রাত ৪:০২, বৃহস্পতিবার,১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ৫ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

    দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

অযৌক্তিক শুল্কহারই রাজস্ব লক্ষ্য পূরণে বড় বাধা

Correspondent 2 by Correspondent 2
ফেব্রুয়ারি ৪, ২০২৬
in দেশীয় সংবাদ
0
অযৌক্তিক শুল্কহারই রাজস্ব লক্ষ্য পূরণে বড় বাধা

সরকারি রাজস্ব আয় বৃদ্ধি এবং নতুন বিনিয়োগ উৎসাহিত করতে বাণিজ্যবান্ধব শুল্কনীতি এবং যৌক্তিক করহার অপরিহার্য। অন্যদিকে, সম্পূরক ও আবগারি শুল্কনীতি সংস্কার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) আয়োজিত ‘সম্পূরক ও আবগারি শুল্কের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বাংলাদেশের রাজস্ব কার্যক্রম পর্যালোচনা’ শীর্ষক একটি কর্মশালায় এসব কথা বলা হয়।

পিআরআইর চেয়ারম্যান ড. জাইদী সাত্তারের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইয়ের গবেষণা পরিচালক ড. বজলুল এইচ. খন্দকার। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য সৈয়দ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এনবিআরের প্রথম সচিব মো: মশিউর রহমান।

সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ‘আমরা উচ্চহারের শুল্কমাত্রাকে উৎসাহিত করতে চাই না। তবে রাজস্ব আয়ের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। বর্তমানে আমাদের অভ্যন্তরীণ সম্পূরক শুল্কহারে প্রায় ১৭ হাজার আদর্শমাত্রা রয়েছে, যা বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে সহায়ক নয়। ক্ষুদ্র ও মধ্য আয়ের ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা সন্তোষজনক নয়—এর একটি বড় কারণ হলো যৌক্তিক শুল্কহার নির্ধারণের অভাব। তবে শুল্কনীতি প্রণয়নে ব্যক্তি করহার, কর্পোরেট করহারসহ বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।’

বিশেষ অতিথির বক্তব্যে মো. মশিউর রহমান বলেন, ‘শুল্ক নির্ধারণসংক্রান্ত মতবিনিময় সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্পৃক্ত করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্যের বিকাশে যেসব প্রতিষ্ঠান ভূমিকা রাখছে, তাদের টিকিয়ে রাখতে হবে। সে অনুযায়ী একটি বাণিজ্যবান্ধব শুল্কনীতি প্রণয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মূল প্রবন্ধে ড. বজলুল হক খন্দকার বলেন, বাংলাদেশে মাথাপিছু আয় বৃদ্ধি পেলেও উন্নয়নশীল ও স্বল্পোন্নত অন্যান্য দেশের তুলনায় জিডিপির বিপরীতে কর রাজস্বের অনুপাত প্রতিবছর কমছে। বর্তমানে জিডিপির প্রায় ১৭ শতাংশ আসে আবগারি শুল্ক থেকে, যা আধুনিক অর্থনৈতিক কাঠামোর তুলনায় পশ্চাৎপদ। দেশে কর্পোরেট করহার ও মূল্য সংযোজন কর (ভ্যাট) হার তুলনামূলকভাবে বেশি। আবার আধুনিক বিশ্বের বেশিরভাগ দেশে যেখানে পরিমাণভিত্তিক আবগারি শুল্ক আরোপ করা হয়, সেখানে বাংলাদেশে তা মূলত দামের ওপর নির্ধারিত হয়। গবেষণার পরবর্তী ধাপে বাংলাদেশের আবগারি শুল্ক কাঠামো আরও গভীরভাবে বিশ্লেষণ করে একটি সময়োপযোগী ও কার্যকর শুল্কহার সুপারিশ করা হবে।’

