রাত ১০:০২, শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ৫ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

    দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

সরকারি দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার

Correspondent 2 by Correspondent 2
এপ্রিল ৬, ২০২৬
in দেশীয় সংবাদ
0
১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ

দেশের বিভিন্ন এলাকায় সরকার নির্ধারিত দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি মূল্য এক হাজার ৭২৮ টাকা হলেও বাজারে তা দুই হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে।

গত বৃহস্পতিবার নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজির সিলিন্ডারের দাম গত মাসের তুলনায় ৩৮৭ টাকা বাড়ানো হয়েছে। তবে নতুন দাম কার্যকর হলেও দেশের অনেক এলাকায় সেই দামে এলপিজি পাওয়া যাচ্ছে না। ফলে ভোক্তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, কমিশনের জনবল সীমিত হওয়ায় সারাদেশে নিয়মিত নজরদারি করা কঠিন। তবে স্থানীয় প্রশাসন ও ভোক্তা অধিকার সংস্থার সহযোগিতায় অভিযান চালানো হচ্ছে। কোথাও অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হচ্ছে এবং অনিয়ম প্রমাণিত হলে জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীর শেওড়াপাড়ার বাসিন্দা ইকবাল হোসেন শনিবার ১২ কেজির একটি সিলিন্ডার কিনেছেন দুই হাজার ৩০০ টাকায়। বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অবস্থানভেদে ১২ কেজির সিলিন্ডার দুই হাজার থেকে দুই হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

চট্টগ্রামেও এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। নগরীর হালিশহর এলাকার হালিম ট্রেডার্সের মালিক আব্দুল হালিম বলেন, পাইকারি বাজারে দাম বাড়ায় বাধ্য হয়ে ভোক্তাদের কাছেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সরকারি নির্ধারিত দামে সরবরাহ পেলে এ পরিস্থিতি তৈরি হতো না।

সরেজমিনে দেখা গেছে, ৩৫ কেজির সিলিন্ডার গত সপ্তাহে চার হাজার ৩০০ টাকায় বিক্রি হলেও এখন তা পাঁচ হাজার ৫৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর ৪৫ কেজির সিলিন্ডারের দাম পাঁচ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে সাত হাজার ২০০ টাকায় পৌঁছেছে। যদিও সরকার ৩৫ কেজির সিলিন্ডারের দাম পাঁচ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ছয় হাজার ৪২৮ টাকা নির্ধারণ করেছে।

কুমিল্লায় সরবরাহ কম থাকায় ক্রেতাদের দোকান থেকে দোকানে ঘুরতে হচ্ছে। দৌলতপুর এলাকার শিক্ষক আমিনুল ইসলাম দুই হাজার ১০০ টাকায় একটি ১২ কেজির সিলিন্ডার কিনেছেন। নগরীর লাকসাম রোডে অরোরা ট্রেডার্সে একই সিলিন্ডার দুই হাজার থেকে দুই হাজার ২০৯ টাকায় বিক্রি হচ্ছে। উপজেলা পর্যায়ে দাম আরও প্রায় ৩০০ টাকা বেশি।

বগুড়ায়ও সরকারি দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। ১২ কেজির সিলিন্ডারের সরকারি মূল্য এক হাজার ৭২৮ টাকা হলেও বাজারে তা প্রায় এক হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। শহরের দত্তবাড়ি এলাকার বাসিন্দা রাজকুমার বলেন, এক সপ্তাহ আগেও সিলিন্ডারের দাম দেড় হাজার টাকার বেশি ছিল না।

বরিশালে খুচরা বিক্রেতারা জানান, তারা সরকারি বা কম দামে সাড়ে ১২ কেজির সিলিন্ডার পাচ্ছেন না। নগরীর পরিবেশকদের মতে, গত সপ্তাহে এক দিনেই প্রতি সিলিন্ডারের দাম প্রায় ৬০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। কোম্পানির সরবরাহ সীমিত থাকায় চাহিদার তুলনায় অনেক কম গ্যাস পাওয়া যাচ্ছে।

গাজীপুরেও ১২ কেজির এলপিজি সিলিন্ডার সরকারি নির্ধারিত এক হাজার ৭২৮ টাকায় পাওয়া যাচ্ছে না।

সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা রুবিনা বেগম জানান, আগে তিনি এক হাজার ৮০০ থেকে এক হাজার ৯০০ টাকায় সিলিন্ডার কিনতেন, এখন তাকে দুই হাজার ২০০ টাকা দিতে হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, ডিলারদের কাছ থেকেই বেশি দামে গ্যাস সরবরাহ করা হচ্ছে। সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান বলেন, কোম্পানি তাদের কাছে এক হাজার ৮৪০ টাকায় সিলিন্ডার বিক্রি করছে, ফলে সরকারি দামে তা বিক্রি করা সম্ভব হচ্ছে না।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়বাজার এলাকায়ও ১২ কেজির এলপিজি সিলিন্ডার দুই হাজার থেকে দুই হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

Previous Post

কাঁচামালের অভাবে বন্ধ হচ্ছে ইস্টার্ন রিফাইনারি: ৫৭ বছরে প্রথমবার উৎপাদন বিরতি

Next Post

সরকারি খরচে বিদেশ সফর ও যানবাহন কেনায় নিষেধাজ্ঞা

Correspondent 2

Correspondent 2

Related Posts

শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!
দেশীয় সংবাদ

শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

জুন ৯, ২০২৬
0
রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত
দেশীয় সংবাদ

রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

জুন ৯, ২০২৬
0
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
দেশীয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

জুন ৯, ২০২৬
0
লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?
দেশীয় সংবাদ

লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

জুন ৯, ২০২৬
0
ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?
দেশীয় সংবাদ

ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

জুন ৯, ২০২৬
0
ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি
দেশীয় সংবাদ

ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

জুন ৮, ২০২৬
0
Next Post
সরকারি খরচে বিদেশ সফর ও যানবাহন কেনায় নিষেধাজ্ঞা

সরকারি খরচে বিদেশ সফর ও যানবাহন কেনায় নিষেধাজ্ঞা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • প্রামাণ্যচিত্রে বন্দিশিবিরে নির্যাতন ও যৌন সহিংসতার গুরুতর অভিযোগ
  • যুদ্ধ ও অবরোধের চাপে বিপর্যস্ত সাধারণ জীবন, অনিশ্চয়তায় ইরানের মানুষ
  • জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, চলছে ব্যাপক অভিযান
  • ড্রোন অনুপ্রবেশে বাড়ছে উদ্বেগ, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাল্টিক অঞ্চল
  • ব্যঙ্গাত্মক শিক্ষার্থী আন্দোলন ঘিরে বিতর্ক, সরকারের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025