, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    মাদারীপুরে বাড়িতে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের চালা

    মাদারীপুরে বাড়িতে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের চালা

    জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ফের কমে ১০ দিন

    জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ফের কমে ১০ দিন

    প্রিমিয়ার ব্যাংকের আমানত সংগ্রহ ৩ হাজার কোটি টাকা ছাড়াল

    প্রিমিয়ার ব্যাংকের আমানত সংগ্রহ ৩ হাজার কোটি টাকা ছাড়াল

    প্রতিকূলতার মধ্যেও বাটার মুনাফায় রেকর্ড প্রবৃদ্ধি, বেড়েছে ২৩৮ শতাংশ

    প্রতিকূলতার মধ্যেও বাটার মুনাফায় রেকর্ড প্রবৃদ্ধি, বেড়েছে ২৩৮ শতাংশ

    ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে ডব্লিউএফপির সহযোগিতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

    ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে ডব্লিউএফপির সহযোগিতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

    রাখাইনে তীব্র সংঘাত, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

    রাখাইনে তীব্র সংঘাত, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

    নাহিদ ইসলামের সঙ্গে ইউরোপীয় দুই দেশের রাষ্ট্রদূতদের বৈঠক

    নাহিদ ইসলামের সঙ্গে ইউরোপীয় দুই দেশের রাষ্ট্রদূতদের বৈঠক

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

চীন সংযোগে ঝুঁকি আছে, তা বাংলাদেশকে বোঝাব : ক্রিস্টেনসেন

Correspondent by Correspondent
December 15, 2025
in আন্তর্জাতিক সংবাদ
0
চীন সংযোগে ঝুঁকি আছে, তা বাংলাদেশকে বোঝাব : ক্রিস্টেনসেন

যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদন পেলে বাংলাদেশে রাষ্ট্রদূত হয়ে আসবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। আর ঢাকায় এলে প্রতিরক্ষাসহ নানা ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকে পড়ার ঝুঁকির বিষয়টি বাংলাদেশের কাছে স্পষ্টভাবে তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি। মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির শুনানিতে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান ক্রিস্টেনসেন। তাঁকে গত ২ সেপ্টেম্বর বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, এই মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়েছে। শুনানি শেষে সিনেট অনুমোদন দিলে নতুন রাষ্ট্রদূতের নিয়োগ চূড়ান্ত হবে। গতকাল বৃহস্পতিবার মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে ব্রেন্ট ক্রিস্টেনসেনসহ চারটি দেশের জন্য মনোনীত চার রাষ্ট্রদূত লিখিত বক্তৃতা দেন। এরপর তাঁদের প্রশ্ন করেন সিনেটের সদস্যরা।

এই শুনানি মার্কিন সিনেটের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হয়। যুক্তরাষ্ট্র–চীন চলমান বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে নেব্রাস্কা থেকে নির্বাচিত রিপাবলিকান পার্টির সিনেটর পিট রিকেটস বাংলাদেশ-চীন সম্পর্ক, বিশেষ করে দুই দেশের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে প্রশ্ন করেন। পিট রিকেটস বলেন, ‘আমরা যে আরেকটি হুমকির মুখোমুখি হচ্ছি, তা হলো কমিউনিস্ট চীন। বাংলাদেশ ও কমিউনিস্ট চীনের মধ্যে সামরিক পরিসরে সহযোগিতা ক্রমেই বেড়ে চলেছে।

সম্প্রতি কমিউনিস্ট চীন একটি কৌশলগত গুরুত্বপূর্ণ বাংলাদেশি সাবমেরিন ঘাঁটি সংস্কার করেছে, যাতে যুদ্ধজাহাজ ও সাবমেরিন দুটোই রাখা যায়। আর এই মাসেই খবর এসেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ ২০টি চীনা নির্মিত জে-১০ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে। তারা নতুন সারফেস-টু-এয়ার মিসাইল এবং দীর্ঘপাল্লার রাডারও সংগ্রহ করবে। এর মাধ্যমে তারা চীনা প্রতিরক্ষাশিল্পের সঙ্গে আর্থিক ও কৌশলগতভাবে দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপন করছে।’ বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন নিশ্চিত হলে কীভাবে আপনি বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন, যাতে তাঁরা চীনা সমরাস্ত্রের ওপর আরও নির্ভরশীল না হয়, তাদের প্রতিরক্ষা ও ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার হয়-পিট রিকেটস এই প্রশ্ন করেন।

জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে আপনার উদ্বেগের সঙ্গে আমি একমত। আমার মনোনয়ন নিশ্চিত (রাষ্ট্রদূত হিসেবে) হলে বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি কথা বলব- চীনের কর্মতৎপরতা, তাদের সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ততা, তাদের সামুদ্রিক এলাকায় কার্যক্রম ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় চীনের ভূমিকার ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরব। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্বের সুযোগ ও সুফলগুলোও তুলে ধরব, বিশেষ করে আমাদের দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে আরও নিবিড় সহযোগিতার বিষয়টি।’ ট্রাম্পের দলের সিনেটর পিট রিকেটস বলেন, এই শুনানি এমন সময়ে হচ্ছে, যখন মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটি গতকাল ‘থিঙ্ক টোয়াইস অ্যাক্ট’ নামের একটি প্রস্তাব কণ্ঠভোটে অনুমোদন দিয়েছে।

