সন্ধ্যা ৬:১৯, সোমবার,২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    গাইবান্ধায় বজ্রপাতে দুই ভাইসহ ৪ জনের মৃত্যু

    গাইবান্ধায় বজ্রপাতে দুই ভাইসহ ৪ জনের মৃত্যু

    কুমিল্লায় পাম্প থেকে তেল নিচ্ছে কিশোর গ্যাং বিক্রি খোলাবাজারে

    কুমিল্লায় পাম্প থেকে তেল নিচ্ছে কিশোর গ্যাং বিক্রি খোলাবাজারে

    জামালপুরে কালবৈশাখীর ঝড়ে একই পরিবারের ৩ জন নিহত

    জামালপুরে কালবৈশাখীর ঝড়ে একই পরিবারের ৩ জন নিহত

    ডিজেল–পেট্রোলসহ সব জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বৃদ্ধি, সোমবার থেকে কার্যকর

    রাজশাহীর জ্বালানি তেল সরবরাহ: সিন্ডিকেট ও বরাদ্দে চরম বৈষম্য

    যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা: আসামির বয়ানে অসঙ্গতি, বেরিয়ে এলো নতুন তথ্য

    সংঘাত এড়িয়ে সংগঠিত হওয়ার কৌশলে ১১ দল

    সংঘাত এড়িয়ে সংগঠিত হওয়ার কৌশলে ১১ দল

    ফিলিং স্টেশনে পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা

    ফিলিং স্টেশনে পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা

    সৌদিতে মারা গেলেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী

    সৌদিতে মারা গেলেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী

    ভুয়া বিজ্ঞাপনে যৌন উত্তেজক ওষুধ বিক্রি, গ্রেফতার ১০

    ভুয়া বিজ্ঞাপনে যৌন উত্তেজক ওষুধ বিক্রি, গ্রেফতার ১০

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

Correspondent 2 by Correspondent 2
এপ্রিল ২৭, ২০২৬
in দেশীয় সংবাদ
0
সংঘাত এড়িয়ে সংগঠিত হওয়ার কৌশলে ১১ দল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ ১১ দল। তবে সংঘাত বেধে যেতে পারে এমন কর্মসূচিতে আপাতত যাবে না তারা। কঠোর বা সংঘাতমুখী কর্মসূচিতে না গিয়ে বরং সংগঠিত ও ধারাবাহিক চাপ সৃষ্টি করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এভাবে ধাপে ধাপে এই আন্দোলন এগিয়ে নিতে চায় জোটটি।

১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গতকাল রোববার আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার যদি আমাদের দাবি মেনে নেয়, তাহলে তো ভালোই। আর মেনে না নিলে আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। অর্থাৎ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি।’

জোটের শীর্ষ নেতারা বলছেন, আন্দোলনের দ্বিতীয় ধাপের কার্যক্রম ইতিমধ্যে বিভিন্ন স্থানে চলছে, যেখানে দলগুলোর নেতা-কর্মীরা অংশ নিচ্ছেন এবং দাবিসংক্রান্ত বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরছেন। এই ধাপ শেষ হওয়ার পর বিভাগীয় পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করা হবে। এরপর রাজধানীতে জাতীয় সমাবেশের মাধ্যমে আন্দোলনকে নতুন মাত্রায় নেওয়ার প্রস্তুতি রয়েছে। ওই সমাবেশ থেকেই পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচির রূপরেখা নির্ধারণ করা হবে।

জোটের নেতারা আরও জানান, জনদুর্ভোগ সৃষ্টি হয়, এমন কোনো কর্মসূচি আপাতত দেওয়া হবে না। বরং শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মিছিল-মিটিংয়ের মাধ্যমে তাঁরা সরকারকে দাবি মানতে বাধ্য করবেন। তবে সরকারের পক্ষ থেকে আন্দোলন দমন করার কোনো পদক্ষেপ নেওয়া হলে সে ক্ষেত্রে আলাদা বিবেচনার কথাও জানিয়েছেন তাঁরা।

জ্বালানি নিয়ে চলমান সংকটের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে ১১ দলের নেতাদের। তাঁদের মতে, জ্বালানি সংকটে ইতিমধ্যে দেশের নানা খাতে অস্থিরতা বিরাজ করছে। বিষয়টিকে মাথায় রেখেই তাঁরা আন্দোলনের পরিকল্পনা সাজাবেন।

