ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে আমন্ত্রিত বিদেশী পর্যবেক্ষকদের প্রটোকল দেবে নির্বাচন কমিশন (ইসি)। এ কাজে নিয়োজিত করার হয়েছে ইসির ১৫ কর্মকর্তাকে।
গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নিদের্শনায় স্বাক্ষর করেন ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।
নিদের্শনায় বলা হয়েছে, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ইসির আমন্ত্রিত বিভিন্ন দেশ ও সংস্থার পর্যবেক্ষকদের প্রটোকল দেবেন ১৫ কর্মকর্তা। তাদের ইসির জনসংযোগ শাখায় সংযুক্ত করা হয়েছে। সংশ্লিস্টরা হলেন— আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম, উপপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ নির্বাচন কমিশন সচিবালয়; মোহাম্মদ সোহাগ, মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়; মো. আবুল খায়ের রনি, প্রোগ্রামার, নির্বাচন কমিশন সচিবালয়; আজিমুল ইসলাম, প্রোগ্রামার, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট; মো. সেলিম উল আলম, প্রোগ্রামার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়; খ. ম. আরিফুল ইসলাম, সহকারী প্রধান (গবেষণা ও প্রকাশনা), নির্বাচন কমিশন সচিবালয়; আমিনুল ইসলাম, প্রোগ্রামার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়; মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী সচিব, নির্বাচন কমিশন সচিবালয়; হাসান আল মাহমুদ, সহকারী সচিব, নির্বাচন কমিশন সচিবালয়; মো. শুভ আল্হোসাইন, সহকারী পরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়; মো. নাইম ইসলাম, সহকারী মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়; মো. সোলায়মান কবীর, সহকারী মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়; মো. সোলায়মান, সহকারী প্রোগ্রামার, নির্বাচন কমিশন সচিবালয়; শাহরিয়ার খান, সহকারী প্রোগ্রামার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়; এস এম সাদমান সাকিব সহকারী প্রোগ্রামার, নির্বাচন কমিশন সচিবালয়।
ইসি সচিব আখতার আহমেদ জানান, এবার সাড়ে ৫৫ হাজার দেশী পর্যবেক্ষককে ভোট পর্যবেক্ষণের অনুমোদন দেয়া হয়েছে। বিদেশ থেকে ৫০০ জনের মতো আসতে পারে। বিদেশী পর্যবেক্ষকদের মধ্যে আমন্ত্রিত ২৬ দেশ ও সাতটি সংস্থার ৮৩ জন এরইমধ্যে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এই সংখ্যা আরো বাড়তে পারে।
১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হবে। সেদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে ভোটগ্রহণ করা হবে।
















