সকাল ৭:৫৫, রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ৫ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

    দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

হাইরক্সে জেন জেডের উন্মাদনা কেন, একটি প্রতিযোগিতায়ই খরচ দুই হাজার পাউন্ড পর্যন্ত

Correspondent 1 by Correspondent 1
জানুয়ারি ২৬, ২০২৬
in অন্যান্য সংবাদ, স্বাস্থ্য
0
হাইরক্সে জেন জেডের উন্মাদনা কেন, একটি প্রতিযোগিতায়ই খরচ দুই হাজার পাউন্ড পর্যন্ত

হাইরক্সে জেন জেডের উন্মাদনা কেন, একটি প্রতিযোগিতায়ই খরচ দুই হাজার পাউন্ড পর্যন্ত

বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ফিটনেস প্রতিযোগিতা হাইরক্স। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে এই প্রতিযোগিতায় অংশ নেবে প্রায় তেরো লাখ মানুষ। দৌড় ও শক্তি ব্যায়ামের সমন্বয়ে গড়া এই ইভেন্ট বিশেষভাবে আকর্ষণ করছে তরুণ মিলেনিয়াল ও জেন জেড প্রজন্মকে, যাদের বয়স সাধারণত কুড়ির কোঠা থেকে চল্লিশের শুরুর দিক পর্যন্ত।

বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমই হাইরক্সের দ্রুত বিস্তারের প্রধান কারণ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কাছে ফ্যাশনেবল পোশাকও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেকেই দামি ফিটনেস ব্র্যান্ডের মিলিয়ে নেওয়া পোশাক পরে দলগতভাবে প্রতিযোগিতায় নামছেন।

পরিবেশ ও টেকসই উন্নয়ন খাতে কর্মরত আলানা ফ্যালকনার ২০২৩ সাল থেকে হাইরক্সে অংশ নিচ্ছেন। এখন পর্যন্ত ছয়টি দেশে বারোটি শহরে তিনি বিশটিরও বেশি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তার ভাষায়, হাইরক্সে অংশ নেওয়ার পর তিনি এতে পুরোপুরি আসক্ত হয়ে পড়েছেন। তার বেশিরভাগ ভ্রমণই এখন প্রতিযোগিতাকে কেন্দ্র করে।

২৯ বছর বয়সী আলানা জানান, গত বছর শিকাগোতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে তার সর্বোচ্চ দুই হাজার পাউন্ড পর্যন্ত খরচ হয়েছিল। সাধারণত বিদেশে একটি প্রতিযোগিতার জন্য দুই রাত থাকা ও যাতায়াত মিলিয়ে চারশ পাউন্ড এবং টিকিট বাবদ আরও প্রায় একশ বিশ পাউন্ড খরচ হয় বলে জানান তিনি। ঘন ঘন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় জুতা ও অন্যান্য ফিটনেস সরঞ্জামেও বিপুল ব্যয় হচ্ছে বলে তার মন্তব্য।

লন্ডনের একটি জিমের প্রতিষ্ঠাতা এভগেনিয়া কোরোলেভা বলেন, যারা ফিটনেস প্রতিযোগিতাকে সিরিয়াসভাবে নেয়, তাদের জন্য খরচ সত্যিই আকাশচুম্বী হতে পারে। তার হিসাব অনুযায়ী, একটি হাইরক্স প্রতিযোগিতায় অংশ নিতে একজন অ্যাথলেট এক সপ্তাহান্তেই পাঁচশ থেকে এক হাজার পাউন্ড পর্যন্ত ব্যয় করতে পারেন।

তার মতে, হাইরক্স এক ধরনের নেশা তৈরি করে, কারণ প্রথম প্রতিযোগিতার পর অধিকাংশ মানুষ আর থেমে থাকতে পারে না। একই ধরনের কোর্স হওয়ায় অংশগ্রহণকারীরা নিজের সঙ্গেই প্রতিযোগিতায় নামেন, যা তাদের আরও উৎসাহিত করে।

