সকাল ৯:৪৮, মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    নারী আসনে জুলাই শহীদ জাবিরের মাকে মনোনয়ন দিচ্ছে জামায়াত

    নারী আসনে জুলাই শহীদ জাবিরের মাকে মনোনয়ন দিচ্ছে জামায়াত

    এক লাখ ৬৯ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ৫ জাহাজ

    এক লাখ ৬৯ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ৫ জাহাজ

    সারাদেশে ‘ই-বেইলবন্ড’ পদ্ধতি বিস্তৃত করা হবে: প্রধানমন্ত্রী

    সারাদেশে ‘ই-বেইলবন্ড’ পদ্ধতি বিস্তৃত করা হবে: প্রধানমন্ত্রী

    জাতীয় ইস্যুতে সরকার ও বিরোধী দলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

    জাতীয় ইস্যুতে সরকার ও বিরোধী দলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

    কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও গুলি, গ্রেফতার ৪

    কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও গুলি, গ্রেফতার ৪

    হেফাজত আমিরের সঙ্গে আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ

    হেফাজত আমিরের সঙ্গে আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ

    স্বৈরাচারের ভূত গুপ্তদের উপরেও ভর করেছে: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের ভূত গুপ্তদের উপরেও ভর করেছে: প্রধানমন্ত্রী

    চাঁদা না পেয়ে কৃষকদল নেতাকে কুপিয়ে জখম, আবাসিক হোটেল ভাঙচুর

    চাঁদা না পেয়ে কৃষকদল নেতাকে কুপিয়ে জখম, আবাসিক হোটেল ভাঙচুর

    তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের অভ্যুদয়: কক্সবাজারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের অভ্যুদয়: কক্সবাজারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

একাকীত্বের যন্ত্রণাই যে দৃশ্য ‘ট্যাক্সি ড্রাইভার’কে ক্লাসিক করে তুলেছে

Correspondent 1 by Correspondent 1
ফেব্রুয়ারি ৮, ২০২৬
in বিনোদন
0
একাকীত্বের যন্ত্রণাই যে দৃশ্য ‘ট্যাক্সি ড্রাইভার’কে ক্লাসিক করে তুলেছে

মার্টিন স্করসেজির বিখ্যাত চলচ্চিত্র ট্যাক্সি ড্রাইভার মুক্তির পাঁচ দশক পার করলেও দর্শকের মনে সবচেয়ে বেশি গেঁথে আছে একটি সংলাপ— “আর ইউ টকিং টু মি?” আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করা ট্রাভিস বিকলের এই দৃশ্যটি সিনেমার প্রতীক হয়ে উঠেছে। তবে বহু সমালোচকের মতে, এই সংলাপ নয়, বরং আরও একটি নীরব ও প্রায় বিস্মৃত দৃশ্যই ছবিটিকে প্রকৃত অর্থে ক্লাসিকের মর্যাদা দিয়েছে।

ভিয়েতনাম যুদ্ধফেরত একাকী মানুষ ট্রাভিস বিকলের নিউইয়র্ক শহরে টিকে থাকার সংগ্রামকে ঘিরেই ট্যাক্সি ড্রাইভারের গল্প। অনিদ্রা, মদ্যপান আর সহিংসতায় ভরা শহরের ভেতর সে কাজ নেয় ট্যাক্সিচালকের। রাজনীতিকের দপ্তরে কাজ করা বেটসি নামের এক নারীর প্রতি সে আকৃষ্ট হয়। কিন্তু ভুল সিদ্ধান্তে তাকে এক্স-রেটেড সিনেমায় নিয়ে যাওয়ার পর বেটসি ট্রাভিসকে প্রত্যাখ্যান করে। সেই প্রত্যাখ্যানই ধীরে ধীরে ট্রাভিসকে সহিংসতার পথে ঠেলে দেয়।

