গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম।
আজকে জন্মদিন পালন করি আমরা সারাদিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দেবেন। প্রার্থীদের ভোট গুরুত্বপূর্ণ। গণভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
প্রধান উপদেষ্টা আরও যোগ করেন, “আমরা জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার চূড়ান্ত ধাপে পৌঁছেছি। এই নির্বাচন প্রমাণ করবে যে, বাংলাদেশের মানুষ নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করতে জানে।” তিনি বিশেষভাবে তরুণ ভোটারদের শুভেচ্ছা জানান, যারা দীর্ঘ প্রতীক্ষার পর আজ প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিতে পেরেছেন।
সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য যাতে করে নতুন বাংলাদেশ গড়তে পারি। আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক।’















