়োজন ঘিরে আলোচনায় জনপ্রিয় গায়িকা ও ক্রীড়াতারকা
  • শিশুদের সবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে ছয় কার্যকর উপায়
  • যুক্তরাষ্ট্রের বিস্মৃত সুইডিশ উপনিবেশ নতুন করে আলোচনায়
  • চার দশক ধরে ড্রয়ারে পড়ে থাকা জীবাশ্মেই মিলল অ্যান্টার্কটিকার প্রথম ডাইনোসরের হাড়

Recent Comments

No comments to show.

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025