সকাল ৭:১৬, বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    ইউনিস্যাবের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রবাসী মাহিয়ান আরফ

    ইউনিস্যাবের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রবাসী মাহিয়ান আরফ

    জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

    জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

    পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস টিকা দিয়ে যেতে পারব: স্বাস্থ্যমন্ত্রী

    পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস টিকা দিয়ে যেতে পারব: স্বাস্থ্যমন্ত্রী

    মোদিবিরোধী পোস্টের জেরে গুম: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন মাসরুর

    মোদিবিরোধী পোস্টের জেরে গুম: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন মাসরুর

    বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর

    বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর

    বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি

    বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি

    ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

    ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

    অনলাইনে ভিন্নমত দমনে গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

    অনলাইনে ভিন্নমত দমনে গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

    অপতথ্য রোধে ইউনেস্কোর সহায়তা চাইলেন তথ্যমন্ত্রী

    অপতথ্য রোধে ইউনেস্কোর সহায়তা চাইলেন তথ্যমন্ত্রী

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

এক বছর পরও বন্ধ ব্যাংক, অনিশ্চিত ভবিষ্যৎ: এম২৩ নিয়ন্ত্রিত গোমায় জীবিকার লড়াই

Correspondent 1 by Correspondent 1
জানুয়ারি ২৯, ২০২৬
in আন্তর্জাতিক সংবাদ
0
এক বছর পরও বন্ধ ব্যাংক, অনিশ্চিত ভবিষ্যৎ: এম২৩ নিয়ন্ত্রিত গোমায় জীবিকার লড়াই

কঙ্গোর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রদেশ উত্তর কিভুর রাজধানী গোমা দখলের এক বছর পেরিয়ে গেলেও শহরের রাস্তাঘাটে স্বাভাবিক যানবাহন ও বাজারের কোলাহল দেখা যায়। কিন্তু এই ব্যস্ততার মাঝেও শহরের বহু গুরুত্বপূর্ণ স্থাপনা এখনো তালাবদ্ধ।

শহরের বিভিন্ন সড়কে সারিবদ্ধভাবে বন্ধ পড়ে আছে রাওব্যাংক, ইকোব্যাংক ও অ্যাকসেস ব্যাংকের শাখা ও এটিএম বুথ। গত বছরের জানুয়ারিতে এম২৩ বিদ্রোহীরা গোমা দখলের পর নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সব ব্যাংক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের জীবনে।

কেন্দ্রীয় গোমায় নিজের ফার্মেসির সামনে বসে থাকা শেইলা জাওয়াদি জানান, ব্যাংক বন্ধ থাকায় তার ব্যবসা ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অ্যাকসেস ব্যাংকের গ্রাহক হলেও শহর পতনের আগে কার্ড হারান এবং মোবাইল ব্যাংকিং সুবিধাও নেই। ভিসা কার্ড থাকায় বাধ্য হয়ে তাকে প্রতিবেশী দেশ রুয়ান্ডায় গিয়ে টাকা তুলতে হয়।

গোমা থেকে রুয়ান্ডার গিসেনি শহরে গিয়ে এটিএম থেকে অর্থ উত্তোলনের সময় অতিরিক্ত খরচ গুনতে হয়। একশ ডলার তুলতে গুনতে হয় প্রায় পনেরো ডলার পর্যন্ত ফি। আবার রুয়ান্ডার মুদ্রায় টাকা তুলে সীমান্তের অনানুষ্ঠানিক মানি চেঞ্জারদের মাধ্যমে ডলার ও পরে কঙ্গোর মুদ্রায় রূপান্তর করতে গিয়ে প্রতিবারই ক্ষতির মুখে পড়তে হয়।

এক বছর পেরিয়ে গেলেও ব্যাংকগুলো পুনরায় চালু হয়নি। কঙ্গোর কেন্দ্রীয় সরকার ও এম২৩ প্রশাসনের মধ্যে এ নিয়ে পরস্পরকে দায়ী করার পালা চলছে। ব্যাংক কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে নীরব, কখনো নিরাপত্তাজনিত অস্থায়ী বন্ধের কথা বলেই দায় সারে।

প্রতিদিন অসংখ্য মানুষ গিসেনি-গোমা সীমান্ত পার হয়ে রুয়ান্ডার এটিএমে ভিড় করছেন। কেউ কেউ সীমান্তের শুল্ক এলাকায় বসানো এটিএম ব্যবহার করছেন। এদিকে গোমার ভেতরে অর্থনীতি পুরোপুরি নগদনির্ভর হয়ে পড়েছে, অথবা যাদের সামর্থ্য আছে তারা ইলেকট্রনিক লেনদেনে টিকে থাকার চেষ্টা করছেন।

শহরের প্রধান বাজারের ব্যবসায়ীরা বলছেন, পণ্যের দাম বেড়ে গেছে অস্বাভাবিকভাবে। আগে পাইকারি দামে কেনাবেচা করা গেলেও এখন ক্রেতা কম, বিক্রি কম। সবাই কোনোরকমে টিকে থাকার চেষ্টা করছেন।

বিশ্লেষকদের মতে, ব্যাংক বন্ধ থাকায় স্থানীয় অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে এবং ডলারের সংকট তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেও বেনগেয়া বলেন, ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বন্ধ থাকলে পুঁজির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে না।

একজন অর্থনৈতিক বিশ্লেষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, কঙ্গোর কেন্দ্রীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর সঞ্চয়কারীদের বিপুল অর্থ ঝুঁকিতে ফেলার ভয়েই ব্যাংকগুলো বন্ধ রাখা হয়েছে। তবে এর মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ।