তবে খরচ নিয়ে সমালোচনাও রয়েছে। কেউ কেউ মনে করেন, শুধু দৌড়ানো ও ক্লান্ত হওয়ার জন্য এত অর্থ ব্যয় করা সবার পক্ষে সম্ভব নয়। ব্যক্তিগত প্রশিক্ষক ফ্রান সির্ল বলেন, এ ধরনের প্রতিযোগিতা অনেকের কাছে ভীতিকর মনে হতে পারে। তিনি মনে করিয়ে দেন, সুস্থ থাকতে বিশেষ সরঞ্জাম বা ব্যয়বহুল কিটের প্রয়োজন নেই।

তার মতে, ব্যায়াম সস্তা ও সহজও হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এমন কিছু খুঁজে পাওয়া, যা মানুষকে বারবার করতে আগ্রহী করে তোলে।

তবে বেশিরভাগ প্রতিযোগীর মতে, বড় ভেন্যু ভাড়া, বিশেষ সরঞ্জাম ও বিচারক প্যানেলের খরচ বিবেচনায় নিলে হাইরক্সের মূল্য কাঠামো ন্যায্য। এভগেনিয়ার ভাষায়, এটি তরুণদের মধ্যে ব্যায়ামকে জীবনের অপরিহার্য অংশ হিসেবে দেখার একটি সাংস্কৃতিক পরিবর্তনের প্রতিফলন।

ফিটনেস অ্যাপের জরিপে দেখা গেছে, ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া জেন জেড প্রজন্মের এক তৃতীয়াংশ এ বছর ব্যায়ামে আরও বেশি অর্থ ব্যয় করতে চায়। প্রায় দুই তৃতীয়াংশ জানিয়েছেন, তারা ডেটে যাওয়ার চেয়ে নতুন জিম পোশাকে টাকা খরচ করতেই বেশি আগ্রহী।

এখন ম্যারাথন ভ্রমণ বা হাইরক্সকে কেন্দ্র করে ছুটির পরিকল্পনা এতটাই জনপ্রিয় যে কিছু ভ্রমণ সংস্থা বিশেষভাবে এসব প্রতিযোগিতার জন্য প্যাকেজ দিচ্ছে। যুক্তরাজ্যে হাইরক্সের আসরগুলো দ্রুত পূর্ণ হয়ে যাওয়ায় অনেকেই বিদেশে গিয়ে অংশ নিচ্ছেন।

২০২১ সালে যাত্রা শুরু করা হাইরক্সে নারী ও পুরুষ অংশগ্রহণের হার প্রায় সমান। এই প্রতিযোগিতায় এক কিলোমিটার দৌড় মোট আটবার করতে হয়, যার ফাঁকে থাকে বিভিন্ন শক্তি ব্যায়াম।

শারীরিক কার্যক্রম ও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা এক গবেষক জানান, বিভিন্ন ধরনের ব্যায়ামের সমন্বয়ের কারণে এই প্রতিযোগিতা অনেকের কাছে নেশার মতো হয়ে উঠতে পারে। তবে অতিরিক্ত অনুশীলনে চোটের ঝুঁকির কথাও তিনি সতর্ক করে দিয়েছেন।

আরেক প্রতিযোগী জোরেল হিল জানান, ২০২৪ সালের শেষে প্রথমবার অংশ নেওয়ার পর থেকেই তিনি হাইরক্সে মেতে উঠেছেন। আগে তার জীবন ছিল বন্ধুদের সঙ্গে আড্ডা ও বাইরে বেরোনো ঘিরে, এখন প্রায় সব ছুটিই কাটে ফিটনেস প্রতিযোগিতা ও প্রশিক্ষণে।

তার ভাষায়, নতুন পোশাক বা বিনোদনে খরচ না করে এখন তিনি ফিটনেস সরঞ্জামেই বেশি বিনিয়োগ করছেন। তার মতো অনেক তরুণের কাছেই ব্যায়াম এখন শুধু শরীরচর্চা নয়, বরং পরিচয়ের অংশ হয়ে উঠেছে।

