রাত ১:১১, বুধবার,১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ৫ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

    দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

এই ক্ষুদ্র অস্ট্রেলীয় শহরটি বিক্রির জন্য তোলা হয়েছে, কিন্তু স্থানীয়রা ছাড়তে চান না

Correspondent 1 by Correspondent 1
জানুয়ারি ৩১, ২০২৬
in অন্যান্য সংবাদ
0
এই ক্ষুদ্র অস্ট্রেলীয় শহরটি বিক্রির জন্য তোলা হয়েছে, কিন্তু স্থানীয়রা ছাড়তে চান না

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের দুর্গম বনাঞ্চলের ভেতরে অবস্থিত ছোট্ট শহর লিকোলা। জনসংখ্যা মাত্র পাঁচ। কয়েকটি পুরোনো কাঠের ভবন, একটি জেনারেল স্টোর, ক্যারাভান পার্ক ও একটি পেট্রোল পাম্প নিয়ে গড়ে ওঠা এই শহরটি এখন বিক্রির জন্য তোলা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে।

মেলবোর্ন থেকে প্রায় তিন ঘণ্টার গাড়ি পথ দূরে অবস্থিত লিকোলা দীর্ঘদিন ধরে আশপাশের এলাকার মানুষ ও আলপাইন ন্যাশনাল পার্কে যাতায়াতকারী পর্যটকদের জন্য খাবার, জ্বালানি ও বিশ্রামের নির্ভরযোগ্য জায়গা হিসেবে পরিচিত। একই সঙ্গে প্রায় পাঁচ দশক ধরে সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের জন্য বিভিন্ন শিবির ও কর্মসূচির আয়োজন করা হতো এখানে।

শহরটির মালিকানা একটি দাতব্য কমিউনিটি সংগঠনের হাতে থাকলেও স্থানীয় লায়ন্স ক্লাব জানিয়েছে, ক্রমবর্ধমান ব্যয় ও লোকসানের কারণে তারা আর এই শহর পরিচালনা করতে পারছে না। ফলে গত বছরের শেষ দিকে নীরবে অনলাইনে পুরো শহরটি বিক্রির তালিকায় তোলা হয়।

এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন লিকোলার একমাত্র স্থায়ী বাসিন্দা লিয়েন ও’ডনেল। তিনি ২০২২ সালে শহরের জেনারেল স্টোরের ব্যবসা কেনেন এবং সেখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে বসবাস শুরু করেন। তার দাবি, দীর্ঘমেয়াদি লিজ বাড়ানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখন লিজ নবায়ন না করে তাকে দোকান ও বাসস্থান ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ও’ডনেল বলেন, লিকোলা তার কাছে শুধু ব্যবসার জায়গা নয়, বরং মানুষের জন্য একটি দ্বিতীয় বাড়ির মতো। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ট্রাকচালক ও জরুরি সেবাদানকারীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। শহরটি কোনো বাণিজ্যিক প্রকল্পে রূপ নিলে তার হৃদয় ভেঙে যাবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

২০২৫ সালের জানুয়ারিতে তিনি জানতে পারেন শহরটি বিক্রির পথে। তখন তিনি তহবিল সংগ্রহসহ নানা উপায়ে সহযোগিতার প্রস্তাব দেন। কিন্তু বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, কয়েক মিলিয়ন ডলার ছাড়া কিছুই করার নেই। শেষ পর্যন্ত তাকে জানানো হয়, জমি ও ভবনের মালিকানা বোর্ডের হওয়ায় তাকে সরে যেতে হবে।

ডিসেম্বরে অনলাইনে প্রকাশিত বিক্রির বিজ্ঞাপনে শহরটির মূল্য ধরা হয়েছে প্রায় ছয় থেকে দশ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার। বিষয়টি প্রকাশ্যে আসার পর আশপাশের এলাকার মানুষ, পর্যটক ও লায়ন্স ক্লাবের সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এবং দোকান বন্ধ হয়ে গেলে স্থানীয়দের বড় সমস্যায় পড়তে হবে বলে মন্তব্য করেন।

লিকোলার জেনারেল স্টোর ও ক্যারাভান পার্ক বাঁচানোর দাবিতে একটি অনলাইন পিটিশনে ইতোমধ্যে আট হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। একই সঙ্গে লায়ন্স ক্লাবের ভেতর থেকেও অভিযোগ উঠেছে, যথাযথ পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে লায়ন্স ভিলেজ লিকোলা বোর্ড বলছে, দীর্ঘ পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দাবি, বাড়তি ব্যয়, বীমা খরচ বৃদ্ধি, পুরোনো অবকাঠামো ও শিবিরে অংশগ্রহণকারীর সংখ্যা কমে যাওয়ায় শহরটি আর টেকসই নয়। বিক্রির অর্থ দিয়ে নতুন একটি তহবিল গঠন করে ভিক্টোরিয়াজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিবিরে পাঠানোর কাজ চালু রাখা হবে।

