দুপুর ১২:১৮, সোমবার,২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    দেশে আসছে ১২ জাহাজ জ্বালানি: স্বস্তির পথে মজুত, তবে স্টেশনে ভিড় কাটেনি

    দেশে আসছে ১২ জাহাজ জ্বালানি: স্বস্তির পথে মজুত, তবে স্টেশনে ভিড় কাটেনি

    বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি: গণপিটুনিতে নিহত, সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসা ভাঙচুর

    বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি: গণপিটুনিতে নিহত, সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসা ভাঙচুর

    বাংলাদেশের গণমাধ্যমের নীরবতা: সংকটময় সময়ে চতুর্থ স্তম্ভের আত্মসমর্পণ

    বাংলাদেশের গণমাধ্যমের নীরবতা: সংকটময় সময়ে চতুর্থ স্তম্ভের আত্মসমর্পণ

    পাবনায় চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, দিনাজপুরে ৬-৭ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না

    পাবনায় চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, দিনাজপুরে ৬-৭ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না

    বিদ্যুৎ–সংকটে জেনারেটর–নির্ভর মোবাইল নেটওয়ার্ক, দিনে জ্বালানির চাহিদা এক লাখ লিটার

    বিদ্যুৎ–সংকটে জেনারেটর–নির্ভর মোবাইল নেটওয়ার্ক, দিনে জ্বালানির চাহিদা এক লাখ লিটার

    সাবেক মন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার করছে ভারত

    সাবেক মন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার করছে ভারত

    কুমিল্লায় লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বোরো খেতে সেচ ও কারখানায় উৎপাদন ব্যাহত

    কুমিল্লায় লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বোরো খেতে সেচ ও কারখানায় উৎপাদন ব্যাহত

    কক্সবাজারে অতিরিক্ত মূল্যেও মিলছে না এলপিজি সিলিন্ডার; সংকটে চকরিয়া-পেকুয়া

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বেড়েছে ২১২ টাকা

    লক্ষ্মীপুরে ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার ১

    লক্ষ্মীপুরে ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার ১

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

Correspondent 2 by Correspondent 2
এপ্রিল ২০, ২০২৬
in দেশীয় সংবাদ
0
বিদ্যুৎ–সংকটে জেনারেটর–নির্ভর মোবাইল নেটওয়ার্ক, দিনে জ্বালানির চাহিদা এক লাখ লিটার

দেশে চলমান লোডশেডিং ও বিদ্যুৎ–সংকটের প্রভাব এবার মোবাইল নেটওয়ার্ক অবকাঠামোয় পড়ছে। বিদ্যুৎ গ্রিডের অনিয়মিত সরবরাহে নেটওয়ার্ক পরিচালনা এখন প্রায় পুরোপুরি জেনারেটর–নির্ভর হয়ে পড়েছে। এতে দৈনিক জ্বালানির চাহিদা বেড়ে প্রায় এক লাখ লিটারে পৌঁছেছে।

মোবাইল অপারেটরদের তথ্য অনুযায়ী, শুধু মোবাইল বেজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) চালু রাখতে প্রতিদিন ব্যবহৃত হচ্ছে প্রায় ৫২ হাজার ৪২৫ লিটার ডিজেল ও ১৯ হাজার ৮৫৯ লিটার অকটেন। এর বাইরে ডেটা সেন্টার ও সুইচিং অবকাঠামো সচল রাখতে আরও ২৭ হাজার ১৯৬ লিটার ডিজেল প্রয়োজন হচ্ছে। তবে ইরান যুদ্ধের পর শুরু হওয়া জ্বালানিসংকটের কারণে প্রয়োজনীয় জ্বালানি না পেলে এর প্রভাব দ্রুত মোবাইল নেটওয়ার্কে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা অপারেটরদের।

মোবাইল অপারেটরদের দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত ডেটা সেন্টারগুলোয় দৈনিক প্রায় ৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা আছে। বিদ্যুৎ না থাকলে এসব কেন্দ্র সচল রাখতে প্রতি ঘণ্টায় ৫০০ থেকে ৬০০ লিটার জ্বালানি লাগে।

মোবাইল অপারেটর কর্তৃপক্ষ বলছে, গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের ডেটা সেন্টারগুলোয় প্রতিদিন গড়ে ২৭ হাজার ১৯৬ লিটার ডিজেল ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে গ্রামীণফোনের ১১ হাজার ১৮৪ লিটার, রবির ৯ হাজার ৭৩২ লিটার ও বাংলালিংকের ৮ হাজার ২০০ লিটার।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ তথ্য বলছে, দেশে মুঠোফোন গ্রাহকের সংখ্যা সাড়ে ১৮ কোটির বেশি। অপারেটরদের আশঙ্কা, বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহে আরও বিঘ্ন ঘটলে প্রথমে গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়বে। এরপর শহরাঞ্চলেও দেখা দিতে পারে কল ড্রপ, ডেটা স্লোডাউন ও আংশিক নেটওয়ার্ক অচল হওয়ার মতো ঝুঁকি। দীর্ঘ সময় জেনারেটর চালু রাখতে না পারলে নির্দিষ্ট এলাকায় সম্পূর্ণ নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিও আছে।

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুৎ বা জ্বালানি সরবরাহের কারণে মোবাইল অপারেটরদের ডেটা সেন্টার বন্ধ বা বাধাগ্রস্ত হলে এর প্রভাব খুব দ্রুত ও ব্যাপকভাবে পুরো নেটওয়ার্কে ছড়িয়ে পড়তে পারে। অপারেটরদের ব্যাকআপ থাকে। কিন্তু যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে কতটুকু ব্যাকআপ দেওয়া সম্ভব হবে, তা নিয়েও সন্দেহ আছে। মনে রাখতে হবে, ডেটা সেন্টারই অপারেটরের ব্রেন—এটা বন্ধ হওয়া মানে পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়া।’

