পুলিশ দায়িত্ব পালনকালে কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করবেনা
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সম্পূর্ণ পেশাদারিত্ব দেখাবে এবং লুট হওয়া অস্ত্র ব্যবহার করা হবে না।
রোববার (১৮ জানুয়ারি) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, “দায়িত্বে থাকা দেড় লাখ পুলিশ সদস্যের পেশাদারিত্ব প্রদর্শন দেশকে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, পুলিশের লুট হওয়া অস্ত্র নির্বাচনকালীন সময়ে ব্যবহার হবে না। প্রতিবেশী দেশের সীমান্ত থেকে আসা অবৈধ অস্ত্রও যথাসময়ে উদ্ধার করা হচ্ছে। জঙ্গি ও চরমপন্থী কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমেছে, এবং ফ্যাসিস্ট জঙ্গিদের আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ফেরত আনা হবে।
কুচকাওয়াজে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৯৬ জন প্রশিক্ষণার্থী বাস্তব কর্মজীবনে প্রবেশ করেছেন। কুচকাওয়াজে সহকারী পুলিশ সুপারদের বিভিন্ন শ্রেষ্ঠত্ব পুরস্কারও প্রদান করা হয়।
















