, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশি শিক্ষার্থীদের টার্গেট করে গুপ্তচরবৃত্তির ফাঁদে জড়ানোর অভিযোগ

    বাংলাদেশি শিক্ষার্থীদের টার্গেট করে গুপ্তচরবৃত্তির ফাঁদে জড়ানোর অভিযোগ

    বাংলাদেশ-ভারত সীমান্তে মানবিক সংকট, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

    বাংলাদেশ-ভারত সীমান্তে মানবিক সংকট, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

    বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান 

    বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান 

    একদিনের সফরে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

    একদিনের সফরে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

    বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

    ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

    ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

    বাংলাদেশের কারাগার: বৈষম্য, অতিরিক্ত ভিড় ও মানবাধিকার সংকট নিয়ে প্রশ্ন

    বাংলাদেশের কারাগার: বৈষম্য, অতিরিক্ত ভিড় ও মানবাধিকার সংকট নিয়ে প্রশ্ন

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় জার্মানি

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় জার্মানি

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

ড. ইউনূসের প্রতিশ্রুতিতেও ঈদে ফেরা হলো না রোহিঙ্গাদের

Correspondent 2 by Correspondent 2
March 21, 2026
in দেশীয় সংবাদ
0
ড. ইউনূসের প্রতিশ্রুতিতেও ঈদে ফেরা হলো না রোহিঙ্গাদের

মায়ানমারের জান্তা সরকারের গণহত্যা ও নির্যাতনে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী আস্থা রেখেছিল সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কথায়। তিনি গত বছরের ১৪ মার্চ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে তাদের সঙ্গে ইফতার করেন এবং প্রতিশ্রুতি দেন রোহিঙ্গাদের নিজ দেশে এ বছর ঈদ উদযাপনের ব্যবস্থা করবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন তো হয়নি, বরং নতুন করে দেড় লাখ রোহিঙ্গা এসেছে বাংলাদেশে। 

এদিকে ঈদ কড়া নাড়ছে দরজায়, কিন্তু রোহিঙ্গাদের একজনেরও বাড়ি ফেরা হলো না। অথচ ড. ইউনূসের সেই প্রতিশ্রুতি বা আশ্বাস, যা-ই বলা হোক না কেন, ২০১৭ সালের পর থেকে কেউ এতটা আত্মবিশ্বাসের সঙ্গে রোহিঙ্গাদের মনে আশা জাগাননি। বিশ্বব্যাপী ড. ইউনূসের প্রভাব এবং গ্রহণযোগ্যতার জন্য অনেকে ভেবেছিলেন এবার বুঝি রোহিঙ্গাদের সত্যিকারে প্রত্যাবাসন শুরু হবে। 

আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা ও আঞ্চলিক উদ্যোগের মাধ্যমে হয়তো ৮ বছর ধরে ঝুলে থাকা প্রত্যাবাসন প্রক্রিয়ায় নতুন গতি আসতে পারে। তবে ড. ইউনূসের এই প্রতিশ্রুতি যে শুধু কথার কথা, সেটা বুঝেছিলেন বিশেষজ্ঞরা। বাস্তবে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে তেমন কোনো কার্যকর পদক্ষেপই নিতে দেখা যায়নি।

রোহিঙ্গা নেতারা যারা গত বছর এই সময়ে রোহিঙ্গা ক্যাম্পের ইফতার ও জনসভায় উপস্থিত ছিলেন তাদের মতে, ড. ইউনূস একটা আশা দেখাতে চেয়েছিলেন। আমরা ঠিকই বুঝেছিলাম এটি হওয়ার নয়। তিনি হয়তো লাখো রোহিঙ্গার সামনে আবেগে বলেছিলেন, সিরিয়াসলি বলেননি। কিন্তু রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে গত ১৮ মাস রাষ্ট্রক্ষমতায় থাকলেও রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে কোনো কার্যকর উদ্যোগ নিতে দেখা যায়নি ড. ইউনূস সরকারকে। 

তবে রোহিঙ্গা প্রত্যাবাসনের নামে বাংলাদেশের ওপর দিয়ে রাখাইনে মানবিক করিডর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। করিডর দেওয়া নিয়ে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন পর্যায়ের ব্যাপক সমালোচনার কারণে সেই উদ্যোগ আর আলোর মুখ দেখেনি।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বর থেকে এই বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে আসা নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৪৫৬ জন, যা জানুয়ারির তুলনায় ১ হাজার ১২৯ জন বেশি। অর্থাৎ এই সংখ্যক রোহিঙ্গা নতুন করে এক মাসে বাংলাদেশে ঢুকেছে। ইউএনএইচসিআর আরও জানায়, ২০২৪ সাল থেকে মায়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা এবং নির্যাতনের কারণে হাজার হাজার মানুষ নিহত হন, যার ফলে রোহিঙ্গারা বাংলাদেশেই নিরাপত্তা খুঁজে নিচ্ছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গত এক বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মায়ানমার সরকারের সঙ্গে কার্যকর কোনো আলোচনা হয়নি। এর কারণ হিসেবে তিনি জানান, মায়ানমার জান্তা সরকারের সঙ্গে রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়া আরাকান আর্মির সঙ্গে সংঘাত চলছে। এ অবস্থায় জান্তা সরকার এবং আরাকান আর্মি কেউই রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আগ্রহ দেখায়নি। এ ছাড়া সম্প্রতি দুই দেশেই হয়েছে জাতীয় নির্বাচন। ফলে বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। তবে বাংলাদেশ ও মায়ানমারে নতুন সরকার ক্ষমতা নেওয়ায় আলোচনা শুরু করা যেতে পারে। ঈদের পর পরই রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে উদ্যোগ শুরু করা হবে বলে জানান তিনি। 

