ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামছেন তিনি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক নির্বাচনী যাত্রা শুরু হলো।
ঢাকা–৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন। তিনি ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন। ফলে আগামীকাল থেকেই ঢাকা–৯ আসনে ভোটের মাঠে প্রচার-প্রচারণা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।
বিস্তারিত আসছে…
















