সিইসির জাতির উদ্দেশে ভাষণ: ১২ ফেব্রুয়ারিতে ভোট, সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছে ইসি
১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু ভোট নিশ্চিতের প্রতিশ্রুতি নির্বাচন কমিশনের
প্রকাশঃ ১১ ডিসেম্বর,২০২৫ | আপডেটঃ ১২ ডিসেম্বর,২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রস্তুতি–সংক্রান্ত বেশিরভাগ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
সিইসি বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন আয়োজনের চূড়ান্ত ধাপ শুরু হলো। প্রচলিত নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে, এবং এ সময়সীমার মধ্যেই ভোট গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, পোস্টাল ভোট ও গণভোট–সংক্রান্ত প্রক্রিয়াগুলোও পর্যায়ক্রমে সম্পন্ন হচ্ছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়। কমিশন আশা প্রকাশ করেছে— সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামী সপ্তাহ থেকে মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারসহ নির্বাচনী কার্যক্রম শুরু হবে।
