এই প্রত্যাখ্যানের পরের একটি ছোট দৃশ্যেই লুকিয়ে আছে ছবির গভীরতম আবেগ। ট্রাভিস একটি নোংরা করিডোরে দাঁড়িয়ে পাবলিক ফোন থেকে বেটসিকে ফোন করে। ক্ষমা চায়, আরেকবার সুযোগ চায়। কিন্তু ওপাশ থেকে আর কোনো আশার সাড়া আসে না। সাধারণ হলিউড সিনেমায় এমন মুহূর্তে ক্যামেরা চরিত্রের মুখের যন্ত্রণা আঁকড়ে ধরে রাখে। কিন্তু স্করসেজি ঠিক উল্টোটা করেন।

ক্যামেরা ধীরে ধীরে ট্রাভিসের কাছ থেকে সরে যেতে থাকে। ফ্রেমে থেকে যায় একটি ফাঁকা করিডোর, দূরে রাতের শহর। দর্শক ট্রাভিসের কণ্ঠ শুনতে পায়, কিন্তু তার মুখ আর দেখা যায় না। ফোন রেখে সে আবার ফ্রেমে ফিরে আসে, পেছন ফিরে হাঁটতে হাঁটতে চলে যায়। এই ক্যামেরা সরে যাওয়াটাই দৃশ্যটিকে অনন্য করে তোলে।

চিত্রনাট্যকার পল শ্রেডার পরে বলেছিলেন, এই দৃশ্যটি মূল স্ক্রিপ্টে এমন ছিল না। স্করসেজি নিজেই সিদ্ধান্ত নেন, যন্ত্রণাটা এতটাই তীব্র যে ক্যামেরাও যেন তা সহ্য করতে পারছে না। তাই ক্যামেরা মানুষের দুঃখ থেকে মুখ ফিরিয়ে নেয়। এই সিদ্ধান্তই নাকি পুরো ছবির ভিজ্যুয়াল স্টাইল নির্ধারণ করে দেয়।

এই দৃশ্যের মধ্য দিয়ে ট্রাভিসকে প্রথমবারের মতো পুরোপুরি দুর্বল, ভেঙে পড়া মানুষ হিসেবে দেখা যায়। সে এখানে কোনো ‘নায়ক’ নয়, কোনো প্রতিশোধপরায়ণ চরিত্রও নয়। সে শুধু এক প্রত্যাখ্যাত, নিঃসঙ্গ মানুষ। পরবর্তী আয়নার দৃশ্যে যেখানে তার কৃত্রিম সাহস আর সহিংস কল্পনা ফুটে ওঠে, তার ঠিক বিপরীতে এই করিডোর দৃশ্য নিঃশব্দে মানুষের ভেতরের শূন্যতাকে সামনে আনে।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এই দৃশ্য ইউরোপীয় সিনেমার প্রভাব বহন করে। আবেগের মুহূর্তে ক্যামেরা পেছনে সরে যাওয়া—এটি ফরাসি নিউ ওয়েভ ধারার পরিচিত কৌশল। স্করসেজি সেই ধারাকে ব্যবহার করেছেন একেবারে আমেরিকান বাস্তবতায়।

একজন চলচ্চিত্র ইতিহাসবিদ বলেছেন, এই দৃশ্য ট্রাভিসের একাকীত্বের গল্প নয়, বরং আমাদের সবার একাকীত্বের প্রতিচ্ছবি। প্রত্যাখ্যান, বিচ্ছিন্নতা, নিজের ভেতরে গুটিয়ে যাওয়ার অনুভূতি—এসব মানবিক অভিজ্ঞতা এখানে নগ্নভাবে ধরা পড়ে।

ট্যাক্সি ড্রাইভারের সহিংস দৃশ্য, বিখ্যাত সংলাপ বা উত্তেজনাপূর্ণ ক্লাইম্যাক্স যতটা আলোচিত, এই নীরব করিডোর দৃশ্য ততটাই উপেক্ষিত। অথচ এখানেই ছবির হৃদয় লুকিয়ে আছে। এই মুহূর্তেই ট্রাভিস বিকল শুধু এক বিপজ্জনক চরিত্র নয়, বরং একজন মানুষ হয়ে ওঠে—যার একাকীত্ব আমাদের নিজেদের জীবনের সঙ্গে অস্বস্তিকরভাবে মিলে যায়।

