ধর্ম মন্ত্রণালয় নির্দেশ, হজযাত্রীর অজ্ঞাতসারে বা ইচ্ছার বিরুদ্ধে প্রতিস্থাপনে আইনগত পদক্ষেপ
২০২৬ সালের হজ মৌসুমে নিবন্ধিত কোনো হজযাত্রী গুরুত্বর অসুস্থতা বা মৃত্যুর কারণে হজে অংশ নিতে অক্ষম হলে প্রতিস্থাপন (রিপ্লেসম্যান্ট) করা যাবে। তবে হজযাত্রীর ইচ্ছার বিরুদ্ধে বা অজ্ঞাতসারে প্রতিস্থাপনের অভিযোগ পেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় শনিবার (১৭ জানুয়ারি) এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সি ও লিড এজেন্সির স্বত্বাধিকারী/ব্যবস্থাপনা পরিচালকদের কাছে।
চিঠিতে বলা হয়েছে, হজযাত্রী প্রতিস্থাপনের আবেদন প্রক্রিয়ায় হজযাত্রীকে মোবাইলে এসএমএস পাঠিয়ে জানানো হবে। এছাড়া, প্রতিস্থাপন কার্যক্রম আগামী ০৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। অভিযোগ থাকলে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















