সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
ভারতের প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফর করবেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এদিকে, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এরও।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনে শোকের প্রতিক্রিয়া দেখা গেছে। ভারত, পাকিস্তান, চীন, নেপালসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, কূটনৈতিক মিশন এবং আন্তর্জাতিক সংস্থাগুলো একে একে শোকবার্তা জানিয়ে তার রাজনৈতিক জীবন, নেতৃত্ব এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ভূমিকার কথা স্মরণ করছে।
















