দুদকের আবেদনের পর ঢাকার আদালতের আদেশ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত; দুদকের তথ্যের ভিত্তিতে এ আদেশ জারি হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আখতারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ এজাজ বিদেশে যেতে পারবেন না। তবে এ নিষেধাজ্ঞার পেছনের কারণ বা সংশ্লিষ্ট মামলার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
















