রাত ১১:৩০, বুধবার,১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ৫ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

    দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

ইসরায়েলি দখল ও ধ্বংসের আশঙ্কায় ইউনেস্কোর তালিকায় ১৪টি স্থাপনার নাম দিল ফিলিস্তিন

Correspondent 1 by Correspondent 1
জানুয়ারি ১৫, ২০২৬
in আন্তর্জাতিক সংবাদ
0
ইসরায়েলি দখল ও ধ্বংসের আশঙ্কায় ইউনেস্কোর তালিকায় ১৪টি স্থাপনার নাম দিল ফিলিস্তিন

ইসরায়েলি দখল ও ধ্বংসের আশঙ্কায় ইউনেস্কোর তালিকায় ১৪টি স্থাপনার নাম দিল ফিলিস্তিন

ইসরায়েলি দখল ও সাংস্কৃতিক ঐতিহ্য দখলের আশঙ্কার মধ্যে ফিলিস্তিন তাদের ঐতিহাসিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অস্থায়ী তালিকায় নতুন করে ১৪টি স্থাপনার নাম জমা দিয়েছে।

ফিলিস্তিনি পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় জানায়, ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই আবেদন করা হয়েছে। এর উদ্দেশ্য হলো অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার ঝুঁকিতে থাকা ঐতিহাসিক নিদর্শনগুলোকে আন্তর্জাতিক স্বীকৃতি ও সুরক্ষার আওতায় আনা। গাজায় চলমান যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় দুই শতাধিক ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা দাবি করেছেন।

ফিলিস্তিনি পর্যটন মন্ত্রণালয়ের বিশ্ব ঐতিহ্য শাখার ভারপ্রাপ্ত মহাপরিচালক মারওয়া আদওয়ান বলেন, ফিলিস্তিন কেবল রাজনৈতিক সংঘাতের ভূখণ্ড নয়, এটি হাজার বছরের মানবসভ্যতার ধারক। ইতিহাস ও সংস্কৃতিকে একচেটিয়া করার যে প্রচেষ্টা চলছে, তার বিরুদ্ধে এই বৈচিত্র্যই সবচেয়ে বড় জবাব।

নতুন করে জমা দেওয়া ১৪টি স্থাপনা যুক্ত হওয়ায় ইউনেস্কোর অস্থায়ী তালিকায় ফিলিস্তিনি স্থাপনার সংখ্যা দাঁড়াল ২৪টিতে। এগুলোর মধ্যে রয়েছে খ্রিষ্টপূর্ব তিন হাজার বছরের প্রাচীন কানানীয় নগররাষ্ট্র থেকে শুরু করে গাজার পুরোনো শহর পর্যন্ত বিস্তৃত নানা নিদর্শন।

তালিকায় অন্তর্ভুক্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে গাজার ঐতিহাসিক কেন্দ্র, গ্রেট ওমারি মসজিদ ও সেন্ট পোরফিরিয়াস গির্জা, জাবালিয়ার বাইজান্টাইন চার্চ, নাবলুসের ঐতিহাসিক শহর ও আশপাশের এলাকা, যিশুর অলৌকিক ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পথসমূহ, জেরুজালেম মরুভূমির মঠসমূহ, বিভিন্ন মাকাম বা ধর্মীয় উপাসনাস্থল, প্রাচীন জলব্যবস্থা কানাত এস-সাবিল, জাবাল আল-ফুরেইদিস বা হেরোডিয়াম, নিম্ন জর্ডান নদী উপত্যকা, তুলুল আবু আল-আলাইকের প্রত্নতাত্ত্বিক প্রাসাদ, ওয়াদি খারিতুনের প্রাগৈতিহাসিক গুহা, ফিলিস্তিনের বসবাসযোগ্য গুহা এবং আধুনিক স্থাপত্য নিদর্শন।

গাজার ঐতিহ্য রক্ষাকে এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন মারওয়া আদওয়ান। তিনি বলেন, প্রায় ১ হাজার ৪০০ বছরের পুরোনো গ্রেট ওমারি মসজিদ এবং ৪২৫ সালে নির্মিত সেন্ট পোরফিরিয়াস গির্জা যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনাকে তালিকাভুক্ত করা ভবিষ্যতে পুনর্গঠন ও আইনি সুরক্ষার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ফিলিস্তিনি এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে ইসরায়েল। বিশেষ করে পশ্চিম তীরের এরিয়া সি অঞ্চলে অবস্থিত কিছু স্থাপনা নিয়ে ইসরায়েল আপত্তি তুলেছে। দেশটির একাধিক মন্ত্রী এ উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন এবং ইউনেস্কোতে এটি ঠেকাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ঐতিহ্য কখনো অস্ত্র হতে পারে না। তাদের মতে, সংস্কৃতি ও ইতিহাস মানবতার সেতুবন্ধন, আর এটিকে নিরাপত্তা বা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করা ইতিহাস বিকৃত করার শামিল।