Tags: জেন জেডের উন্মাদনাহাইরক্স
Previous Post

চীনকে হুমকি হিসেবে কম গুরুত্ব দিচ্ছে পেন্টাগন, যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য এর অর্থ কী

Next Post

রবার্ট বার্নসের এই কবিতাটি অনন্য কেন, কেন একে মহাকাব্যিক সৃষ্টি বলা হয়

Correspondent 1

Correspondent 1

Related Posts

বিশ্বকাপে চরম তাপপ্রবাহের শঙ্কা, খেলোয়াড় ও দর্শকদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
অন্যান্য সংবাদ

বিশ্বকাপে চরম তাপপ্রবাহের শঙ্কা, খেলোয়াড় ও দর্শকদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ

জুন ৯, ২০২৬
0
এল নিনোর জন্য প্রস্তুতির আহ্বান জাতিসংঘের, কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হওয়ার আশঙ্কা
অন্যান্য সংবাদ

এল নিনোর জন্য প্রস্তুতির আহ্বান জাতিসংঘের, কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হওয়ার আশঙ্কা

জুন ৯, ২০২৬
0
যুদ্ধক্ষেত্রে কি দেখা যাবে মানবসদৃশ রোবট? নতুন প্রযুক্তি ঘিরে বিতর্ক ও সম্ভাবনা
অন্যান্য সংবাদ

যুদ্ধক্ষেত্রে কি দেখা যাবে মানবসদৃশ রোবট? নতুন প্রযুক্তি ঘিরে বিতর্ক ও সম্ভাবনা

জুন ৯, ২০২৬
0
সনদসর্বস্ব শিক্ষার অবসান: বাংলাসহ ৬ বিষয়ের অনার্স বাতিল, ২০২৮ থেকে আসছে প্রযুক্তিনির্ভর নতুন শিক্ষাক্রম
অন্যান্য সংবাদ

সনদসর্বস্ব শিক্ষার অবসান: বাংলাসহ ৬ বিষয়ের অনার্স বাতিল, ২০২৮ থেকে আসছে প্রযুক্তিনির্ভর নতুন শিক্ষাক্রম

জুন ৯, ২০২৬
0
কঙ্গোতে ইবোলায় মৃত্যু ১০১, স্বাস্থ্যসেবায় বাধা সশস্ত্র গোষ্ঠীর
অন্যান্য সংবাদ

কঙ্গোতে ইবোলায় মৃত্যু ১০১, স্বাস্থ্যসেবায় বাধা সশস্ত্র গোষ্ঠীর

জুন ৯, ২০২৬
0
স্থূলতা কমানোর ইনজেকশনের পার্শ্বপ্রতিক্রিয়া ঠেকাতে নতুন ওষুধের আশাব্যঞ্জক ফল
অন্যান্য সংবাদ

স্থূলতা কমানোর ইনজেকশনের পার্শ্বপ্রতিক্রিয়া ঠেকাতে নতুন ওষুধের আশাব্যঞ্জক ফল

জুন ৯, ২০২৬
0
Next Post
রবার্ট বার্নসের এই কবিতাটি অনন্য কেন, কেন একে মহাকাব্যিক সৃষ্টি বলা হয়

রবার্ট বার্নসের এই কবিতাটি অনন্য কেন, কেন একে মহাকাব্যিক সৃষ্টি বলা হয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • প্রামাণ্যচিত্রে বন্দিশিবিরে নির্যাতন ও যৌন সহিংসতার গুরুতর অভিযোগ
  • যুদ্ধ ও অবরোধের চাপে বিপর্যস্ত সাধারণ জীবন, অনিশ্চয়তায় ইরানের মানুষ
  • জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, চলছে ব্যাপক অভিযান
  • ড্রোন অনুপ্রবেশে বাড়ছে উদ্বেগ, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাল্টিক অঞ্চল
  • ব্যঙ্গাত্মক শিক্ষার্থী আন্দোলন ঘিরে বিতর্ক, সরকারের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025