বিটিআরসিকে চিঠি

এই পরিস্থিতিতে গতকাল শনিবার বিটিআরসিকে জরুরি চিঠি দিয়েছে অ্যামটব। চিঠিতে বলা হয়েছে, ঝড়ের সময় দেশের অনেক এলাকায় প্রতিদিন গড়ে পাঁচ থেকে আট ঘণ্টা পর্যন্ত টানা লোডশেডিং হচ্ছে। এ কারণে অপারেটররা পুরোপুরি জেনারেটরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিদ্যুৎ ও জ্বালানিসংকট অব্যাহত থাকলে দেশের মোবাইল নেটওয়ার্কের ব্যবস্থা বিপর্যয়ের ঝুঁকিতে পড়তে পারে।

জ্বালানি ঘাটতির পাশাপাশি পরিবহনব্যবস্থার জটিলতার বিষয়টি উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়েছে, আন্তজেলা জ্বালানি পরিবহনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা ও ডিপো থেকে সরাসরি সরবরাহ না থাকায় অনেক গুরুত্বপূর্ণ টেলিকম সাইটে জ্বালানি মজুত আশঙ্কাজনকভাবে কমে গেছে।

অ্যামটব চিঠিতে আরও বলেছে, বড় ধরনের নেটওয়ার্ক বিপর্যয় হলে এর প্রভাব পড়বে জরুরি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস যোগাযোগ, ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা, সরকারি ডিজিটাল কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় ব্যবস্থায়।

চিঠিতে চারটি জরুরি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে অ্যামটব। এগুলো হলো—কোর নেটওয়ার্ক ও ডেটা সেন্টারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা, বিটিএস সাইটে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ–সংযোগ, অপারেটরদের নির্ধারিত পয়েন্টে সরাসরি জ্বালানি সরবরাহ এবং টেলিকম জ্বালানি পরিবহনে বাধা না দেওয়ার নির্দেশনা।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী প্রথম আলোকে বলেন, টেলিযোগাযোগ একটি জরুরি সেবা। এটি যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে জন্য ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। তবে অগ্রাধিকারের নামে যেন অপব্যবহার না হয়, সেই দিকটাও নিশ্চিত করা হবে।

Previous Post

সাবেক মন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার করছে ভারত

Next Post

বুলগেরিয়ার নির্বাচনে এগিয়ে সাবেক প্রেসিডেন্ট রুমেন রাদেভের দল

Correspondent 2

Correspondent 2

Related Posts

দেশে আসছে ১২ জাহাজ জ্বালানি: স্বস্তির পথে মজুত, তবে স্টেশনে ভিড় কাটেনি
দেশীয় সংবাদ

দেশে আসছে ১২ জাহাজ জ্বালানি: স্বস্তির পথে মজুত, তবে স্টেশনে ভিড় কাটেনি

এপ্রিল ২০, ২০২৬
0
বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি: গণপিটুনিতে নিহত, সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসা ভাঙচুর
দেশীয় সংবাদ

বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি: গণপিটুনিতে নিহত, সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসা ভাঙচুর

এপ্রিল ২০, ২০২৬
0
বাংলাদেশের গণমাধ্যমের নীরবতা: সংকটময় সময়ে চতুর্থ স্তম্ভের আত্মসমর্পণ
দেশীয় সংবাদ

বাংলাদেশের গণমাধ্যমের নীরবতা: সংকটময় সময়ে চতুর্থ স্তম্ভের আত্মসমর্পণ

এপ্রিল ২০, ২০২৬
0
পাবনায় চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, দিনাজপুরে ৬-৭ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না
দেশীয় সংবাদ

পাবনায় চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, দিনাজপুরে ৬-৭ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না

এপ্রিল ২০, ২০২৬
0
সাবেক মন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার করছে ভারত
দেশীয় সংবাদ

সাবেক মন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার করছে ভারত

এপ্রিল ২০, ২০২৬
0
কুমিল্লায় লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বোরো খেতে সেচ ও কারখানায় উৎপাদন ব্যাহত
দেশীয় সংবাদ

কুমিল্লায় লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বোরো খেতে সেচ ও কারখানায় উৎপাদন ব্যাহত

এপ্রিল ২০, ২০২৬
0
Next Post
বুলগেরিয়ার নির্বাচনে এগিয়ে সাবেক প্রেসিডেন্ট রুমেন রাদেভের দল

বুলগেরিয়ার নির্বাচনে এগিয়ে সাবেক প্রেসিডেন্ট রুমেন রাদেভের দল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • কিয়েভে হামলার ঘটনায় পুলিশের ব্যর্থতা, পদত্যাগ করলেন ইউক্রেনের প্যাট্রোল পুলিশ প্রধান
  • স্পেনের সঙ্গে ‘কূটনৈতিক সংকট’ নেই: মেক্সিকোর প্রেসিডেন্ট শেইনবাউম
  • যুদ্ধের মধ্যেও থেমে নেই সুর: সুদানি ব্যান্ডের গান শান্তির বার্তা ছড়াচ্ছে
  • লেবাননে যিশুর মূর্তি ভাঙার ঘটনায় তীব্র ক্ষোভ
  • প্যারিসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা নিষ্ক্রিয়, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়

Recent Comments

No comments to show.

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025