, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী

    এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী

    ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

    ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

    যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ, মাত্র ১০%

    যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ, মাত্র ১০%

    প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

    প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

    গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার

    গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার

    ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের স্বার্থ’

    ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের স্বার্থ’

    দক্ষিণ কোরিয়ার সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তি, বাড়বে রপ্তানি সুবিধা

    দক্ষিণ কোরিয়ার সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তি, বাড়বে রপ্তানি সুবিধা

    বিলুপ্তির ঝুঁকি কাটিয়ে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার

    বিলুপ্তির ঝুঁকি কাটিয়ে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার

    হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

মিয়ানমারে সংঘাত, গুলির আঘাত টেকনাফের বাড়িঘরে

TR-C2 /Tuhin by TR-C2 /Tuhin
December 14, 2025
in দেশীয় সংবাদ
0
মিয়ানমারে সংঘাত, গুলির আঘাত টেকনাফের বাড়িঘরে

রাখাইন সীমান্তে গোলাগুলির শব্দের পাশাপাশি গুলি এসে পড়ছে বসতঘরে, আতঙ্কে সীমান্তবাসী

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে সীমান্ত পেরিয়ে গুলি এসে পড়েছে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকার একাধিক বাড়িতে; শনিবার ভোর থেকে টানা গোলাগুলিতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত তীব্র আকার ধারণ করায় এর প্রভাব পড়ছে বাংলাদেশ সীমান্তেও। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় শনিবার ভোর থেকে মুহুর্মুহু গোলাগুলি ও মর্টারশেলের শব্দ ভেসে আসে। শুধু শব্দেই সীমাবদ্ধ না থেকে মিয়ানমার দিক থেকে ছোড়া গুলি এসে টিনের চালা ভেদ করে সীমান্তবর্তী কয়েকটি বাড়িতে আঘাত হানে।

স্থানীয় পুলিশ ও বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, শনিবার ভোর থেকে প্রায় দুই ঘণ্টা ধরে মিয়ানমারের ভেতরে টানা গোলাগুলির শব্দ শোনা যায়। এ সময় নাফ নদীর ওপারে কালো ধোঁয়ার কুণ্ডলীও দেখা গেছে। হোয়াইক্যং বাজার সংলগ্ন মোহাম্মদ হোসেন, আব্দুল কুদ্দুস, নুরুল আবছার এবং বালুখালী গ্রামের সরওয়ার আলমের বাড়িতে একাধিক গুলি এসে পড়ে।

স্থানীয় বাসিন্দা নুরুল আবছার বলেন, ভোর থেকেই গোলাগুলির সঙ্গে মর্টারশেলের বিকট শব্দ শোনা যাচ্ছিল। ঠিক সেই সময় তার ঘরের টিনের ছাউনিতে পরপর দুটি গুলি এসে পড়লে পরিবারসহ তিনি আতঙ্কে পড়ে যান। গোলাগুলির সময় বাড়ি-ঘর কেঁপে উঠছিল বলেও জানান তিনি।

হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, ফজরের নামাজের পর থেকে টানা দুই ঘণ্টা সীমান্তজুড়ে মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। তার দাবি, এসব মর্টারশেল ও গুলি মিয়ানমারের ভেতর থেকেই ছোড়া হচ্ছে।

বালুখালী গ্রামের সরওয়ার আলম বলেন, ওপারে গোলাগুলির শব্দ শুরু হলে সন্তানদের নিয়ে তিনি বাড়ির ভেতরের একটি নিরাপদ স্থানে আশ্রয় নেন। একপর্যায়ে একটি গুলি টিনের ছাউনি ভেদ করে ঘরের ভেতরে পড়ে ঘুরতে থাকে। পরে হাতে ধরলে গুলিটি গরম অনুভূত হয় বলে জানান তিনি।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, শনিবার ভোর ৫টার দিকে মিয়ানমার সীমান্তের ওপার থেকে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া যায়। একইসঙ্গে কয়েকটি বাড়িতে গুলি এসে পড়ার তথ্যও পাওয়া গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্তবর্তী টেকনাফ এলাকায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Tags: #কক্সবাজারসংবাদ#গুলিবর্ষণ#জাতীয়সংবাদ#টেকনাফ#নাফনদী#বাংলাদেশসীমান্ত#মিয়ানমারসংঘাত#রাখাইনরাজ্য#সীমান্তআতঙ্ক#হোয়াইক্যং
Previous Post

ওসমান হাদির অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক: মেডিক্যাল বোর্ড

Next Post

বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

TR-C2 /Tuhin

TR-C2 /Tuhin

Related Posts

এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী
দেশীয় সংবাদ

এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী

July 30, 2026
0
ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
দেশীয় সংবাদ

ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

July 30, 2026
0
যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ, মাত্র ১০%
দেশীয় সংবাদ

যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ, মাত্র ১০%

July 30, 2026
0
প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
দেশীয় সংবাদ

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

July 29, 2026
0
গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার
দেশীয় সংবাদ

গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার

July 29, 2026
0
‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের স্বার্থ’
দেশীয় সংবাদ

‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের স্বার্থ’

July 29, 2026
0
Next Post
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী
  • ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
  • যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ, মাত্র ১০%
  • আয়ারল্যান্ডের উপকূলে বিশাল হাঙরের দেখা, বাড়ছে প্রকৃতিপ্রেমীদের আগ্রহ
  • অবরোধে চিকিৎসাসেবা বিপর্যস্ত, পশ্চিম তীরে বাড়ছে রোগীদের দুর্ভোগ

Recent Comments

No comments to show.

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025