মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, তিনজন বিচারকের একটি প্যানেল ৯ মার্চ গোপন প্রতিবেদন দাখিল করে এবং সিদ্ধান্তে উল্লেখ করে যে জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি সংস্থা দ্বারা করা অনুসন্ধানের ফলাফলে করিম খানের বিরুদ্ধে কোনো দোষ বা কর্তব্য লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি।
করিম খান এই অভিযোগ অস্বীকার করেছেন এবং মে মাসে স্বেচ্ছায় ছুটিতে ছিলেন। তদন্ত চলাকালীন তার ডেপুটি প্রসিকিউটররা তার দপ্তরের দায়িত্ব পালন করেন।
এই অভিযোগ উঠেছে এমন সময়, যখন তার অফিস ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা এবং যুদ্ধাপরাধ তদন্ত করছিল। সেই সঙ্গে তিনি বেঞ্জামিন নেটানিয়াহু এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার চেষ্টা করেছিলেন।
বিচারকরা করিম খানকে যৌন শৃঙ্খলা লঙ্ঘনের দায় থেকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করেছেন।
















