দুপুর ২:৫৯, বৃহস্পতিবার,১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ৫ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

    দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে গ্রেটা থুনবার্গসহ তিনজন গ্রেপ্তার

Correspondent 1 by Correspondent 1
ডিসেম্বর ২৪, ২০২৫
in আন্তর্জাতিক সংবাদ
0
লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে গ্রেটা থুনবার্গসহ তিনজন গ্রেপ্তার

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে গ্রেটা থুনবার্গসহ তিনজন গ্রেপ্তার

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের কেন্দ্রস্থলে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। আন্দোলনকারী সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিজ এই তথ্য জানিয়েছে।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার লন্ডনের স্কয়ার মাইল আর্থিক এলাকার অ্যাসপেন ইন্স্যুরেন্সের কার্যালয়ের সামনে ‘প্রিজনার্স ফর প্যালেস্টাইন’ শীর্ষক বিক্ষোভে অংশ নিতে এসে থুনবার্গকে আটক করা হয়। অ্যাসপেন ইন্স্যুরেন্স ইসরায়েলের প্রতিরক্ষা ঠিকাদার এলবিট সিস্টেমসকে বীমা সেবা দেয় বলে অভিযোগ রয়েছে।

ডিফেন্ড আওয়ার জুরিজ জানায়, বিক্ষোভ শুরুর পর থুনবার্গ সেখানে উপস্থিত হন। সংগঠনটি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তিনি একটি প্ল্যাকার্ড হাতে ধরে আছেন, যেখানে লেখা ছিল, আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দিদের সমর্থন করি, আমি গণহত্যার বিরোধিতা করি। এর আগে থুনবার্গ গাজায় ইসরায়েলের যুদ্ধকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন এবং অবরোধ ভাঙতে দুটি ফ্লোটিলা অভিযানে অংশ নিয়েছেন।

সিটি অব লন্ডন পুলিশ নিশ্চিত করেছে যে ২২ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁর পরিচয় থুনবার্গের সঙ্গে মেলে। পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সমর্থনে প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে সন্ত্রাসবাদ আইন ২০০০-এর ১৩ ধারায় তাঁকে আটক করা হয়েছে। এ ক্ষেত্রে সংগঠনটি হলো প্যালেস্টাইন অ্যাকশন, যাকে যুক্তরাজ্য সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

এই বিক্ষোভটি প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের প্রতি সংহতি জানাতে আয়োজন করা হয়। বর্তমানে ওই সংগঠনের পাঁচজন কর্মী ব্রিটিশ কারাগারে অনশন করছেন।

ডিফেন্ড আওয়ার জুরিজ জানায়, অ্যাসপেন ইন্স্যুরেন্সের কথিত গণহত্যায় জড়িত থাকার ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং প্যালেস্টাইন অ্যাকশনের সঙ্গে সংশ্লিষ্ট বন্দিদের প্রতি সংহতি প্রকাশ করতেই এই কর্মসূচি পালন করা হয়।

পুলিশ আরও জানায়, বিক্ষোভে অংশ নেওয়া আরও এক পুরুষ ও এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কাছাকাছি একটি ভবনে হাতুড়ি ও লাল রঙ ব্যবহার করে ক্ষতি করার অভিযোগ রয়েছে। ভবনটি ফেনচার্চ স্ট্রিটে অবস্থিত, যেখানে অ্যাসপেন ইন্স্যুরেন্সের কার্যালয় রয়েছে।

ডিফেন্ড আওয়ার জুরিজ এই ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, দুই কর্মী প্রতীকী রক্তলাল রঙ স্প্রে করে ভবনের সামনের অংশ ঢেকে দেন এবং ভবনের সামনে নিজেদের আটকে রাখেন। তাঁদের উদ্দেশ্য ছিল অ্যাসপেন ইন্স্যুরেন্সের কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃষ্টি আকর্ষণ করা, ব্যবসা কার্যক্রম ব্যাহত করা এবং ভবনটি বন্ধের দাবি তোলা।

সংগঠনটি দাবি করে, অ্যাসপেন ইন্স্যুরেন্সকে লক্ষ্য করা হয়েছে কারণ প্রতিষ্ঠানটির যুক্তরাজ্য শাখা ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র নির্মাতা এলবিট সিস্টেমসের সঙ্গে যুক্ত। এলবিট তাদের ড্রোনকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান শক্তি হিসেবে বর্ণনা করে থাকে।

এর আগে প্যালেস্টাইন অ্যাকশনের কর্মীরা যুক্তরাজ্যের ব্রিস্টলে এলবিট সিস্টেমসের একটি কারখানায় বিক্ষোভ চালিয়েছিল। সংগঠনটির অনশনরত কর্মীদের অন্যতম দাবি হলো, যুক্তরাজ্যে এলবিটের সব কারখানা বন্ধ করা।

