, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

    প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

    গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার

    গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার

    ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের স্বার্থ’

    ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের স্বার্থ’

    দক্ষিণ কোরিয়ার সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তি, বাড়বে রপ্তানি সুবিধা

    দক্ষিণ কোরিয়ার সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তি, বাড়বে রপ্তানি সুবিধা

    বিলুপ্তির ঝুঁকি কাটিয়ে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার

    বিলুপ্তির ঝুঁকি কাটিয়ে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার

    হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    মাদারীপুরে বাড়িতে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের চালা

    মাদারীপুরে বাড়িতে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের চালা

    জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ফের কমে ১০ দিন

    জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ফের কমে ১০ দিন

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

‘কিলিং টার্গেটে জুলাই যোদ্ধারা’—হাদিসহ তিনজনের ওপর হামলার আগাম তথ্য পেয়েও ব্যবস্থা নেয়নি সরকার?

TR-C2 /Tuhin by TR-C2 /Tuhin
December 13, 2025
in দেশীয় সংবাদ
0
‘কিলিং টার্গেটে জুলাই যোদ্ধারা’—হাদিসহ তিনজনের ওপর হামলার আগাম তথ্য পেয়েও ব্যবস্থা নেয়নি সরকার?

হত্যাচেষ্টার আগে গোয়েন্দা সংস্থাসহ উচ্চপর্যায়ে সতর্কবার্তা দেওয়ার দাবি সংশ্লিষ্টদের

ঢাকা–৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের আগে জুলাই আন্দোলনের শীর্ষ কয়েকজন সংগঠকের ওপর হামলার আশঙ্কার তথ্য সরকারকে জানানো হয়েছিল—এমন অভিযোগ উঠেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, হাদিসহ অন্তত তিনজন ‘জুলাই যোদ্ধা’র ওপর হত্যার উদ্দেশ্যে হামলার আগাম ও সুনির্দিষ্ট তথ্য সরকারকে আগে থেকেই জানানো হয়েছিল। তবে সে অনুযায়ী কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সূত্রের দাবি অনুযায়ী, এই ‘টার্গেট কিলিং’ তালিকায় হাদির পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও ছিলেন। দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন ও আওয়ামী লীগের দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নেওয়ায় তারা ঝুঁকিতে ছিলেন বলে অভিযোগ করা হচ্ছে।

জানা গেছে, গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যপ্রবাসী এক আইনজীবীর সূত্রে এই হামলার আশঙ্কা সংক্রান্ত তথ্য প্রথম আসে। ওই আইনজীবী পেশাগত কারণে বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থার সঙ্গে সম্পৃক্ত থাকায় বিশ্বাসযোগ্য সূত্র থেকে তথ্য পেয়েছেন বলে দাবি করেন। তিনি ওই সময় সরকারের গোয়েন্দা সংস্থা ও উচ্চপর্যায়ের দায়িত্বশীলদের কাছে সম্ভাব্য হামলার সুনির্দিষ্ট তথ্য ও সতর্কবার্তা পৌঁছে দেন।

শুধু তাই নয়, শরিফ ওসমান হাদিসহ সংশ্লিষ্ট তিন জুলাই সংগঠক নিজেরাও বিভিন্ন সময় সরকারের দায়িত্বশীলদের কাছে হুমকির বিষয়টি তুলে ধরেন। যুক্তরাজ্যপ্রবাসী ওই আইনজীবীও আলাদাভাবে একাধিকবার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত ব্যবস্থা না নিলে ‘বিপদ আসন্ন’ বলে সতর্ক করেন।

এ প্রসঙ্গে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে হামলার আশঙ্কার তথ্য পেয়ে আমরা সরকারকে জানিয়েছিলাম। কিন্তু বাস্তবে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।” তিনি আরও বলেন, শুধু ব্যক্তিগত নিরাপত্তা বাড়ালে সমস্যার সমাধান হয় না। মাঠের রাজনীতিতে সক্রিয় থেকে বডিগার্ড নিয়ে চলাফেরা করা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান, বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর উদ্যোগ না নিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তার ভাষায়, “ছিঁচকে চোর ধরে লোক দেখানো অভিযান শেষ পর্যন্ত সবার জন্য আত্মঘাতী হবে।”

সূত্র আরও জানায়, হামলার আশঙ্কার তথ্য পাওয়ার পর যুক্তরাজ্যপ্রবাসী ওই আইনজীবী দ্রুত ঢাকায় এসে সেপ্টেম্বর মাসে হাসনাত আবদুল্লাহ, শরিফ ওসমান হাদি ও ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে বৈঠক করেন। এরপর তারা সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করে উদ্বেগের কথা জানান। সরকারিভাবে তখন তাদের ব্যক্তিগত নিরাপত্তা নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও মাঠপর্যায়ের রাজনীতির বাস্তবতায় তারা সেই প্রস্তাবে সম্মত হননি।

এই বিষয়ে সরকারের অবস্থান জানতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Tags: #অন্তর্বর্তীসরকার#কিলিংটার্গেট#গোয়েন্দাতথ্য#জুলাইযোদ্ধা#নির্বাচন২০২৫#নির্বাচনীসহিংসতা#বাংলাদেশরাজনীতি#রাজনৈতিকহামলা#শরিফওসমানহাদি
Previous Post

গুগলের শক্তিশালী কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহারে যুক্তরাজ্যকে আহ্বান

Next Post

জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হচ্ছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহ

TR-C2 /Tuhin

TR-C2 /Tuhin

Related Posts

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
দেশীয় সংবাদ

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

July 29, 2026
0
গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার
দেশীয় সংবাদ

গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার

July 29, 2026
0
‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের স্বার্থ’
দেশীয় সংবাদ

‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের স্বার্থ’

July 29, 2026
0
দক্ষিণ কোরিয়ার সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তি, বাড়বে রপ্তানি সুবিধা
দেশীয় সংবাদ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তি, বাড়বে রপ্তানি সুবিধা

July 29, 2026
0
বিলুপ্তির ঝুঁকি কাটিয়ে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার
দেশীয় সংবাদ

বিলুপ্তির ঝুঁকি কাটিয়ে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার

July 29, 2026
0
হবিগঞ্জে ১৪৪ ধারা জারি
দেশীয় সংবাদ

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

July 29, 2026
0
Next Post
জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হচ্ছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহ

জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হচ্ছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • আয়ারল্যান্ডের উপকূলে বিশাল হাঙরের দেখা, বাড়ছে প্রকৃতিপ্রেমীদের আগ্রহ
  • অবরোধে চিকিৎসাসেবা বিপর্যস্ত, পশ্চিম তীরে বাড়ছে রোগীদের দুর্ভোগ
  • প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • পাইরেসি ছাপিয়ে বক্স অফিসে ‘দ্য ওডিসি’র অবিশ্বাস্য জয়জয়কার
  • সুদানের যুদ্ধ থেকে পালিয়ে চাদে পানির সংকটে শরণার্থীরা, বাড়ছে মানবিক দুর্ভোগ

Recent Comments

No comments to show.

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025