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য দেন এম গ্রুপের প্রধান হাফিজ চৌধুরী। তিনি এনবিআরের বর্তমান কাঠামো আবগারি শুল্ক নির্ধারণে ন্যায্য ও যৌক্তিক শুল্কহার নিরূপণে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারছে—সে বিষয়ে প্রশ্ন তোলেন।

সভাপতির বক্তব্যে ড. জাইদী সাত্তার বলেন, ‘২০১২ সালের কর আইনে পরস্পরবিরোধী দাবির ফলস্বরূপ ২০১৯ সালে একটি যুগোপযোগী হলেও জটিল শুল্কনীতি প্রণীত হয়েছে। এই নীতি সংস্কারের লক্ষ্যে জাতীয় টাস্কফোর্সের প্রতিবেদনে একটি একক ও সহজ শুল্কব্যবস্থা প্রবর্তনের সুপারিশ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির জন্য তুলনামূলকভাবে দুই ধরনের শুল্কনীতি বেশি উপযোগী—ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য একটি নিম্নহার এবং অন্যদের জন্য একটি আদর্শহার। বর্তমানে আবগারি শুল্ক কাঠামোতে দ্বৈত নীতি অনুসরণ করা হচ্ছে। আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে এক ধরনের শুল্কহার এবং দেশীয় পণ্যের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম হার নির্ধারণ করা হয়। দেশে প্রায় ১,৪০০টি ট্যারিফ লাইন অনুসরণ করা হলেও আবগারি শুল্কের ক্ষেত্রে তা প্রায় ১,৭০০টি। এর প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রেই দেশীয় পণ্যের ওপর আবগারি শুল্কহার আমদানিকৃত পণ্যের তুলনায় অনেক কম। বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার আলোকে এটি স্পষ্টতই বৈষম্যমূলক এবং এলডিসি থেকে উত্তরণের পথে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।’

সময়োপযোগী ও কার্যকর রাজস্ব ব্যবস্থার জন্য অবশ্যই শুল্কনীতি সংস্কারে উদ্যোগ নিতে হবে বলে উল্লেখ করেন ড. সাত্তার।

কর্মশালার সমাপনী বক্তব্য দেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক ড. খুরশিদ আলম। তিনি বক্তা ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং আর্থিক ও রাজস্ব সংস্কার বিষয়ে তথ্যভিত্তিক নীতি সংলাপ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Previous Post

আইসিসির আয় আসে কোথা থেকে, কে কত পায়, আর কেন শীর্ষে ভারত?

Next Post

ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে আশার আলো, তবে অনিশ্চয়তাও রয়ে গেছে

Correspondent 2

Correspondent 2

Related Posts

শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!
দেশীয় সংবাদ

শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

জুন ৯, ২০২৬
0
রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত
দেশীয় সংবাদ

রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

জুন ৯, ২০২৬
0
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
দেশীয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

জুন ৯, ২০২৬
0
লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?
দেশীয় সংবাদ

লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

জুন ৯, ২০২৬
0
ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?
দেশীয় সংবাদ

ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

জুন ৯, ২০২৬
0
ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি
দেশীয় সংবাদ

ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

জুন ৮, ২০২৬
0
Next Post
ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে আশার আলো, তবে অনিশ্চয়তাও রয়ে গেছে

ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে আশার আলো, তবে অনিশ্চয়তাও রয়ে গেছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • প্রামাণ্যচিত্রে বন্দিশিবিরে নির্যাতন ও যৌন সহিংসতার গুরুতর অভিযোগ
  • যুদ্ধ ও অবরোধের চাপে বিপর্যস্ত সাধারণ জীবন, অনিশ্চয়তায় ইরানের মানুষ
  • জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, চলছে ব্যাপক অভিযান
  • ড্রোন অনুপ্রবেশে বাড়ছে উদ্বেগ, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাল্টিক অঞ্চল
  • ব্যঙ্গাত্মক শিক্ষার্থী আন্দোলন ঘিরে বিতর্ক, সরকারের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025