আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ১৩তম সাধারণ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ সংক্রান্ত গণভোটকে সামনে রেখে প্রধান উপদেষ্টা একটি বিশেষ ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই ভাষণে তিনি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন ও গণভোট সংক্রান্ত সরকারের প্রস্তুতি এবং অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরবেন।
ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে। এছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্মগুলিতেও এটি সম্প্রচার করা হবে।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট। নির্বাচনের ঠিক দুই দিন আগে এই ভাষণের মাধ্যমে প্রধান উপদেষ্টা জাতিকে চূড়ান্ত নির্দেশনা ও দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।
