এদিকে মায়ানমারের অভ্যন্তরীণ সংঘাত জটিল হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা আগের চেয়ে আরও অনিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই নিশ্চিতভাবে এবারও ক্যাম্পবন্দি ঈদ কাটাবে তারা। মায়ানমারের রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক মনোযোগের ঘাটতি এবং রাখাইনের নিরাপত্তা অনিশ্চয়তা–সবকিছু মিলিয়েই প্রত্যাবাসন প্রক্রিয়াকে স্থবির হয়ে আছে।

রোহিঙ্গা নেতা খিন মং জানান, অন্তর্বর্তী সরকার অনেক কথা বলেছে। কিন্তু ফান্ড ক্রাইসিস নিয়ে কিছু আলাপ হলেও প্রত্যাবাসন নিয়ে কোনো চেষ্টা ছিল না। তিনি মনে করেন, প্রত্যাবাসন এখন সম্ভব হবে না, যত দিন না মায়ানমারে শান্তি ফেরে। তিনি জানান, জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তহবিল সংকটের কারণে ক্যাম্পগুলোতে খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ মনে করেন, রোহিঙ্গা সংকট এখন আর কেবল মানবিক ইস্যু নয়, বরং একটি জটিল ভূ-রাজনৈতিক সমস্যায় পরিণত হয়েছে। তার মতে, রাখাইন অঞ্চলের বাস্তব ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ায় প্রত্যাবাসনের প্রশ্নে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। তিনি বলেন, নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি না হলে কোনো রোহিঙ্গা স্বেচ্ছায় দেশে ফিরতে চাইবে না।

শরণার্থীবিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা রিফিউজি ইন্টারন্যাশনালের এক বিশ্লেষণে বলা হয়, আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ায় রোহিঙ্গা ক্যাম্পগুলোর মানবিক পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে। এতে সামাজিক অস্থিরতা, অপরাধ এবং মানব পাচারের ঝুঁকি বাড়তে পারে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক প্রতিবেদনে বলা হয়, মায়ানমারের বর্তমান সংঘাতময় পরিস্থিতি অব্যাহত থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা খুবই সীমিত, বরং সংকট আরও দীর্ঘস্থায়ী হওয়ার ঝুঁকি আছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, সমাধান না হলে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগের জন্ম দিতে পারে।

Previous Post

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি–এর মার্কিন সফর ট্রাম্পের পার্ল হারবার মন্তব্যে ছায়াপাত

Next Post

ঈদে সোশ্যাল মিডিয়ায় গুজব ঠেকাতে নজরদারি করছে র‍্যাব

Correspondent 2

Correspondent 2

Related Posts

আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
দেশীয় সংবাদ

আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

June 21, 2026
0
বাংলাদেশি শিক্ষার্থীদের টার্গেট করে গুপ্তচরবৃত্তির ফাঁদে জড়ানোর অভিযোগ
দেশীয় সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীদের টার্গেট করে গুপ্তচরবৃত্তির ফাঁদে জড়ানোর অভিযোগ

June 18, 2026
0
বাংলাদেশ-ভারত সীমান্তে মানবিক সংকট, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন
দেশীয় সংবাদ

বাংলাদেশ-ভারত সীমান্তে মানবিক সংকট, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

June 17, 2026
0
বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান 
দেশীয় সংবাদ

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান 

June 17, 2026
0
একদিনের সফরে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশীয় সংবাদ

একদিনের সফরে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

June 17, 2026
0
বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা
দেশীয় সংবাদ

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

June 17, 2026
0
Next Post
ঈদে সোশ্যাল মিডিয়ায় গুজব ঠেকাতে নজরদারি করছে র‍্যাব

ঈদে সোশ্যাল মিডিয়ায় গুজব ঠেকাতে নজরদারি করছে র‍্যাব

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প নিয়ে টিউনিসিয়ায় বিতর্ক, বিদেশি কোম্পানিকে ছাড়পত্রে বাড়ছে সমালোচনা
  • গাজায় ইসরায়েলি হামলায় নিহত আল জাজিরার চিত্রগ্রাহক, আন্তর্জাতিক তদন্তের দাবি
  • সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, লেবানন ইস্যুতে বাড়ছে অনিশ্চয়তা
  • তীব্র তাপপ্রবাহে সংগীত উৎসবে প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ করল ফ্রান্স
  • রুশ হামলায় পাঁচজন নিহত, বড় ধরনের আক্রমণের আশঙ্কায় সতর্ক করল ইউক্রেন

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025