মার্কিন প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন এবং বলেছেন কিমের সঙ্গে তার ‘দুর্দান্ত সম্পর্ক’ আছে।
নিজের প্রথম মেয়াদে, ট্রাম্পই ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি উত্তর কোরিয়ায় পা রাখেন। সেই সময় তিনি কিমের সাথে স্থানীয় ডিমিলিটারাইজড জোনে (উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সামরিক কার্যক্রম নিষিদ্ধ এলাকা) সাক্ষাৎ করেছিলেন।
পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করার জন্য দুই নেতা ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনবার বৈঠক করেন, যার বিনিময়ে কিম অর্থনৈতিক ও নিরাপত্তা প্রণোদনা চেয়েছিলেন। যদিও এই আলোচনাগুলো কোনো চুক্তিতে পৌঁছায়নি।
সোমবার (২৭ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণ কোরিয়ায় যাত্রাবিরতির সময় তিনি কিমের সঙ্গে দেখা করতে প্রস্তুত।
