এই উদ্যোগ এমন এক সময়ে এলো, যখন ইসরায়েল জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে সম্পর্ক সীমিত বা ছিন্ন করার ঘোষণা দিয়েছে এবং যুক্তরাষ্ট্রও ইউনেস্কো থেকে সরে দাঁড়িয়েছে। এর পরও ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা তাদের সার্বভৌম অধিকার এবং দখল ও ধ্বংসের আগেই এসব স্থাপনাকে সুরক্ষার আওতায় আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Tags: ইউনেস্কোইসরায়েলি দখলফিলিস্তিন
Previous Post

সাত কলেজের অবরোধে অচল ঢাকা: ‘মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে’

Next Post

মুসলিম শিক্ষার্থীরা বেশি সুযোগ পাওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করল ভারত

Correspondent 1

Correspondent 1

Related Posts

প্রামাণ্যচিত্রে বন্দিশিবিরে নির্যাতন ও যৌন সহিংসতার গুরুতর অভিযোগ
আন্তর্জাতিক সংবাদ

প্রামাণ্যচিত্রে বন্দিশিবিরে নির্যাতন ও যৌন সহিংসতার গুরুতর অভিযোগ

জুন ১০, ২০২৬
0
যুদ্ধ ও অবরোধের চাপে বিপর্যস্ত সাধারণ জীবন, অনিশ্চয়তায় ইরানের মানুষ
আন্তর্জাতিক সংবাদ

যুদ্ধ ও অবরোধের চাপে বিপর্যস্ত সাধারণ জীবন, অনিশ্চয়তায় ইরানের মানুষ

জুন ১০, ২০২৬
0
জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, চলছে ব্যাপক অভিযান
আন্তর্জাতিক সংবাদ

জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, চলছে ব্যাপক অভিযান

জুন ১০, ২০২৬
0
ড্রোন অনুপ্রবেশে বাড়ছে উদ্বেগ, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাল্টিক অঞ্চল
আন্তর্জাতিক সংবাদ

ড্রোন অনুপ্রবেশে বাড়ছে উদ্বেগ, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাল্টিক অঞ্চল

জুন ১০, ২০২৬
0
ব্যঙ্গাত্মক শিক্ষার্থী আন্দোলন ঘিরে বিতর্ক, সরকারের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
আন্তর্জাতিক সংবাদ

ব্যঙ্গাত্মক শিক্ষার্থী আন্দোলন ঘিরে বিতর্ক, সরকারের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

জুন ১০, ২০২৬
0
যথাযথ লাইসেন্স ছাড়াই ১৭ বছর উড়োজাহাজ পরিচালনার অভিযোগ, সাবেক পাইলট গ্রেপ্তার
আন্তর্জাতিক সংবাদ

যথাযথ লাইসেন্স ছাড়াই ১৭ বছর উড়োজাহাজ পরিচালনার অভিযোগ, সাবেক পাইলট গ্রেপ্তার

জুন ১০, ২০২৬
0
Next Post
মুসলিম শিক্ষার্থীরা বেশি সুযোগ পাওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করল ভারত

মুসলিম শিক্ষার্থীরা বেশি সুযোগ পাওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করল ভারত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • প্রামাণ্যচিত্রে বন্দিশিবিরে নির্যাতন ও যৌন সহিংসতার গুরুতর অভিযোগ
  • যুদ্ধ ও অবরোধের চাপে বিপর্যস্ত সাধারণ জীবন, অনিশ্চয়তায় ইরানের মানুষ
  • জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, চলছে ব্যাপক অভিযান
  • ড্রোন অনুপ্রবেশে বাড়ছে উদ্বেগ, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাল্টিক অঞ্চল
  • ব্যঙ্গাত্মক শিক্ষার্থী আন্দোলন ঘিরে বিতর্ক, সরকারের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025