এই বিল অনুযায়ী একটি পূর্ণাঙ্গ কৌশল প্রণয়ন করতে হবে, যাতে বাংলাদেশসহ অন্যান্য দেশকে চীনের কাছ থেকে অস্ত্র কেনা থেকে নিরুৎসাহিত করা যায়। পিট রিকেটস বলেন, ‘এই বিল পাস করাটা অত্যন্ত জরুরি, যাতে আমরা অস্ত্র বিক্রির মাধ্যমে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবিলা করতে পারি। আশা করি, আমরা এই বিলের মাধ্যমে আপনাকে এমন একটি হাতিয়ার দিতে পারব, যা বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করার সময় সহায়ক হবে। কিন্তু আমরা আর কী কী করতে পারি? দক্ষিণ এশিয়ায় চীনের অস্ত্র বিক্রির প্রভাব মোকাবিলায়, আপনি রাষ্ট্রদূত হিসেবে কী ধরনের পদক্ষেপ নেবেন?’ তখন ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘আমাদের মার্কিন সামরিক সহযোগী গোষ্ঠীগুলোর মাধ্যমে আমরা মিত্রদেশগুলোর জন্য তৈরি এমন কিছু প্রতিরক্ষাব্যবস্থা তুলে ধরতে পারি, যা বাংলাদেশের মতো দেশের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে, যারা যুক্তরাষ্ট্রে তৈরি প্রিমিয়াম অস্ত্রসামগ্রী কিনতে পারে না।

পাশাপাশি আমরা যৌথ সামরিক মহড়ার মাধ্যমে এসব প্ল্যাটফর্মের সঙ্গে তাদের আন্তকার্যক্ষমতা বাড়াতে পারি।’ পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করে গেছন। মনোনয়ন চূড়ান্ত হলে তিনি ঢাকায় পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ঢাকা মিশনের দায়িত্বে ছিলেন পিটার হাস। এরপর পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত আর নিয়োগ দেওয়া হয়নি। বাংলাদেশে পূর্বে দায়িত্ব পালনের অভিজ্ঞতাটি তুলে ধরে শুনানিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বড় প্রতিবেশী দেশগুলোর ছায়ায় থাকার পরও বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের মনোযোগ গুরুত্বপূর্ণ। দুই দশকের বেশি সময় ধরে মার্কিন কূটনীতিক হিসেবে বাংলাদেশে কাজ করার কারণে দেশের গুরুত্ব ও স্বার্থ সম্পর্কে তিনি ভালোভাবে জানেন। অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশে পরবর্তী নির্বাচনের দিকে দৃষ্টিপাত করে তিনি বলেন, বাংলাদেশে আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠেয় নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন সরকার এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে এই নির্বাচন হবে। একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের এই অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

Tags: চীনবাংলাদেশ-চীন সম্পর্কব্রেন্ট ক্রিস্টেনসেনযুক্তরাষ্ট্রযুদ্ধজাহাজরাষ্ট্রদূতসাবমেরিন ঘাঁটি
Previous Post

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’–এর আলামত দেখছেন হাসনাত আবদুল্লাহ

Next Post

জুলাই সনদকে কাগুজে বানানোর চেষ্টা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: আখতার

Correspondent

Correspondent

Related Posts

ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলা
আন্তর্জাতিক সংবাদ

ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলা

July 29, 2026
0
গাজায় মসজিদে ইসরায়েলি হামলা, নিহত ১; পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলাও অব্যাহত
আন্তর্জাতিক সংবাদ

গাজায় মসজিদে ইসরায়েলি হামলা, নিহত ১; পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলাও অব্যাহত

July 29, 2026
0
নতুন জ্বালানি অংশীদারত্বে তুরস্ক-ইরাক, প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল সরবরাহের সম্ভাবনা
আন্তর্জাতিক সংবাদ

নতুন জ্বালানি অংশীদারত্বে তুরস্ক-ইরাক, প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল সরবরাহের সম্ভাবনা

July 29, 2026
0
ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি
আন্তর্জাতিক সংবাদ

ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি

July 29, 2026
0
যুক্তরাষ্ট্রের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্কের প্রভাব কমছে কি না, তা নিয়ে বাড়ছে আলোচনা
আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্কের প্রভাব কমছে কি না, তা নিয়ে বাড়ছে আলোচনা

July 29, 2026
0
যুদ্ধ ও নিষেধাজ্ঞার চাপেও ধসে পড়েনি ইরানের অর্থনীতি, তবে বাড়ছে দারিদ্র্য—আল জাজিরা
আন্তর্জাতিক সংবাদ

যুদ্ধ ও নিষেধাজ্ঞার চাপেও ধসে পড়েনি ইরানের অর্থনীতি, তবে বাড়ছে দারিদ্র্য—আল জাজিরা

July 29, 2026
0
Next Post
জুলাই সনদকে কাগুজে বানানোর চেষ্টা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: আখতার

জুলাই সনদকে কাগুজে বানানোর চেষ্টা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: আখতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • হবিগঞ্জে ১৪৪ ধারা জারি
  • ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলা
  • পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, আমিরাতে অনিশ্চয়তায় প্রবাসীরা
  • নিরাপত্তা উদ্বেগে নতুন চীনা হিউম্যানয়েড রোবট আমদানিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
  • গাজায় মসজিদে ইসরায়েলি হামলা, নিহত ১; পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলাও অব্যাহত

Recent Comments

No comments to show.

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025