এম২৩ নেতৃত্ব দাবি করছে, জনগণের সঞ্চয় আটকে রাখা যুদ্ধাপরাধের শামিল। অন্যদিকে কঙ্গোর সরকার এই অভিযোগকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে। সরকারের দাবি, কোনো সরকারি আদেশে ব্যাংক বন্ধ হয়নি এবং নিষেধাজ্ঞার কারণে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ব্যাংকের পক্ষে কাজ করা সম্ভব নয়।

অর্থনৈতিক দুরবস্থার পাশাপাশি গোমার মানুষ শান্তি নিয়েও বিভক্ত। এম২৩ বলছে, তারা শহরে নিরাপত্তা ও মৌলিক সেবা নিশ্চিত করেছে। অনেক বাসিন্দা বলছেন, এখন রাতে শান্তিতে ঘুমানো যায়, পানি ও বিদ্যুতের সরবরাহ আগের চেয়ে স্থিতিশীল।

তবে সবাই একমত নন। কেউ কেউ মনে করেন, বাস্তবে তেমন পরিবর্তন হয়নি এবং এম২৩কে তাদের শাসনব্যবস্থার ভিন্নতা প্রমাণ করতে হবে। অনেকেই চান, সব পক্ষের শান্তি উদ্যোগ সফল হোক এবং স্থায়ী শান্তি ফিরে আসুক।

মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় শান্তি চুক্তি হলেও পূর্ব কঙ্গোর মানুষের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। গোমার বাসিন্দা ডেভিড লিন্ডা বলেন, নিরাপত্তা কিছুটা এলেও মানুষ ক্ষুধার্ত। অস্ত্র নীরব, কিন্তু খাবার নেই।

এক বছর পরও শেইলা জাওয়াদির মতো ব্যবসায়ীরা বিকল্প পথে টিকে থাকার চেষ্টা করছেন। মোবাইল ও অনলাইন লেনদেনে টাকা পেলেও নগদ তুলতে এখনো রুয়ান্ডা যেতে হয়, প্রতিবারই ক্ষতির হিসাব মেনেই। ব্যাংক না খোলা পর্যন্ত এভাবেই অনিশ্চয়তার মধ্যে বেঁচে থাকতে হচ্ছে গোমার মানুষকে।

Tags: অনিশ্চিত ভবিষ্যৎএম২৩কঙ্গোগোমাবন্ধ ব্যাংক
Previous Post

নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের নির্দেশ সেনাপ্রধানের

Next Post

রাউজানে নলকূপের গর্তে ৫ বছরের শিশু; উদ্ধার অভিযান চলছে

Correspondent 1

Correspondent 1

Related Posts

ইরানের পরমাণু চুক্তি কী ছিল, যেটিকে ‘খারাপ’ আখ্যা দিয়ে বাতিল করেছিলেন ট্রাম্প?
আন্তর্জাতিক সংবাদ

ইরানের পরমাণু চুক্তি কী ছিল, যেটিকে ‘খারাপ’ আখ্যা দিয়ে বাতিল করেছিলেন ট্রাম্প?

এপ্রিল ২২, ২০২৬
0
জালিয়াতির অভিযোগে মানবাধিকার সংগঠনের বিরুদ্ধে মামলা, যুক্তরাষ্ট্রে বিতর্ক
আন্তর্জাতিক সংবাদ

জালিয়াতির অভিযোগে মানবাধিকার সংগঠনের বিরুদ্ধে মামলা, যুক্তরাষ্ট্রে বিতর্ক

এপ্রিল ২২, ২০২৬
0
নির্বাচনী অর্থ কেলেঙ্কারির অভিযোগে মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেসওম্যানের পদত্যাগ
আন্তর্জাতিক সংবাদ

নির্বাচনী অর্থ কেলেঙ্কারির অভিযোগে মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেসওম্যানের পদত্যাগ

এপ্রিল ২২, ২০২৬
0
ইরান যুদ্ধের প্রভাবে উড়োজাহাজ ভাড়া প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি
আন্তর্জাতিক সংবাদ

ইরান যুদ্ধের প্রভাবে উড়োজাহাজ ভাড়া প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি

এপ্রিল ২২, ২০২৬
0
২২ বছরের সংগ্রামের পর ইন্দোনেশিয়ায় গৃহকর্মীদের আইনি স্বীকৃতি
আন্তর্জাতিক সংবাদ

২২ বছরের সংগ্রামের পর ইন্দোনেশিয়ায় গৃহকর্মীদের আইনি স্বীকৃতি

এপ্রিল ২২, ২০২৬
0
বিতর্কিত স্বাস্থ্য চুক্তি নিয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে দক্ষিণ আফ্রিকার পুলিশ প্রধানের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক সংবাদ

বিতর্কিত স্বাস্থ্য চুক্তি নিয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে দক্ষিণ আফ্রিকার পুলিশ প্রধানের বিরুদ্ধে মামলা

এপ্রিল ২২, ২০২৬
0
Next Post
রাউজানে নলকূপের গর্তে ৫ বছরের শিশু; উদ্ধার অভিযান চলছে

রাউজানে নলকূপের গর্তে ৫ বছরের শিশু; উদ্ধার অভিযান চলছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ‘ধুম ৪’ নাকি ‘ব্রহ্মাস্ত্র ২’, কোন সিনেমায় আগে দেখা যাবে রণবীরকে?
  • ইউনিস্যাবের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রবাসী মাহিয়ান আরফ
  • গরমে মাথাব্যথা, আড়ালে কি মাইগ্রেনের সমস্যা?
  • এবার সারা দেশে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘দম’
  • গরমে স্বস্তি আনে কলার আইসক্রিম, যেভাবে বানাবেন

Recent Comments

No comments to show.

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025