সহিংসতার মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানী ধানমন্ডিতে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আটকের পর শিরীন শারমিনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রংপুরের একটি হত্যা মামলার পলাতক আসামি তিনি। সহিংসতার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শিরীন শারমিনের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ দুটি সুনির্দিষ্ট মামলা রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।
শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর থেকে টানা চার বার তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি রংপুর-৬ আসন থেকে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সবশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন।
জুলাই গণ-অভ্যুত্থানের পর ওই বছরের ২ সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে তিনি পদত্যাগ করেন।
















