ভোর ৫:২২, শনিবার,২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

    নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

    উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের

    উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের

    চাহিদামতো গ্যাস না পাওয়ায় লোডশেডিং বাড়ছে: বাণিজ্যমন্ত্রী

    চাহিদামতো গ্যাস না পাওয়ায় লোডশেডিং বাড়ছে: বাণিজ্যমন্ত্রী

    প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিক্ষকের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর

    প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিক্ষকের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর

    রেললাইনে বসে গাঁজা সেবনের চরম পরিণতি

    রেললাইনে বসে গাঁজা সেবনের চরম পরিণতি

    চট্টগ্রামে একদিনে একাধিক স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

    চট্টগ্রামে একদিনে একাধিক স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

    প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ

    রাজনৈতিক অনিশ্চয়তা জিডিপি প্রবৃদ্ধিকে দুর্বল করেছে: এডিবি

    রাজনৈতিক অনিশ্চয়তা জিডিপি প্রবৃদ্ধিকে দুর্বল করেছে: এডিবি

    ২৪ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

    ২৪ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

২০২৮ সাল থেকে কারখানায় মানবসদৃশ রোবট ব্যবহার করবে হুন্দাই

Correspondent 1 by Correspondent 1
জানুয়ারি ৯, ২০২৬
in অন্যান্য সংবাদ, প্রযুক্তি
0
২০২৮ সাল থেকে কারখানায় মানবসদৃশ রোবট ব্যবহার করবে হুন্দাই

২০২৮ সাল থেকে কারখানায় মানবসদৃশ রোবট ব্যবহার করবে হুন্দাই

দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই মোটর গ্রুপ ২০২৮ সাল থেকে তাদের কারখানাগুলোতে মানবসদৃশ রোবট ব্যবহার শুরু করবে। নতুন প্রযুক্তি কাজে লাগানোর প্রতিযোগিতায় বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে তাল মিলিয়ে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে হুন্দাই ‘অ্যাটলাস’ নামের একটি মানবাকৃতির রোবট প্রদর্শন করে। এই রোবটটি তৈরি করেছে বোস্টন ডায়নামিকস, যেখানে হুন্দাইয়ের সংখ্যাগরিষ্ঠ মালিকানা রয়েছে। হুন্দাই জানিয়েছে, তাদের বৈশ্বিক উৎপাদন নেটওয়ার্কজুড়ে ধাপে ধাপে অ্যাটলাস রোবট যুক্ত করা হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি কারখানাও রয়েছে, যেখানে ২০২৫ সালে বড় ধরনের অভিবাসন অভিযান চালানো হয়েছিল।

হুন্দাইয়ের পাশাপাশি অ্যামাজন, টেসলা ও চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডিও তাদের কার্যক্রমে মানবসদৃশ রোবট ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছে। হুন্দাই বলছে, শুরুতে রোবটগুলো সীমিত কাজ করবে, পরে ধীরে ধীরে তাদের দায়িত্ব বাড়ানো হবে। অ্যাটলাস মূলত শিল্পকারখানায় ব্যবহারের জন্য তৈরি, যা মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারবে এবং প্রয়োজনে স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রপাতি পরিচালনা করতে সক্ষম হবে।

প্রতিষ্ঠানটির মতে, এসব রোবট মানুষের শারীরিক চাপ কমাতে সাহায্য করবে, ঝুঁকিপূর্ণ কাজ সম্পন্ন করবে এবং ভবিষ্যতে রোবট প্রযুক্তির আরও বিস্তৃত ব্যবহারের পথ তৈরি করবে। তবে প্রাথমিকভাবে কতটি রোবট ব্যবহৃত হবে বা প্রকল্পটির ব্যয় কত হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি হুন্দাই।

কারখানায় রোবট ব্যবহারে মানুষের চাকরি হারানোর আশঙ্কা প্রসঙ্গে হুন্দাইয়ের ভাইস চেয়ারম্যান জেহুন চ্যাং বলেছেন, মানুষের ভূমিকা পুরোপুরি শেষ হয়ে যাবে না। রোবটকে প্রশিক্ষণ দেওয়া ও তদারকিসহ নানা কাজে কর্মীদের প্রয়োজন থাকবে।

