বিকাল ৩:৫৪, শনিবার,১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    কুষ্টিয়ায় সংঘর্ষের ঘটনায় জামায়াতের ২১ কর্মী-সমর্থক আটক

    কুষ্টিয়ায় সংঘর্ষের ঘটনায় জামায়াতের ২১ কর্মী-সমর্থক আটক

    জনগণের প্রত্যাশা পূরণ ও দেশে স্থিতিশীলতায় ৯ দফা প্রস্তাবনা দিলো জামায়াত

    জনগণের প্রত্যাশা পূরণ ও দেশে স্থিতিশীলতায় ৯ দফা প্রস্তাবনা দিলো জামায়াত

    এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন , একেবারেই গুজব: রুমিন ফারহানা

    এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন , একেবারেই গুজব: রুমিন ফারহানা

    শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষ, আহত ১২

    শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষ, আহত ১২

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার বি‌দেশ সফরে গেলেন শামা ওবায়েদ

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার বি‌দেশ সফরে গেলেন শামা ওবায়েদ

    ঘরের টিন খুলে নিলো পাওনাদার, পা জড়িয়ে ধরে ও রক্ষা মেলেনি

    ঘরের টিন খুলে নিলো পাওনাদার, পা জড়িয়ে ধরে ও রক্ষা মেলেনি

    অন্তর্বর্তী সরকারের বিচার চাইলেন আনু মুহাম্মদ

    অন্তর্বর্তী সরকারের বিচার চাইলেন আনু মুহাম্মদ

    মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার

    মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার

    খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমার ভাতিজিকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী

    খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমার ভাতিজিকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

বিক্ষোভ ঘিরে ট্রাম্পের হুমকিকে বেপরোয়া আখ্যা দিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল ইরান

Correspondent 1 by Correspondent 1
জানুয়ারি ৩, ২০২৬
in আন্তর্জাতিক সংবাদ
0
বিক্ষোভ ঘিরে ট্রাম্পের হুমকিকে বেপরোয়া আখ্যা দিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল ইরান

বিক্ষোভ ঘিরে ট্রাম্পের হুমকিকে বেপরোয়া আখ্যা দিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল ইরান

ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মন্তব্যকে অবৈধ ও উসকানিমূলক আখ্যা দিয়ে জাতিসংঘের শীর্ষ নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে তেহরান। ইরানের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইরাভানি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে এসব হুমকির নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন।

শুক্রবার পাঠানো ওই চিঠি আসে এমন এক সময়, যখন ট্রাম্প বলেছিলেন যে ইরানে চলমান জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিবিরোধী বিক্ষোভ দমনে আরও প্রাণহানি হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে। তিনি দাবি করেন, পরিস্থিতি সহিংস হলে যুক্তরাষ্ট্র প্রস্তুত অবস্থায় আছে।

চিঠিতে ইরাভানি বলেন, ট্রাম্পের বক্তব্য বেপরোয়া ও উসকানিমূলক এবং এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সদস্যদের এসব মন্তব্যের বিরুদ্ধে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।

ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ অস্থিরতাকে উসকে দেওয়া বা সেটিকে বাহ্যিক চাপ কিংবা সামরিক হস্তক্ষেপের অজুহাত হিসেবে ব্যবহার করা একটি সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতা, রাজনৈতিক স্বাতন্ত্র্য ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন। চিঠিতে উল্লেখ করা হয়, ইরান তার সার্বভৌমত্ব রক্ষার অধিকার পুনর্ব্যক্ত করছে এবং প্রয়োজন হলে তা দৃঢ় ও আনুপাতিকভাবে প্রয়োগ করবে।

চিঠিতে সতর্ক করে বলা হয়, এসব অবৈধ হুমকি ও তার ফলে সৃষ্ট উত্তেজনা বৃদ্ধির দায় সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা পুরো চিঠিটি প্রকাশ করেছে।

এরই মধ্যে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার কুম, মারভদাশত, ইয়াসুজ, মাশহাদ, হামাদানসহ তেহরানের তেহরানপার্স ও খাক সেফিদ এলাকায় মানুষ রাস্তায় নেমে আসে। রাজধানী তেহরানে দোকানিদের ধর্মঘটের পর থেকেই উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতার বিরুদ্ধে এই আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

