রাত ৪:২৫, শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ৫ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

    দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

পৌনে ৪ হাজার কোটির প্রকল্প সীমান্ত সড়কে

Correspondent 2 by Correspondent 2
এপ্রিল ৬, ২০২৬
in দেশীয় সংবাদ
0
পৌনে ৪ হাজার কোটির প্রকল্প সীমান্ত সড়কে

সীমান্তবর্তী এলাকায় নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও পার্বত্য জেলার আর্থসামাজিক অবস্থার উন্নয়নে পৌনে ৪ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পার্বত্য এলাকার ২৮৮ কিলোমিটার ‘সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প —২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের উদ্যোগটি নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। যা চূড়ান্ত অনুমোদনের জন্য আজ সোমবার উঠছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়।

পরিকল্পনা কমিশনের তথ্যমতে, সরকারি অর্থায়নের প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা কমিশনের সচিব এস এম শাকিল আখতার বলেন, প্রকল্পটি একনেক সভার তালিকায় রয়েছে। এর মাধ্যমে পার্বত্য এলাকায় নিরাপদ ও উন্নত সড়ক যোগাযোগ স্থাপনের আশা করছে সরকার।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দুর্গম পার্বত্য অঞ্চলে যোগাযোগ সহজ হবে এবং সীমান্ত এলাকায় প্রশাসনিক ও নিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল হবে।

উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুযায়ী, ২০৩০ সালের জুন নাগাদ প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে। মোট ২৮৮ কিলোমিটার সড়কের মধ্যে রয়েছে —খাগড়াছড়ির নাড়াইছড়ি-লক্ষ্যাছড়া: ৩৫ কিমি, রাঙামাটির বৈরাগীপাড়া-বেতলিং: ৪৬ কিমি, মাঝিপাড়া-ঘাসকাপাছড়া: ২৫ কিমি, কারলাছড়া-বড়করদিয়া: ২৮ কিমি, থালীপাড়া-ছাইথাংপাড়া: ৪৬ কিমি, বান্দরবানের ফাতরাজিরা-লিকরি: ১০৮ কিলোমিটার সড়ক।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এসব সড়ক নির্মিত হলে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, কৃষিপণ্য বাজারজাত সহজীকরণ এবং পর্যটন খাতের বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে।

ব্যয়ের বড় অংশ সড়ক নির্মাণে

প্রকল্প ব্যয়ের বড় অংশই সড়ক অবকাঠামো নির্মাণে খরচ হবে। এর মধ্যে ২৭২ কিলোমিটার ফ্লেক্সিবল পেভমেন্ট নির্মাণে প্রায় ১ হাজার ৫৮৩ কোটি টাকা এবং ১৪ কিলোমিটার রিজিড পেভমেন্টে প্রায় ১০৭ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে। এ ছাড়া ৪৫০ কিলোমিটার সাইড ড্রেন নির্মাণে প্রায় ৬৯৩ কোটি টাকা, মেরামত ও রক্ষণাবেক্ষণে প্রায় ১৫০ কোটি টাকা এবং বিভিন্ন অবকাঠামো খাতে উল্লেখযোগ্য ব্যয় ধরা হয়েছে।

অন্যান্য খাতে ব্যয়

প্রকল্পের আওতায়—৩৬ দশমিক ২১ একর জমি অধিগ্রহণে ৮৫ কোটি টাকা, পরামর্শক সেবায় প্রায় ৪৭ কোটি টাকা, ৫টি ক্যাম্প নির্মাণে ১৩ কোটি টাকা, ২টি ডাকবাংলোতে ২ কোটি ৬৪ লাখ টাকা, ৩৬টি সামাজিক অবকাঠামো (স্কুল, হাসপাতাল, বিশ্রামাগার) নির্মাণে ১৩ কোটি ৭২ লাখ টাকা ব্যয় হবে। এ ছাড়া রিটেইনিং ওয়াল, কালভার্ট, ব্রিজ, হেলিপ্যাড, সাইন পোস্ট ও বনায়নসহ মোট ২২টি খাতে ব্যয় ধরা হয়েছে।

কী বলছেন সংশ্লিষ্টরা

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক বলেন, পার্বত্য অঞ্চলের সীমান্ত এলাকায় যোগাযোগ উন্নয়ন দেশের সার্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করা গেলে কৃষি ও পর্যটন খাত আরও বিকশিত হবে।

এর আগের সরকার তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এলকায় ‘সীমান্ত সড়ক প্রকল্প-১ পর্যায়’ নামের একটি প্রকল্প নিয়েছিল। এই প্রকল্পের আওতায় ৩১৭ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। এর মধ্যে ৯৭ কিলোমিটার সংযোগ সড়ক এবং ২২০ কিলোমিটার সীমান্তবর্তী সড়ক অন্তর্ভুক্ত। প্রথম পর্যায়ের ৩১৭ কিলোমিটারের কাজ ২০২০ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ের কাজ ২০২৫ সালের জুনে শেষ হয়েছে। এই প্রকল্পের একটি বিশেষ দিক হলো বান্দরবানের কেওক্রাডং পর্বতশৃঙ্গের ওপর দিয়ে নির্মিত অংশটি, যা বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়ক হিসেবে স্থান পেতে যাচ্ছে। এর উচ্চতা ৯৬৫ মিটার (প্রায় ৩১০০ ফুট)। এর আগে থানচি উপজেলার বাকলাই-লিক্রে সড়কের সাদ্রাহাফং পাহাড়ের রেমংপাড়া স্থানটি ছিল সর্বোচ্চ (৯২২ মিটার)।

দ্বিতীয় পর্যায়ে সড়ক নির্মাণের পর তৃতীয় পর্যায়ে ভারত অংশে ২৮৪ কিলোমিটার এবং মিয়ানমার অংশে ৫২ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে, যার সঙ্গে ৪১ কিলোমিটার সংযোগ সড়ক থাকবে।

Previous Post

সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

Next Post

কমিশনহীন দুদক: মামলাহীন এক মাস, থেমে আছে সিদ্ধান্ত

Correspondent 2

Correspondent 2

Related Posts

শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!
দেশীয় সংবাদ

শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

জুন ৯, ২০২৬
0
রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত
দেশীয় সংবাদ

রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

জুন ৯, ২০২৬
0
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
দেশীয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

জুন ৯, ২০২৬
0
লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?
দেশীয় সংবাদ

লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

জুন ৯, ২০২৬
0
ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?
দেশীয় সংবাদ

ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

জুন ৯, ২০২৬
0
ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি
দেশীয় সংবাদ

ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

জুন ৮, ২০২৬
0
Next Post
দুদক মহাপরিচালকের আইফোন ছিনতাই: ২ জন কারাগারে

কমিশনহীন দুদক: মামলাহীন এক মাস, থেমে আছে সিদ্ধান্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • প্রামাণ্যচিত্রে বন্দিশিবিরে নির্যাতন ও যৌন সহিংসতার গুরুতর অভিযোগ
  • যুদ্ধ ও অবরোধের চাপে বিপর্যস্ত সাধারণ জীবন, অনিশ্চয়তায় ইরানের মানুষ
  • জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, চলছে ব্যাপক অভিযান
  • ড্রোন অনুপ্রবেশে বাড়ছে উদ্বেগ, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাল্টিক অঞ্চল
  • ব্যঙ্গাত্মক শিক্ষার্থী আন্দোলন ঘিরে বিতর্ক, সরকারের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025