জোট সূত্র বলছে, জোটের অভ্যন্তরীণ আলোচনায় গুরুত্ব দেওয়া হচ্ছে দীর্ঘ মেয়াদে আন্দোলনের সক্ষমতা ধরে রাখার ওপর। সে কারণে এখনই কঠোর কর্মসূচিতে না গিয়ে ধাপে ধাপে অগ্রসর হওয়ার কৌশল গ্রহণ করা হয়েছে।

এতে একদিকে যেমন জনসম্পৃক্ততা বাড়বে, অন্যদিকে আন্দোলনের গতি ও ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে বলে ধারণা করছেন নেতারা।

জামায়াত সূত্রে জানা গেছে, আগামী ৩০ এপ্রিল ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক হওয়ার কথা আছে। ওই বৈঠকে তৃতীয় ধাপের বিভাগীয় পর্যায়ের সমাবেশ, পরবর্তী জাতীয় সমাবেশ এবং আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি নির্ধারণ নিয়ে আলোচনা হবে।

জানতে চাইলে ১১ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান গতকাল বলেন, ‘জুলাই-পরবর্তী বাংলাদেশে আমরা অতীতের মতো মানুষের জন্য ক্ষতিকর কর্মসূচিতে যেতে চাই না। দেশের ৭০ ভাগ মানুষের রায়ের প্রতি সম্মান জানিয়ে, গণভোটের রায় বাস্তবায়ন হওয়ার আগপর্যন্ত ১১ দল রাজপথ এবং সংসদেও থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে চাই। তবে সেটার জন্য আমরা কোনো ধ্বংসাত্মক কর্মসূচির দিকে যেতে চাচ্ছি না।’

তবে প্রয়োজন হলে কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়ে রাশেদ প্রধান আরও বলেন, সরকার যদি অতীতের ফ্যাসিস্ট সরকারের মতে আন্দোলন দমন করতে চায়, সে ক্ষেত্রে ভিন্ন কথা।

Previous Post

ঘরোয়া ফুটবলে বিদেশি কোটায় নতুন প্রস্তাব

Next Post

মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর

Correspondent 2

Correspondent 2

Related Posts

গাইবান্ধায় বজ্রপাতে দুই ভাইসহ ৪ জনের মৃত্যু
দেশীয় সংবাদ

গাইবান্ধায় বজ্রপাতে দুই ভাইসহ ৪ জনের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬
0
কুমিল্লায় পাম্প থেকে তেল নিচ্ছে কিশোর গ্যাং বিক্রি খোলাবাজারে
দেশীয় সংবাদ

কুমিল্লায় পাম্প থেকে তেল নিচ্ছে কিশোর গ্যাং বিক্রি খোলাবাজারে

এপ্রিল ২৭, ২০২৬
0
জামালপুরে কালবৈশাখীর ঝড়ে একই পরিবারের ৩ জন নিহত
দেশীয় সংবাদ

জামালপুরে কালবৈশাখীর ঝড়ে একই পরিবারের ৩ জন নিহত

এপ্রিল ২৭, ২০২৬
0
ডিজেল–পেট্রোলসহ সব জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বৃদ্ধি, সোমবার থেকে কার্যকর
দেশীয় সংবাদ

রাজশাহীর জ্বালানি তেল সরবরাহ: সিন্ডিকেট ও বরাদ্দে চরম বৈষম্য

এপ্রিল ২৭, ২০২৬
0
দেশীয় সংবাদ

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা: আসামির বয়ানে অসঙ্গতি, বেরিয়ে এলো নতুন তথ্য

এপ্রিল ২৭, ২০২৬
0
ফিলিং স্টেশনে পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা
দেশীয় সংবাদ

ফিলিং স্টেশনে পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা

এপ্রিল ২৭, ২০২৬
0
Next Post
মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর

মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • সকালে খালি পেটে পানি পান শরীরের জন্য কতটা উপকারী?
  • গাইবান্ধায় বজ্রপাতে দুই ভাইসহ ৪ জনের মৃত্যু
  • কুমিল্লায় পাম্প থেকে তেল নিচ্ছে কিশোর গ্যাং বিক্রি খোলাবাজারে
  • ঘুমের অভাবে অবসাদগ্রস্ত লাগে? জানুন দেহে কিসের ঘাটতি
  • জামালপুরে কালবৈশাখীর ঝড়ে একই পরিবারের ৩ জন নিহত

Recent Comments

No comments to show.

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025