ধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের সিকিম অঞ্চল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে কয়েক মিনিটের ব্যবধানে পর পর তিনটি ভূমিকম্প হয়েছে সেখানে। এতে বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা কেঁপে উঠছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে বাংলাদেশ সময় রাত ১টা ৩৯ মিনিট থেকে ২ টা ৩ মিনিটের মধ্যে তিন দফায় ভূমিকম্প হয়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে ১টা ৩৯ মিনিটে ৪ দশমিব ৫, ১টা ৪৫ মিনিটে ৩ দশমিক ৫ এবং ২টা ৩ মিনিটে ২ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে একটির কেন্দ্র ছিল সিকিমের গ্যাংটক। বাকি দুটির উৎপত্তিস্থল সিকিমের গেয়ালশিং এবং মঙ্গনে।
সিকিমের এই ভূমিকম্প দেশের রংপুর, নীলফামারী, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড় ও দিনাজপুরে অনুভূত হয়েছে বলে জানা গেছে।
