লিকোলায় ভবিষ্যতে শিবির কার্যক্রম চলবে কি না, তা এখনো অনিশ্চিত। নতুন মালিক কে হবেন বা শহরটির ভবিষ্যৎ কী হবে, সে প্রশ্নও রয়ে গেছে। তবে বোর্ড জানিয়েছে, সম্পত্তিটি কেনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন অনেকেই।

এর মধ্যেই স্থানীয়দের আশঙ্কা, লিকোলা হয়তো তার পরিচিত রূপ হারাবে। আর সেই অনিশ্চয়তার মধ্যেই শহরের মানুষ নিজেদের জায়গা ও পরিচয় রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন।

Previous Post

পাহাড়ি জনপদে উন্নয়নের প্রতিশ্রুতি: লামায় সাচিং প্রু জেরীর ব্যাপক গণসংযোগ

Next Post

বৃদ্ধ ৩ ভাইবোনকে জোর করে বাংলাদেশে পাঠাল উড়িষ্যা পুলিশ

Correspondent 1

Correspondent 1

Related Posts

বিশ্বকাপে চরম তাপপ্রবাহের শঙ্কা, খেলোয়াড় ও দর্শকদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
অন্যান্য সংবাদ

বিশ্বকাপে চরম তাপপ্রবাহের শঙ্কা, খেলোয়াড় ও দর্শকদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ

জুন ৯, ২০২৬
0
এল নিনোর জন্য প্রস্তুতির আহ্বান জাতিসংঘের, কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হওয়ার আশঙ্কা
অন্যান্য সংবাদ

এল নিনোর জন্য প্রস্তুতির আহ্বান জাতিসংঘের, কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হওয়ার আশঙ্কা

জুন ৯, ২০২৬
0
যুদ্ধক্ষেত্রে কি দেখা যাবে মানবসদৃশ রোবট? নতুন প্রযুক্তি ঘিরে বিতর্ক ও সম্ভাবনা
অন্যান্য সংবাদ

যুদ্ধক্ষেত্রে কি দেখা যাবে মানবসদৃশ রোবট? নতুন প্রযুক্তি ঘিরে বিতর্ক ও সম্ভাবনা

জুন ৯, ২০২৬
0
সনদসর্বস্ব শিক্ষার অবসান: বাংলাসহ ৬ বিষয়ের অনার্স বাতিল, ২০২৮ থেকে আসছে প্রযুক্তিনির্ভর নতুন শিক্ষাক্রম
অন্যান্য সংবাদ

সনদসর্বস্ব শিক্ষার অবসান: বাংলাসহ ৬ বিষয়ের অনার্স বাতিল, ২০২৮ থেকে আসছে প্রযুক্তিনির্ভর নতুন শিক্ষাক্রম

জুন ৯, ২০২৬
0
কঙ্গোতে ইবোলায় মৃত্যু ১০১, স্বাস্থ্যসেবায় বাধা সশস্ত্র গোষ্ঠীর
অন্যান্য সংবাদ

কঙ্গোতে ইবোলায় মৃত্যু ১০১, স্বাস্থ্যসেবায় বাধা সশস্ত্র গোষ্ঠীর

জুন ৯, ২০২৬
0
স্থূলতা কমানোর ইনজেকশনের পার্শ্বপ্রতিক্রিয়া ঠেকাতে নতুন ওষুধের আশাব্যঞ্জক ফল
অন্যান্য সংবাদ

স্থূলতা কমানোর ইনজেকশনের পার্শ্বপ্রতিক্রিয়া ঠেকাতে নতুন ওষুধের আশাব্যঞ্জক ফল

জুন ৯, ২০২৬
0
Next Post
বৃদ্ধ ৩ ভাইবোনকে জোর করে বাংলাদেশে পাঠাল উড়িষ্যা পুলিশ

বৃদ্ধ ৩ ভাইবোনকে জোর করে বাংলাদেশে পাঠাল উড়িষ্যা পুলিশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • চীনের জন্য উত্তর কোরিয়া কেন গুরুত্বপূর্ণ?
  • বিশ্বে বাড়ছে পারমাণবিক ঝুঁকি, অস্ত্রভাণ্ডার আধুনিকায়ন ও সম্প্রসারণে ব্যস্ত পরাশক্তিগুলো
  • কিউবাকে ‘পুনর্দখলের’ পথে যুক্তরাষ্ট্র? পুরোনো দাবি ঘিরে নতুন চাপ
  • লেবানন ইস্যুই কেন ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির সবচেয়ে বড় বাধা হয়ে উঠেছে
  • মধ্যবর্তী নির্বাচনের আগে চার অঙ্গরাজ্যে প্রাইমারি ভোট, নজর মেইনের গুরুত্বপূর্ণ লড়াইয়ে

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025