পাঁচ দশক পরও তাই এই দৃশ্য প্রমাণ করে, ট্যাক্সি ড্রাইভার কেবল সহিংসতার গল্প নয়; এটি মানুষের নিঃসঙ্গতা, প্রত্যাখ্যান আর ভেতরের শূন্যতার এক চিরন্তন প্রতিচ্ছবি।

Previous Post

শীতকালীন অলিম্পিক শুরুর দিনে ইতালির রেলপথে ‘গুরুতর নাশকতা’র অভিযোগ

Next Post

ইসলামাবাদে বোমা হামলা: চার সহযোগী গ্রেপ্তার, নিহতদের দাফন সম্পন্ন ভারত-সমর্থিত গোষ্ঠীর অভিযোগ পাকিস্তানের, দিল্লির প্রত্যাখ্যান

Correspondent 1

Correspondent 1

Related Posts

আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হয়ে বলিউড নিয়ন্ত্রণ, কিভাবে প্রভাব খাটাতেন দাউদ ইব্রাহিম
বিনোদন

আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হয়ে বলিউড নিয়ন্ত্রণ, কিভাবে প্রভাব খাটাতেন দাউদ ইব্রাহিম

এপ্রিল ২০, ২০২৬
0
যুদ্ধের মধ্যেও থেমে নেই সুর: সুদানি ব্যান্ডের গান শান্তির বার্তা ছড়াচ্ছে
বিনোদন

যুদ্ধের মধ্যেও থেমে নেই সুর: সুদানি ব্যান্ডের গান শান্তির বার্তা ছড়াচ্ছে

এপ্রিল ২০, ২০২৬
0
পঞ্চাশে পঁচিশের লুক, বলিউড তারকাদের ত্বকচর্চার গোপন রহস্য ফাঁস করলেন সেলিব্রিটি ডার্মাটোলজিস্ট
বিনোদন

পঞ্চাশে পঁচিশের লুক, বলিউড তারকাদের ত্বকচর্চার গোপন রহস্য ফাঁস করলেন সেলিব্রিটি ডার্মাটোলজিস্ট

এপ্রিল ২০, ২০২৬
0
হোটেল কক্ষে পরিচালকের আপত্তিকর আচরণ, অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন সালমানের নায়িকা
বিনোদন

হোটেল কক্ষে পরিচালকের আপত্তিকর আচরণ, অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন সালমানের নায়িকা

এপ্রিল ১৯, ২০২৬
0
কেন নিজেকে ‘রাজা’ মনে হচ্ছে শাহরুখের
বিনোদন

কেন নিজেকে ‘রাজা’ মনে হচ্ছে শাহরুখের

এপ্রিল ১৯, ২০২৬
0
মাইকেল জ্যাকসনকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ঘিরে বিতর্ক, তবু সাফল্যের পূর্বাভাস
বিনোদন

মাইকেল জ্যাকসনকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ঘিরে বিতর্ক, তবু সাফল্যের পূর্বাভাস

এপ্রিল ১৯, ২০২৬
0
Next Post
ইসলামাবাদে বোমা হামলা: চার সহযোগী গ্রেপ্তার, নিহতদের দাফন সম্পন্ন ভারত-সমর্থিত গোষ্ঠীর অভিযোগ পাকিস্তানের, দিল্লির প্রত্যাখ্যান

ইসলামাবাদে বোমা হামলা: চার সহযোগী গ্রেপ্তার, নিহতদের দাফন সম্পন্ন ভারত-সমর্থিত গোষ্ঠীর অভিযোগ পাকিস্তানের, দিল্লির প্রত্যাখ্যান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • নারী আসনে জুলাই শহীদ জাবিরের মাকে মনোনয়ন দিচ্ছে জামায়াত
  • এক লাখ ৬৯ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ৫ জাহাজ
  • সারাদেশে ‘ই-বেইলবন্ড’ পদ্ধতি বিস্তৃত করা হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় ইস্যুতে সরকার ও বিরোধী দলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার
  • কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও গুলি, গ্রেফতার ৪

Recent Comments

No comments to show.

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025