দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিবাদে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণার লক্ষ্যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপি ইস্যুতে প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোববার (১৮ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে এক বার্তায় সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এই তথ্য জানান।
তার দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর মধুর ক্যান্টিন-এ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপি প্রার্থীদের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সংগঠনটির অবস্থান তুলে ধরা হবে। একই সঙ্গে আন্দোলনের পরবর্তী কর্মসূচি সম্পর্কেও বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।
