এর আগে ২০২৫ সালে হুন্দাই যুক্তরাষ্ট্রে ২০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের ঘোষণা দেয়। এর আওতায় দেশটিতে গাড়ি উৎপাদন বাড়ানো, স্বচালিত প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ তৎকালীন মার্কিন প্রশাসনের দেশীয় উৎপাদন জোরদারের পরিকল্পনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

হুন্দাইয়ের জর্জিয়ার ব্যাটারি কারখানা, যা তারা এলজি’র সঙ্গে যৌথভাবে পরিচালনা করে, যুক্তরাষ্ট্রে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর একটি। ২০২৫ সালের সেপ্টেম্বরে সেখানে অভিবাসন কর্মকর্তাদের অভিযানে শত শত কর্মী আটক হন, যাদের মধ্যে অন্তত ৩০০ জন ছিলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক। ওই অভিযানে কর্মীদের শেকল পরানোর দৃশ্য দক্ষিণ কোরিয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

পরবর্তীতে ওয়াশিংটন ও সিউলের মধ্যে সমঝোতার মাধ্যমে আটক কর্মীদের মুক্তি দেওয়া হয়। হুন্দাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসে মুনিওস জানান, ওই ঘটনার জন্য হোয়াইট হাউস থেকে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশও করা হয়েছিল।

Tags: ২০২৮ সালকারখানায় মানবসদৃশ রোবটহুন্দাই
Previous Post

মাওলানা ভাসানীর মাজার জিয়ারত দিয়ে শুরু হবে তারেক রহমানের জেলা সফর

Next Post

নির্বাচনকালে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রোহিঙ্গা ক্যাম্প

Correspondent 1

Correspondent 1

Related Posts

আপনার খারাপ অভ্যাসেই নষ্ট হচ্ছে চার্জিং কেবল
অন্যান্য সংবাদ

আপনার খারাপ অভ্যাসেই নষ্ট হচ্ছে চার্জিং কেবল

এপ্রিল ২৪, ২০২৬
0
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে তরুণদের চাকরি কমছে: ঋষি সুনাক
অন্যান্য সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে তরুণদের চাকরি কমছে: ঋষি সুনাক

এপ্রিল ২৪, ২০২৬
0
ভার্চুয়াল মাইগ্রেশন: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতের নতুন দিগন্ত
অন্যান্য সংবাদ

ভার্চুয়াল মাইগ্রেশন: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতের নতুন দিগন্ত

এপ্রিল ২৪, ২০২৬
0
বিশ্বের সেরা বিমানবন্দর কেন বারবার সিঙ্গাপুরের চাঙ্গি?
অন্যান্য সংবাদ

বিশ্বের সেরা বিমানবন্দর কেন বারবার সিঙ্গাপুরের চাঙ্গি?

এপ্রিল ২৪, ২০২৬
0
বাংলাদেশে হাম পরিস্থিতি: বৈশ্বিক অগ্রগতির বিপরীতে উদ্বেগজনক চিত্র, করণীয় কী?
অন্যান্য সংবাদ

বাংলাদেশে হাম পরিস্থিতি: বৈশ্বিক অগ্রগতির বিপরীতে উদ্বেগজনক চিত্র, করণীয় কী?

এপ্রিল ২৪, ২০২৬
0
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
অন্যান্য সংবাদ

বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এপ্রিল ২৪, ২০২৬
0
Next Post
নির্বাচনকালে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রোহিঙ্গা ক্যাম্প

নির্বাচনকালে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রোহিঙ্গা ক্যাম্প

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা-ভাঙচুর
  • ঘরোয়া ক্রিকেটের বেতন বাড়ানো প্রসঙ্গে যা বললেন মোসাদ্দেক
  • ‘ইনশাআল্লাহ’ বলা সেই হলিউড অভিনেত্রীকে ভক্তের কুরআন উপহার, ভিডিও ভাইরাল
  • উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের
  • চাহিদামতো গ্যাস না পাওয়ায় লোডশেডিং বাড়ছে: বাণিজ্যমন্ত্রী

Recent Comments

No comments to show.

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025