সরকারি তথ্য অনুযায়ী, এই অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত নয়জন নিহত এবং ৪৪ জনকে আটক করা হয়েছে। কুম প্রদেশের উপগভর্নর জানিয়েছেন, এক ব্যক্তি নিজের হাতে গ্রেনেড বিস্ফোরণে মারা গেছেন, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করার চেষ্টা ছিল বলে দাবি করা হচ্ছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের রক্ষায় এগিয়ে আসবে। এর জবাবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের এমন হস্তক্ষেপ পুরো অঞ্চলজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং মার্কিন স্বার্থ ধ্বংসের ঝুঁকি বাড়াবে।

ইরান দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে ভুগছে। মুদ্রার দরপতন, উচ্চ মূল্যস্ফীতি ও দীর্ঘস্থায়ী খরার প্রভাব রাজধানী তেহরানসহ সারা দেশে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এদিকে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান তুলনামূলক নরম সুরে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, বর্তমান পরিস্থিতির জন্য সরকারও দায়ী এবং সমাধানের পথ খোঁজা হবে। পর্যবেক্ষকদের মতে, আগের বিক্ষোভগুলোর তুলনায় সরকারের এই অবস্থান ব্যতিক্রমী।

উল্লেখ্য, গত বছরের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে টানা ১২ দিনের উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ট্রাম্প সেই অভিযানকে অত্যন্ত সফল বলে উল্লেখ করেছিলেন। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও সতর্ক করে বলেন, ইরান যদি পারমাণবিক বা ব্যালিস্টিক কর্মসূচি এগিয়ে নেয়, তবে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে।

এর বিপরীতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

Tags: ইরানজাতিসংঘডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
Previous Post

দক্ষিণ ইয়েমেনের সংঘাত নিরসনে সহায়তার অনুরোধে সাড়া দিল সৌদি আরব

Next Post

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও মাদুরো আটক দাবি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

Correspondent 1

Correspondent 1

Related Posts

ইরানের তাড়া খেয়ে হরমুজ থেকে পালিয়ে ছিল মার্কিন যুদ্ধজাহাজ
আন্তর্জাতিক সংবাদ

ইরানের তাড়া খেয়ে হরমুজ থেকে পালিয়ে ছিল মার্কিন যুদ্ধজাহাজ

এপ্রিল ১৮, ২০২৬
0
থামতে বললেন ট্রাম্প, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর
আন্তর্জাতিক সংবাদ

থামতে বললেন ট্রাম্প, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

এপ্রিল ১৭, ২০২৬
0
ভারতের সংসদে নারী আসন সংরক্ষণ বিল পরাস্ত, বড় হার বিজেপির
আন্তর্জাতিক সংবাদ

ভারতের সংসদে নারী আসন সংরক্ষণ বিল পরাস্ত, বড় হার বিজেপির

এপ্রিল ১৭, ২০২৬
0
হরমুজ পার হতে ইরানি সেনাবাহিনীর অনুমতি লাগবে: শীর্ষ সামরিক কর্মকর্তা
আন্তর্জাতিক সংবাদ

হরমুজ পার হতে ইরানি সেনাবাহিনীর অনুমতি লাগবে: শীর্ষ সামরিক কর্মকর্তা

এপ্রিল ১৭, ২০২৬
0
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল
আন্তর্জাতিক সংবাদ

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল

এপ্রিল ১৭, ২০২৬
0
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
আন্তর্জাতিক সংবাদ

হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের

এপ্রিল ১৭, ২০২৬
0
Next Post
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও মাদুরো আটক দাবি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও মাদুরো আটক দাবি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • কুষ্টিয়ায় সংঘর্ষের ঘটনায় জামায়াতের ২১ কর্মী-সমর্থক আটক
  • জনগণের প্রত্যাশা পূরণ ও দেশে স্থিতিশীলতায় ৯ দফা প্রস্তাবনা দিলো জামায়াত
  • এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন , একেবারেই গুজব: রুমিন ফারহানা
  • শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষ, আহত ১২
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার বি‌দেশ সফরে গেলেন শামা ওবায়েদ

Recent Comments

No comments to show.

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025