ডিফেন্ড আওয়ার জুরিজ অভিযোগ করেছে, যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী ডেভিড ল্যামি অনশনরতদের আইনজীবী বা তাঁদের পরিবারের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

গ্রেপ্তারের কয়েক দিন আগে থুনবার্গ সামাজিক যোগাযোগমাধ্যমে অনশনরতদের প্রতি সংহতি প্রকাশ করে লিখেছিলেন, এই যুক্তিসঙ্গত দাবিগুলো মানা হলে গণহত্যা ঠেকাতে নিজেদের অধিকার প্রয়োগ করা মানুষদের মুক্তির পথ তৈরি হবে, যা করতে ব্রিটিশ রাষ্ট্র ব্যর্থ হয়েছে।

প্যালেস্টাইন অ্যাকশনের এক মুখপাত্র বলেন, থুনবার্গের গ্রেপ্তারের বিষয়টি স্পষ্ট নয়। পুলিশ নিষেধাজ্ঞার ব্যাখ্যায় আবারও ভুল করেছে নাকি বন্দিদের প্রতি সমর্থন জানানো মানুষদের সন্ত্রাসী হিসেবে দেখছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Tags: গ্রেটা থুনবার্গ গ্রেপ্তারফিলিস্তিনপন্থী বিক্ষোভলন্ডন
Previous Post

সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখুন, নইলে তারা আপনাদের নিয়ন্ত্রণে নেবে: ডিসি-এসপিদের ইসি সানাউল্লাহ

Next Post

বড় উৎসবের ভোজ আমাদের মস্তিষ্কে কী প্রভাব ফেলে

Correspondent 1

Correspondent 1

Related Posts

প্রামাণ্যচিত্রে বন্দিশিবিরে নির্যাতন ও যৌন সহিংসতার গুরুতর অভিযোগ
আন্তর্জাতিক সংবাদ

প্রামাণ্যচিত্রে বন্দিশিবিরে নির্যাতন ও যৌন সহিংসতার গুরুতর অভিযোগ

জুন ১০, ২০২৬
0
যুদ্ধ ও অবরোধের চাপে বিপর্যস্ত সাধারণ জীবন, অনিশ্চয়তায় ইরানের মানুষ
আন্তর্জাতিক সংবাদ

যুদ্ধ ও অবরোধের চাপে বিপর্যস্ত সাধারণ জীবন, অনিশ্চয়তায় ইরানের মানুষ

জুন ১০, ২০২৬
0
জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, চলছে ব্যাপক অভিযান
আন্তর্জাতিক সংবাদ

জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, চলছে ব্যাপক অভিযান

জুন ১০, ২০২৬
0
ড্রোন অনুপ্রবেশে বাড়ছে উদ্বেগ, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাল্টিক অঞ্চল
আন্তর্জাতিক সংবাদ

ড্রোন অনুপ্রবেশে বাড়ছে উদ্বেগ, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাল্টিক অঞ্চল

জুন ১০, ২০২৬
0
ব্যঙ্গাত্মক শিক্ষার্থী আন্দোলন ঘিরে বিতর্ক, সরকারের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
আন্তর্জাতিক সংবাদ

ব্যঙ্গাত্মক শিক্ষার্থী আন্দোলন ঘিরে বিতর্ক, সরকারের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

জুন ১০, ২০২৬
0
যথাযথ লাইসেন্স ছাড়াই ১৭ বছর উড়োজাহাজ পরিচালনার অভিযোগ, সাবেক পাইলট গ্রেপ্তার
আন্তর্জাতিক সংবাদ

যথাযথ লাইসেন্স ছাড়াই ১৭ বছর উড়োজাহাজ পরিচালনার অভিযোগ, সাবেক পাইলট গ্রেপ্তার

জুন ১০, ২০২৬
0
Next Post
বড় উৎসবের ভোজ আমাদের মস্তিষ্কে কী প্রভাব ফেলে

বড় উৎসবের ভোজ আমাদের মস্তিষ্কে কী প্রভাব ফেলে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • প্রামাণ্যচিত্রে বন্দিশিবিরে নির্যাতন ও যৌন সহিংসতার গুরুতর অভিযোগ
  • যুদ্ধ ও অবরোধের চাপে বিপর্যস্ত সাধারণ জীবন, অনিশ্চয়তায় ইরানের মানুষ
  • জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, চলছে ব্যাপক অভিযান
  • ড্রোন অনুপ্রবেশে বাড়ছে উদ্বেগ, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাল্টিক অঞ্চল
  • ব্যঙ্গাত্মক শিক্ষার্থী আন্দোলন ঘিরে বিতর্ক, সরকারের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025